চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ব্যাটসম্যান’ তাইজুলে জিতল মোহামেডান

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৭:১০ অপরাহ্ণ ১১, মে ২০১৭
স্পোর্টস
A A

আবাহনীর বিপক্ষে দারুণ লড়াইয়ের পর হারের দুঃখ না ফুরাতেই আরেকটি ধাক্কা খেতে বসেছিল মোহামেডান। লিগে মাত্র এক ম্যাচে জয় পাওয়া পারটেক্সের সঙ্গে হারতে বসেছিল ঐতিহ্যবাহী দলটি। বল হাতে দুই উইকেটের পর তাইজুল ইসলামের ব্যাটে ৫১ বলে ৫৭ রানের অপরাজিত ইনিংস। তাতেই নিশ্চিত হারের সামনে থেকে ফিরে জিতল মোহামেডান।

তাইজুলের প্রতিরোধে পারটেক্সের দেওয়া ২৩০ রানের লক্ষ্য মোহামেডান টপকায় ৪৮.২ ওভারে ৮ উইকেট হারিয়ে। দলের সর্বোচ্চ স্কোরার তাইজুল চারটি চারের সঙ্গে হাঁকান দুটি ছক্কাও।

বিকেএসপির তিন নম্বর মাঠে পারটেক্সের ছুঁড়ে দেওয়া মাঝারি টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে মোহামেডান। ১৫২ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে দলটি। স্বীকৃত ব্যাটসম্যানরা সবাই সাজঘরে। স্পিনার তাইজুলের সঙ্গে পেসার সাজেদুল হাল ধরেন ব্যাটিংয়ের। অষ্টম উইকেট জুটিতে ৭৬ রান আসে তাদের মাধ্যমে।

Banglabid

জয় থেকে দলকে ২ রান দূরে রেখে জতিন সাক্সেনার বলে ফিরতি ক্যাচে পরিণত হন সাজেদুল। ৪৮তম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে নামের পাশে লেখান ২৭ রান। কামরুল ইসলাম রাব্বি ব্যাটিংয়ে আসলেও স্ট্রাইক পাননি। ছক্কা মেরে তার আগেই খেলা শেষ করে দেন তাইজুল। অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরাও তিনি।

টপঅর্ডারে শ্রীলঙ্কান রিক্রুট আশালঙ্কার ব্যাট থেকে আসে ৪৭ রান। আগের ম্যাচে ১৯০ রানে বিধ্বংসী ইনিংস খেলা মোহামেডান অধিনায়ক রকিবুল হাসান করেন ৩৪ রান।

ইমরান আলি ও জতিন সাক্সেনা নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন মামুন হোসেন, নুরুজ্জামান মাসুম, বিশ্বনাথ হালদার ও রাজিবুল ইসলাম।

Reneta

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৯.৩ ওভারে ২২৯ রান তুলে অলআউট হয় পারটেক্স। রাকিন আহমেদ ৪৬ রানে অপরাজিত থাকেন। ৪০ রান আসে অধিনায়ক ইরফান শুক্কুরের ব্যাটে।

মোহামেডান পেসার কামরুল ইসলাম রাব্বি নেন তিন উইকেট। তাইজুল ইসলাম ও আসালঙ্কা নেন দুটি করে উইকেট। সাজেদুল ইসলাম ও এনামুল হক জুনিয়র নিয়েছেন একটি করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাইজুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এক নজরে চ্যাম্পিয়ন্স ট্রফির সব দল

পরবর্তী

ইলিশ কমে যাচ্ছে মিয়ানমারে

পরবর্তী

ইলিশ কমে যাচ্ছে মিয়ানমারে

ভিশন-২০৩০ বাস্তবায়ন নিয়ে সংশয় থাকলেও তা ইতিবাচক: রাজনৈতিক বিশ্লেষকরা

সর্বশেষ

যুক্তরাজ্যভিত্তিক বহির্বিশ্বে শ্রীমঙ্গল প্রবাসীদের সামাজিক সংগঠন 'হৃদয়ে শ্রীমঙ্গল’এর নতুন কমিটির সদস্যরা, ছবি: সংগৃহীত।

নতুন নেতৃত্ব পেল যুক্তরাজ্যভিত্তিক ‘হৃদয়ে শ্রীমঙ্গল’

আগস্ট ১৯, ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজের সাথে পয়েন্টেও এগিয়ে গেল ভারত

আগস্ট ১৯, ২০২৬

অটোরিকশায় মাছবাহী ট্রাকের ধাক্কা, বৃদ্ধ স্বামী-স্ত্রী নিহত

আগস্ট ১৯, ২০২৬

জাপানের মঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা

আগস্ট ১৯, ২০২৬

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT