চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটিং কোচ ছাড়াই শ্রীলঙ্কা সফর?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৬ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

টাইগারদের শ্রীলঙ্কা সফরের ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে আজ। অনিশ্চয়তা কাটিয়ে টেস্ট সিরিজ নিশ্চিত হলেও ব্যাটিং কোচ হিসেবে কাউকে পাবে কিনা বাংলাদেশ দল সেটি নিয়ে রয়েছে শঙ্কা।

বিসিবির নীতি-নির্ধারক পর্যায়ের একজন পরিচালক জানিয়েছেন, এখনই ব্যাটিং কোচ নিয়োগের ভাবনা নেই তাদের। হেড কোচ রাসেল ডমিঙ্গোকে বাড়তি দায়িত্ব দিয়ে পাঠানো হতে পারে লঙ্কায়।

বাবার মৃত্যুর কারণে মানসিকভাবে বিপর্যস্ত ক্রেইগ ম্যাকমিলান মুমিনুল-মুশফিকদের দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করায় দেখা দিয়েছে সঙ্কট। মানবিক কারণে সাবেক নিউজিল্যান্ড অধিনায়কের অনুরোধ ফেলতে পারেনি বিসিবি।

Banglabid

কাজে যোগদানের আগমুহূর্তে সরে গেছেন ম্যাকমিলান। নিউজিল্যান্ড থেকে সরাসরি শ্রীলঙ্কায় গিয়ে টাইগারদের নিয়ে শুরু করার কথা ছিল তার নতুন মিশন।

ম্যাকমিলানের সঙ্গে বিসিবির চুক্তি ছিল খণ্ডকালীন। শুরুতে একটি মাত্র সিরিজের জন্য তাকে নিয়োগ দেয়া হলেও কাজে সন্তুষ্টি এলে বিসিবি দীর্ঘমেয়াদে তাকে রাখার চেষ্টা করতো। সব পরিকল্পনাই ভেস্তে গেছে তার আকস্মিক সিদ্ধান্তে।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান থেকে শুরু করে সবাই একমত যে, সুফল পেতে দীর্ঘমেয়াদে কোচ নিয়োগ দেয়া প্রয়োজন। কিন্তু টাইগারদের জন্য উপযুক্ত কোচ নিয়োগ তো আর হুট করে সম্ভব নয়।

Reneta

অনেক নামী কোচই এখন আইপিএল নিয়ে ব্যস্ত। বাস্তবতার নিরিখে হুট করে কাউকে নিয়োগ দিতে রাজি নয় বিসিবি। যেহেতু বোর্ডের ভাবনা দীর্ঘমেয়াদী। সেজন্য বুঝেশুনেই কোচ নিয়োগ দেয়ার পক্ষে বোর্ড। যে কারণে শ্রীলঙ্কা সফর হতে পারে ব্যাটিং কোচহীন।

গত ছয় বছরে জাতীয় দলে দেখা গেছে হেড কোচ বদলের হিড়িক। ব্যাটিং কোচও কম বদলায়নি। গত চার বছরে কাজ করে গেছেন তিনজন। থিলান সামারাবিরা, মার্ক ও’নীল ও নিল ম্যাকেঞ্জি। ম্যাকেঞ্জি দুই বছর, থিলান দেড় বছর ও মার্ক খণ্ডকালীন ব্যাটিং পরামর্শক হিসেবে একটি সিরিজে কাজ করেছেন।

শ্রীলঙ্কা সফর না হলেও রোববার থেকে মিরপুরে শুরু হওয়া স্কিল ক্যাম্প চালিয়ে নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। করোনার ক্ষতি পুষিয়ে নিতে ক্যাম্পের বিকল্প উপায় এমুহূর্তে বিসিবির কাছে নেই।

স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরি ছাড়া কোচিংস্টাফের সবাই যোগ দিয়েছেন আনুষ্ঠানিক অনুশীলনে। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছিল ভেট্টরি শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেবেন। কিন্তু নিউজিল্যান্ড থেকে লঙ্কা-যাত্রায় কিছু বিপত্তি থাকায় তাকে বাংলাদেশে ডেকেছে বিসিবি। টেস্ট সিরিজটি হলে চার্টার্ড ফ্লাইটে শ্রীলঙ্কা যাবে পুরো দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাইগার ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশের শ্রীলঙ্কা সফরমুমিনুললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা শেষে দুই কোটি মেয়ের স্কুলে ফেরা হবে না

পরবর্তী

জীবন বাঁচাতে যাচ্ছিলেন হাসপাতালে পথে বখাটের ছুরিতে প্রাণ গেল কিশোরীর

পরবর্তী
প্রতীকী ছবি

জীবন বাঁচাতে যাচ্ছিলেন হাসপাতালে পথে বখাটের ছুরিতে প্রাণ গেল কিশোরীর

জালিয়াতি জেনেও ৮ কোটি ডলার স্থানান্তর করে এইচএসবিসি ব্যাংক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ

আগস্ট ২২, ২০২৬

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT