চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটিংয়ের ব্যর্থতা ভুলিয়ে দিলেন বোলাররা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
Bangladeshi cricketers celebrating on the field during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোর স্বল্পতায় দিনের খেলা শেষ হল খানিক সময় আগেই। বাংলাদেশের ক্রিকেটাররা মাঠ ছাড়লেন হাসিমুখে। ৫৫ রানে নিউজিল্যান্ডের ৫ উইকেট তুলে নিয়ে। স্বাগতিকদের ১৭২ রানের সংগ্রহটা খুব ছোট মনে হচ্ছে না দিনশেষে। মিরপুর টেস্টে প্রথমদিনেই পড়েছে ১৫ উইকেট। পুরো সময় খেলা হলে সেটি আরও বাড়তে পারত। তারপরও স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পেরেছে বাংলাদেশ। কিউইরা ১১৭ রানে পিছিয়ে আছে, হাতে ৫ উইকেট।

মেহেদী হাসান মিরাজ ৩টি ও তাইজুল ইসলাম নিয়েছেন ২টি উইকেট। প্রথমদিনে বল হাতে তোলেননি আরেক স্পিনার নাঈম হাসান। অল্প রান করেও প্রথম ইনিংসে লিডের আশা জাগিয়েছে বাংলাদেশ। মিরপুরের উইকেট যেমন আচরণ করছে, চতুর্থ ইনিংসে ব্যাট করা হবে সবচেয়ে কঠিন। সেটি করতে হবে কিউইদের।

তার আগে বাংলাদেশ যদি প্রথম ইনিংসে কিছু রানে এগিয়ে থাকতে পারে, হবে বড় সুবিধার। সিলেটে নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারানোর পর সিরিজ জয়ের মিশনে থাকা বাংলাদেশ মিরপুর টেস্টের প্রথমদিনে তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে।

Banglabid

কিউই ব্যাটার গ্লেন ফিলিপস ৫ ও ড্যারেল মিচেল ১২ রানে অপরাজিত আছেন। ডেভন কনওয়ে ১১, টম ল্যাথাম ৪, হেনরি নিকোলস ১, কেন উইলিয়ামসন ১৩ ও টম ব্লান্ডেল শূন্য রানে আউট হন।

কুয়াশা-মেঘে ঢাকা আকাশের নিচে বাংলাদেশকে অনেকটা সময় ব্যাট করতে হয়েছে ফ্লাডলাইটের আলোয়। নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের সময় মিরপুরের আবহাওয়া এতটাই গুমোট ছিল যে, নির্ধারিত সময়ের আগে শেষ করতে হয় দিনের খেলা।

এমন কন্ডিশনে ব্যাটিং বেছে নিয়ে ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসা ৩৫ রান, যা টাইগার ইনিংসের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।

Reneta

নিয়মিত বিরতিতে পড়েছে বাংলাদেশের উইকেট। জুটি গড়ে উঠেছিল মোটে একটি। পঞ্চম উইকেট জুটিতে পঞ্চাশোর্ধ্ব সংগ্রহ আসে। মুশফিক নিজের দুর্ভাগ্য ডেকে না আনলে জুটিটা হতে পারত বড়।

প্রথম ও দ্বিতীয় সেশনে সমান ৪টি করে উইকেট পড়েছে বাংলাদেশের। তৃতীয় সেশনে কিছুক্ষণ ব্যাটিং করার পর শেষ ২ উইকেটের পতন ঘটে। স্পিনারদের দাপটে মিরপুর টেস্টের প্রথমদিনেই ব্যাটিং করার সুযোগ পেয়েছে নিউজিল্যান্ড। বাংলাদেশের ইনিংস দীর্ঘ হয়েছে ৬৬.২ ওভার।

চা-বিরতির আগের ওভারে সাজঘরে ফিরে যান মেহেদী হাসান মিরাজ। ২০ রান করে মিচেল স্যান্টনারের তৃতীয় শিকার হন। বিরতির পর তাইজুল ইসলাম (৬) ও শরিফুল ইসলাম (১০) কিছুটা সময় কাটিয়ে আউট হন।

মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস ৩টি করে উইকেট নেন। দুটি উইকেট নেন অ্যাজাজ প্যাটেল। স্পিনেই মূলত বাংলাদেশকে ধসিয়ে দেয় সফরকারী দল।

আগে ৪৭ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশকে টেনে উদ্ধারের চেষ্টা চালান মুশফিকুর রহিম ও শাহাদাত হোসেন দীপু। পঞ্চাশোর্ধ্ব জুটি গড়ার পর মুশফিকের বিরল ভুলের খেসারত দেয় বাংলাদেশ। ৩৫ রান করে অযথাই আউট হন মুশি।

ইনিংসের ৪১তম ওভারে জেমিসনের চতুর্থ ডেলিভারিটি ডিফেন্স করার চেষ্টা করেন মুশফিক। ব্যাটে লেগে বল একটু সামনে ড্রপ করে। সঙ্গে সঙ্গে হাত দিয়ে বল ধরেন তিনি। ‘হ্যান্ডেলড দ্য বল’ আউটের আবেদন জানায় নিউজিল্যান্ড।

দুই ফিল্ড আম্পায়ার কথা বলেন নিজেদের মধ্যে। মুশফিকের সঙ্গে কথা বলে টিভি আম্পায়ারের শরণাপন্ন হন। আসে আউটের ঘোষণা। যা ক্রিকেটের নিয়মের মধ্যে রয়েছে।

একশর কাছাকাছি টেস্ট খেলা অভিজ্ঞ মুশফিকের এমন বোকামি দেখে অবাক হয়েছেন সবাই। বল স্টাম্পের লাইনেও ছিল না যে বোল্ড হওয়ার শঙ্কা থাকবে। হাত দিয়ে বল ছুঁয়ে ইনিংসের গুরুত্বপূর্ণ সময়ে বড় ভুলই করে ফেলেন মি. ডিপেন্ডেবল।

১০৪ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। এরপর নিয়মিতে বিরতিতে উইকেট পড়তে থাকে। একে একে ফিরে যান শাহাদাত হোসেন (৩১), নুরুল হাসান সোহান (৭)।

প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেট হারিয়ে ৮০ রান। সিলেট টেস্টের মতোই ওপেনিং জুটি খুব খারাপ করেনি। ইনিংসের ১১তম ওভারে জাকির হাসান ৮ রান করে স্যান্টনারের শিকার হন। ভাঙে ২৯ রানের ওপেনিং জুটি।

১৮ রানের ব্যবধানে আরও ৩ উইকেট হারায় বাংলাদেশ। একে একে সাজঘরে ফেরেন মাহমুদুল হাসান জয় (১৪), মুমিনুল হক (৫) ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৯)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশবাংলাদেশ-নিউজিল্যান্ডবাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্টমিরপুর টেস্টমুশফিকলিড স্পোর্টসশান্তসাউদিস্যান্টনার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT