চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটে-বলে উজ্জ্বল সাকিব, বরিশালের দুর্দান্ত জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৯ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা উল্লাসে ভাসছে, বরিশালের জয়ে আনন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: ব্যাট হাতে ২৭ বলে ৪১ রান। বোলিংয়ে এসে টানা চার ওভারের স্পেল। মাত্র ১০ রান খরচায় তুলে নেন দুই উইকেট। বরিশাল অধিনায়কের অলরাউন্ড নৈপুণ্য ‍খুলনার বিপক্ষে এনে দিয়েছে ৬ রানের জয়।

১৪৬ রানের মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নামা খুলনা টাইগার্স টপঅর্ডারকে বোতলবন্দী করে রাখেন সাকিব ও আফগান অফস্পিনার মুজিব উর রহমান। প্রথম দশ ওভারে মাত্র ৩৫ রান তোলা খুলনা পরের দশ ওভারে নেয় ১০৪। শেষের দিকে ভালোই জমে ওঠে ম্যাচটি।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাতের ম্যাচে রান হচ্ছিল নিয়ম করে। কিন্তু সোমবার দেখা গেল বিপরীত ছবি। ‍কিছুটা মন্থর উইকেটে বুদ্বিদীপ্ত ব্যাটিং করে বরিশাল তোলে ১৪৫ রান। দেড়শর কম লক্ষ্য পেয়েও খুলনা ম্যাচে তেমন আশা জাগাতে পারেনি।

Banglabid

শেষদিকে ইয়াসির আলি রাব্বি ও মুশফিকুর রহিম দুর্দান্ত খেললেও ততক্ষণে বড্ড দেরি হয়ে যায়। ইয়াসিরের ৩৪ বলে অপরাজিত ৫৭ ও মুশফিকের ২২ বলে ৩৩ রানের ইনিংসে ৬ উইকেটে ১৩৯-এ থামে খুলনার লড়াই।

দলটির ওপেনার আন্দ্রে ফ্লেচার ইনিংসের প্রথম বলেই মারেন চার। সৌম্য সরকার পরের ওভারে স্ট্রাইক পেয়ে বাঁহাতি পেসার শফিকুল ইসলামকে ব্যাক টু ব্যাক বাউন্ডারি মেরে শুরু করেন। এরপরই চলতে থাকে ডট বলের মহড়া। পাওয়ার প্লে’র ৬ ওভার দুই ওপেনার টিকে থাকলেও তুলতে পারেন মাত্র ২২ রান।

আফগান অফস্পিনার মুজিব উর রহমান ও বাঁহাতি স্পিনার সাকিব জুটি বেধে শেষ করেন তাদের কোটা। সাকিব তুলে নেন সৌম্য ও রনি তালুকদারের উইকেট। ডোয়াইন ব্রাভো আন্দ্রে ফ্লেচার ও থিসারা পেরেরার উইকেট তুলে নিলে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে পড়ে খুলনা।

Reneta

সেখান থেকে ইয়াসির ও মুশফিক লড়াই করে শেষের দিকে জয়ের কিঞ্চিৎ আশাও জাগান। সাগরিকার ২২ গজে তারা আরেকটু মারমুখী হতে পারলে জয় পাওয়াও অসম্ভব ছিল না। ব্রাভো তিনটি, সাকিব দুটি ও শফিকুল নেন একটি উইকেট।

টস জিতে এবারের বিপিএলে প্রথম দল হিসেবে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বরিশাল। ১৮.৫ ওভারে ১৪৫ রানে অলআউট হয়ে যায় সাকিবের দল। পেনিংয়ে নেমেছিলেন ডোয়াইন ব্রাভো আর ক্রিস গেইল। তুলতে পারেননি ক্যারিবীয় ঝড়, ছুঁতে পারেননি দুই অংকের ঘর।

ব্রাভোর দুই চারের মারে যদিও ছিল ঝড়ের পূর্বাভাস। পেসার খালেদ আহমেদের লেন্থ বলে ব্যাটের কানায় লেগে সরাসরি জমা পড়ে মুশফিকের গ্লাভসে। তাতে ৫ বলে ৯ রানে থামে ব্রাভোর ইনিংস। সাকিব ও নাজমুল হোসেন শান্ত প্রতিরোধ গড়ে এনে দেন লড়াকু পুঁজি। ৪০ বলে সর্বোচ্চ ৪৫ রান করেন শান্ত।

খরুচে হলেও এবারের আসরে প্রথমবার নেমে খালেদ আহমেদ খুলনার হয়ে তুলে নেন ৩ উইকেট। ৪ ওভারে তিনি রান দেন ৪১। ফরহাদ রেজা ও কামরুল ইসলাম রাব্বি দুটি ও থিসারা পেরেরা নেন একটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াসিরখুলনাবঙ্গবন্ধু বিপিএল-২০২২বরিশাললিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ষড়যন্ত্রের বিরুদ্ধে আমি আগেই প্রস্তুত ছিলাম

পরবর্তী

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

পরবর্তী
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্ক উন্নয়নে আলোচনা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

অধ্যাপক নেহাল আহমেদ মাউশির নতুন মহাপরিচালক হিসেবে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাউশি’র নতুন মহাপরিচালক পদে অধ্যাপক নেহাল আহমেদ

সর্বশেষ

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬

যুব উন্নয়নে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের মাসুদ

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT