চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ কখনোই প্রীতি নয়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৫ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই যুদ্ধ’ -কিছুদিন আগে এমন কথা বলেছিলেন আর্জেন্টাইন ডিফেন্ডার হুয়ান ফয়েথ। সেই কথার সঙ্গে যেন সুরই মেলালেন ব্রাজিল কোচ টিটে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ মানেই মাঠে ও বাইরে তীব্র এক লড়াই, সেটাই মনে করিয়ে দিলেন নেইমার-কৌতিনহোদের গুরু!

মঙ্গলবার রাতে প্রীতি ম্যাচে সৌদি আরবের জেদ্দায় আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। ম্যাচে নামার আগে প্রত্যেকেই নিজেদের প্রস্তুতি সেরেছে জয় দিয়ে। ইরাককে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। আর সৌদি আরবের বিপক্ষে শনিবার ২-০ গোলে জয় পেয়েছে ব্রাজিল।

যদিও প্রীতি ম্যাচ। কিন্তু আড়ালে যে ফুটবল বিশ্বের দুই জায়ান্টের মর্যাদার একটা লড়াই থাকে, সেটা ভালোমতোই জানা টিটের। শেষ ম্যাচে মেসিবিহীন আর্জেন্টিনা যেখানে পেয়েছে ৪ গোলের জয়, সেখানে তার দলের জয়টা ২ গোলের। জয় পেলেও শিষ্যদের খেলায় মন ভরেনি গুরুর। চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে এবার ঝাঁঝালো এক ম্যাচের প্রত্যাশা টিটের। সঙ্গে ভালো করার তাগিদ।

Banglabid

‘আমাদের খেলা মোটেও মুগ্ধ করার মতো ছিল না। আমরা জিতেছি কেবল আমাদের আক্রমণভাগের সৃজনশীলতার কারণে। ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ কখনোই প্রীতি নয়। সেই ম্যাচে আমাদের আরও ভালো করতে হবে।’

দল যে মন ভরানো খেলা খেলেনি সেটা মানছেন সেলেসাও অধিনায়ক নেইমারও। দলের প্রয়োজনে নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়ানোর তাগিদ তার, ‘আমরা হয়তো সেই পারফরম্যান্স দেখাতে পারিনি। কিন্তু আমাদের খেলায় ছন্দ ছিল। দলে পরিবর্তন আছে। মাঠে আরও বোঝাপড়া দরকার।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিকল্পধারার নতুন বিকল্প কী?

পরবর্তী

নেত্রকোনার কোনায় কোনায় বাবরের সেই ত্রাসের রাজত্ব

পরবর্তী

নেত্রকোনার কোনায় কোনায় বাবরের সেই ত্রাসের রাজত্ব

জামাল খাশোগির ‘মৃত্যু’ ও রাষ্ট্রীয় রোষানল

সর্বশেষ

ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT