চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটিং ব্যর্থতায় শেষ টাইগার যুবাদের বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫১ পূর্বাহ্ণ ২৬, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A
ছবি: আইসিসি

ছবি: আইসিসি

লক্ষ্যটা খুব বড় ছিল না, আবার খুব ছোটও নয়। চলতি যুব বিশ্বকাপে ছোট-বড় দলগুলো যখন রানবন্যা ছোটাচ্ছে, তখন ভারতের ছুঁড়ে দেয়া ২৬৬ রানের চ্যালেঞ্জ টপকাতে কেবল দায়িত্বশীল হলেই চলত। সেই দায়িত্বশীলতা খোলসে আটকে ফেলে বাংলাদেশের যুবাদের। অতিসাবধানী হতে যেয়ে পুরোপুরি রক্ষণাত্মক। ফলে রান তোলার ধীরগতির সঙ্গে উইকেট হারানোর চাপ। কোয়ার্টার ফাইনালে শেষঅবধি হার ১৩১ রানে।

নিউজিল্যান্ডের কুইন্সটাউনে টস জিতে ব্যাটিংয়ে এসে চার বল হাতে রেখে গুটিয়ে যাওয়ার সময় ২৬৫ রান জমা করে ভারতের যুবারা। এক পর্যায়ে বড় রানের লক্ষ্য চোখ রাঙ্গালেও শেষদিকে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের চেপে ধরেন টাইগার বোলাররা। তাদের গড়ে দেয়া সেই সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ গুটিয়ে গেছে মাত্র ১৩৪ রানে, ৪২.১ ওভারেই।

রান তাড়ার শুরুটা সাবধানী ছিল। ২৩ রানের মাথায় প্রথম উইকেটের পতন। ফিরে যান ১২ রান করা নাঈম। পরের উইকেট সাজঘরে ফেরে ৫৫ রানে। অধিনায়ক সাইফ ফিরে যান ১২ রানেই।

Banglabid

এর মাঝে দলীয় ফিফটি পেরোতে ১৫ ওভারের বেশি খরচ করে ফেলে যুবারা। প্রয়োজনীয় রানরেট তখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এমন সময় ইনিংস সর্বোচ্চ ৪৩ রান করা পিনাক ঘোষও সাজঘরে হাঁটা দিলে আর আর ঘুরে দাঁড়ান যায়নি।

পরে নিয়মিত বিরতিতে উইকেট গেছে। ইনিংসে সাত ব্যাটসম্যান দুইঅংকের কোটা পেরিয়ে গেলেন। অথচ দ্বিতীয় সর্বোচ্চটি মাত্র ১৮ রানের, অষ্টম ব্যাটসম্যান হিসেবে ফেরা আফিফ হোসেনের।

বাকিদের মধ্যে মাহিদুল ১০, হাসান ১১, রবিউলের অপরাজিত ১৪ কেবল দলীয় সংগ্রহটা একশ পেরোতেই সহযোগীতা করেছে।

Reneta

ভারতের হয়ে নাগারকোটি ৩টি ও শিভাম-অভিষেক ২টি করে উইকেট নিয়ে জয় এগিয়ে এনেছেন। অন্য উইকেটটি রয়ের। দুই টাইগার যুবা ফিরেছেন রানআউটে।

এর আগে ব্যাটিংয়ে এসে ভারতের শুরুটা ছিল বাংলাদেশের যুবাদের জন্য আতঙ্ক জাগানিয়া। ১৬ রানে প্রথম উইকেট হারালেও একপর্যায়ে ৩৬ ওভারে ৭ উইকেট হাতে রেখে ১৭৬ রান তুলে ফেলে রাহুল দ্রাবিড়ের শিষ্যরা।

ওপেনার পৃথ্বী পঙ্কজ শোর (৪০) সঙ্গে জুটি গড়ে ৮৬ রান তোলেন শুভমন গিল। নাঈম হাসানের বলে ব্যক্তিগত ৮৬ রানে শুভমন উইকেটরক্ষক মাহিদুল হাসান অঙ্কনের হাতে ধরা পড়ার পরেই ধস নামে ইনিংসে।

দেশাই ৩৪ ও অভিষেক শর্মা ৫০ ছাড়া মিডলে বলার মত রান পাননি আর কোন ভারতীয় যুবা।

ভারতের মিডলঅর্ডার ধসিয়ে দেয়া পেসার কাজী অনিক নেন ৩ উইকেট। আরেক পেসার নাঈম হাসানের শিকার ২ উইকেট। ভারতের লেজ ছেঁটে দিয়ে অধিনায়ক সাইফ হাসানের শিকারও জোড়া উইকেট। সমান একটি করে উইকেট পেয়েছেন হাসান মাহমুদ ও রবিউল হক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব ১৯ যুব বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় আবারও ভূমিকম্প, নিহত ৪৭

আগস্ট ১৫, ২০২৬

লোগো-প্যাড সবই নকল, প্রতারকদের টার্গেট কারা?

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর

আগস্ট ১৫, ২০২৬

ডক্টর ডুমের আগমন: ফিরে যেতে হবে এন্ডগেমে

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পে স্কেল বিষয়ে শঙ্কা প্রকাশ করে নতুন দাবি

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT