চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটেই জ্যোতিকে ‘রিপ্লাই’ দিলেন ফারজানা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২১ অপরাহ্ণ ২২, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড় মাঠে প্রশিক্ষণরত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী দলের রানমেশিন বলা যায় ফারজানা হক পিংকি ও নিগার সুলতানা জ্যোতিকে। জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও দারুণ জমে তাদের জুটি। খেলার বাইরেও রয়েছে ভালো বন্ধুত্ব। সেটির খাতিরেই মজা করে জ্যোতি বলতেন, ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি কিন্তু আমি করব। কোনো উত্তর দিতেন না ফারজানা।

শনিবার মিরপুরে ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করে ইতিহাস গড়েন ফারজানা। নারী ক্রিকেটে প্রথম শতরানের মাইলফলকে নাম লেখান টাইগ্রেস ওপেনার। এ কীর্তিকে বিফলে যেতে দেয়নি বাংলাদেশের বোলাররা। হারের মুখ থেকে ম্যাচ বাঁচান। নাটকীয়ভাবে টাই হয় ম্যাচ। খেলা শেষে সংবাদ সম্মেলনে টাইগ্রেস অধিনায়ক জ্যোতির সঙ্গে আসেন পিংকিও।

জানান নিজেদের মধ্যে চ্যালেঞ্জের কথা, “আমার পাশে যে (জ্যোতি) বসে আছে সবসময় আমাকে বলত, ‘আমি কিন্তু সেঞ্চুরি করব, আমি কিন্তু সেঞ্চুরি করব।’ আমি সবসময় শুনতাম, কখনো কিন্তু রিপ্লাই দেইনি। আসলে আমার আরও ওর পজিশনটা, আমরা যখন ক্লাবে খেলি বাংলাদেশ দলে খেলি আমাদের উপরের দিকেই ব্যাটিং করতে হয়। আজকের সেঞ্চুরির ৭০ থেকে ৮০ ভাগ অবদান জ্যোতির। কারণ আজকে দেখালাম, আমারও করার সম্ভাবনা থাকতে পারে (হাসি)।’

Banglabid

‘আমার স্কিলের উপর অনেক বিশ্বাস ছিল। যেহেতু ভালো শুরু পাচ্ছি ভেবেছি যত দূর ইনিংস নেয়া যায়। দিন শেষে আমি পেরেছি।’

ওপেনিংয়ে নেমে ১৬০ বলে সাতটি চারে ১০৭ রান করে ইনিংসের শেষ বলে রান আউট হন ফারজানা। ২২৫ রানের পুঁজি নিয়ে বোলিংয়ে নেমে ভারতকে ২২৫ রানেই অলআউট করে টিম টাইগ্রেস। ১-১ সমতায় শেষ হয় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারী ক্রিকেটফারজানা হক পিংকিবাংলাদেশভারত সিরিজমিরপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইতিহাস গড়া সেঞ্চুরির পর যা বললেন ফারজানা

পরবর্তী

‘মানবাধিকার কর্মীদের কাজে বাধা ক্ষমতাসীন দল’

পরবর্তী
মানবাধিকার কর্মীদের কাজে বাধা নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মানবাধিকার কর্মীদের কাজে বাধা ক্ষমতাসীন দল’

ডেনমার্কের নারী ফুটবল দল গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৬ বছর পর বিশ্বকাপে জয়ের স্বাদ পেল ডেনমার্ক

সর্বশেষ

হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আলোকচিত্রের ১৮৭ বছর

আগস্ট ১৯, ২০২৬

জিততে এসেছি, দেখা যাক কী হয়: শরিফুল

আগস্ট ১৯, ২০২৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন, ছবি: সংগৃহীত।

বাংলাদেশের গণমাধ্যম আগের যেকোনো সময়ের চেয়ে স্বাধীন: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT