চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলে টিম বাসে বিস্ফোরণ, আহত ৩ ফুটবলার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
বিস্ফোরণের ছবি, ফুটবল দলের বাসে ক্ষতিগ্রস্ত অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলের দ্বিতীয় বিভাগের ক্লাব এসপোর্তে ক্লাব বাহিয়ার টিম বাসে হাত বোমা বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। দলের তিন খেলোয়াড় আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

লাতিন দেশটির উত্তর-পূর্বের আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ কোপা ডে নর্দেস্তেতে সাম্পাইও কোরিয়ার বিপক্ষে ম্যাচ ছিল বাহিয়ার। যাত্রাপথে তাদের গাড়িতে বিস্ফোরণ ঘটে। পরে আতঙ্ক নিয়েই ম্যাচ খেলেছে দলটি এবং ২-০ ব্যবধানে জিতে ফিরেছে।

ক্লাব বাহিয়া টুইট পোস্টে জানিয়েছে, গোলরক্ষক ডানিলো ফার্নান্দেস হাসপাতালে ভর্তি। বিস্ফোরণে বাসের জানালার কাঁচ ভেঙে তার মুখে বিদ্ধ হয়েছিল। লেফট ব্যাক ম্যাথিউস বাহিয়া এবং ফরোয়ার্ড মার্সেলো সিরিনোও আহত হয়েছেন।

ঘটনাটি দলের কিছু উগ্র সমর্থক ঘটিয়েছে বলে স্থানীয় থানার তদন্তকারী পুলিশ ভিক্টর স্পিনোলা জানিয়েছেন। বলেছেন, ‘আমরা ছবি সংগ্রহ করেছি, খেলোয়াড় ও প্রত্যক্ষদর্শীদের বয়ান নিয়েছি। অপরাধীদের শনাক্ত করতে সর্বোচ্চ চেষ্টা থাকবে এবং তাদের গ্রেপ্তার করবো।’

দল হিসেবে জয়খরায় ভুগছে বাহিয়া। গেল বছর তাদের অবনমন হয়, তাতে ব্রাজিলের দ্বিতীয় বিভাগে নাম লেখাতে হয়েছে। শেষ ছয় ম্যাচের মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে দলটি। বিষয়টি নিয়ে বিরক্ত সমর্থকরা। প্রায়ই নিজের দলের ওপর আক্রমণ করে সেই উগ্র সমর্থক বাহিনী। এবার বিস্ফোরণই ঘটাল টিম বাসে।

বিষয়টি নিয়ে বিরক্ত দলের কোচ গুটো ফেরাইরা। বলেছেন, ‘এটা চরম বোকামি। সমর্থকরা ভাবছে খেলোয়াড়দের ওপর হামলা করলে তারা পারফর্ম করবে। সবসময় কোচ খারাপ, খেলোয়াড়রা খারাপ। কিন্তু এটা সমস্যাগুলো সমাধানের মাধ্যম নয়।’

ট্যাগ: টিম বাসবিস্ফোরণব্রাজিললিড স্পোর্টসসমর্থকহামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘মানিক-রতন’ ভেবে সোনালী রংয়ের মূর্তি চুরি করতে গিয়ে আটক দম্পতি

পরবর্তী

রাশিয়ায় হবে না চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

পরবর্তী

রাশিয়ায় হবে না চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে উল্লাস করছে, জয় উদযাপন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়ের পথ উজ্জ্বল করেছে বাংলাদেশ

সর্বশেষ

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT