চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

`ব্যারিস্টার মইনুলকে ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহার করতে হবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৫ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A

ব্যারিস্টার মইনুল হোসেনকে ক্ষমা চেয়ে সাংবাদিক মাসুদা ভাট্টিকে উদ্দশ্য করা আপত্তিকর বক্তব্য প্রত্যাহার করতে হবে বলে জানিয়েছেন ১০১ জন প্রখ্যাত নারী।

বুধবার এক বিবৃতির মাধ্যমে ব্যারিস্টার মইনুলকে ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহার করতে বলেছেন এই ১০১ জন নারী।

গত ১৬ অক্টোবর মধ্যরাতে একাত্তর টেলিভশিনের নিয়মিত আয়োজন একাত্তর জার্নালে রাজনৈতিক সংবাদের বিশ্লেষণ চলছিল। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন একাত্তরের মিথিলা ফারজানা।

Banglabid

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদা ভাট্টি, সাখাওয়াত হোসেন সায়ন্ত। আলোচনায় স্টুডিওর বাইরে থেকে যুক্ত হোন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন।

আলোচনার এক ফাঁকে ব্যারিস্টার মইনুলের কাছে মাসুদা ভাট্টির প্রশ্ন ছিল ‘‘সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আলোচনা চলছে যে ব্যারিস্টার মইনুল হোসেন ঐক্যফ্রন্টে জামায়াতের প্রতিনিধিত্ব করছেন। ’’

এর জবাবে ব্যারিস্টার মইনুল বলেন, ‘‘আপনার দুঃসাহসের জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি চরিত্রহীন বলে আমি মনে করতে চাই।”

Reneta

তার এই বক্তব্যের সমালোচনা করে নারী সাংবাদিকদের বিবৃতিতে বলা হয়, আমরা মনে করি, তার এই বক্তব্য নারীর জন্য অবমাননাকর, আপত্তিকর, চরম অসহনশীলতার পরিচায়ক। ব্যারিস্টার মইনুল হোসেনের মত যারা রাজনৈতিক সহনশীলতার কথা বলেন, তাদের কাছ থেকে এ ধরনের শব্দ চয়ন উদ্বেগজনক বলে আমরা মনে করি।

‘‘অবিলম্বে মাসুদা ভাট্টি তথা নারীর জন্য মানহানিকর এই বক্তব্য প্রত্যাহার করে ব্যারষ্টিার মইনুল হোসেনকে ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছি।’’

বিবৃতি প্রদানকারীদের মধ্যে রয়েছেন সুলতানা কামাল, খুশী কবির, ব্যারিস্টার তানিয়া আমীর, নাসিমুন আরা হক মিনু, মুন্নী সাহা, ফরিদা ইয়াসমিন, মিথিলা ফারজানা, নাসিমা খান মন্টি, নবনীতা চৌধুরী, শাহনাজ মুন্নী, ফারজানা রূপা, সুপ্রীতি ধর, রোজিনা ইসলাম, এলিটা করিম, উদিসা ইমন, আঙ্গুর নাহার মন্টি, ফারহানা মিলি, প্রিয়াঙ্কা আচার্য, ফাতেমা আবেদিন নাজলা, শারমিন রিনভী, সোমা ইসলাম, ফাহমিদা আকতার, শাকিলা জেসমিন, নাদিরা কিরন প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আপত্তিকর মন্তব্যব্যারিস্টার মইনুলমাসুদা ভাট্টিসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চ্যানেল আইয়ের ‘গানের রাজা’র বিচারক ইমরান-কোনাল

পরবর্তী

বান্দরবানের নাফাখুম ঝরনায় পর্যটক নিখোঁজ

পরবর্তী

বান্দরবানের নাফাখুম ঝরনায় পর্যটক নিখোঁজ

নারী সাংবাদিক বলেই কি অবলীলায় চরিত্রহীন বলে দেয়া?

সর্বশেষ

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT