চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটসম্যানদের আলো ছড়ানো দিনে নির্বিষ বাংলাদেশের বোলিং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৮ অপরাহ্ণ ০৮, জুলাই ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

৪১ ওভার বোলিং করে জিম্বাবুয়ের মাত্র একটি উইকেট নিতে পেরেছে বাংলাদেশ। হারারেতে দ্বিতীয় দিনের খেলা শেষে ১১৪ রান তুলে ভালোই জবাব দিয়েছে স্বাগতিকরা।

৯ উইকেট হাতে রাখা জিম্বাবুইয়ানরা পিছিয়ে ৩৫৪ রানে। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছে ৪৬৮ রান।

সিরিজের একমাত্র টেস্টের দ্বিতীয় দিনটা বোলারদের জন্য ছিল বেশ কঠিন। দিনের প্রথম দুই সেশনে জিম্বাবুয়ে কেবল দুটি উইকেট ফেলতে পেরেছিল বাংলাদেশের। প্রথম সেশনে উইকেট ফেলতে পারেনি তারা। জবাবে জিম্বাবুয়ে খুবই দীর্ঘ তৃতীয় সেশনে হারিয়েছে একটি উইকেট।

Banglabid

সারাদিনে দুই দলের উইকেট পড়েছে মোটে তিনটি। অথচ বুধবার ম্যাচের প্রথমদিনেই ৮ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সফরকারীরা ২৯৪ রান থেকে মাহমুদউল্লাহ রিয়াদের অপরাজিত ১৫০ রান ও তাসকিন আহমেদের ৭৫ রানের ইনিংসে ভর করে গড়ে বড় সংগ্রহ।

দিনের শেষ সেশনে অনেক প্রতীক্ষার পর বাংলাদেশ ভাঙতে পারে জিম্বাবুয়ের ওপেনিং জুটি। হারারের ২২ গজে থিতু হয়ে যাওয়া মিল্টন সুম্বাকে এলবিডব্লিউ করে প্রথম সাফল্য এনে দেন সাকিব আল হাসান।

৬১ রানের মাথায় স্বাগতিকরা হারায় প্রথম উইকেট। আউট হওয়ার আটে সুম্বা খেলে যান ৪১ রানের ইনিংস। তাতে চারে মার ছিল সাতটি। এ বাঁহাতি খেলেন ৮৩ বল।

Reneta

জিম্বাবুয়ে লাইনআপে প্রথম আঘাত হানতে বাংলাদেশ বোলারদের অপেক্ষা করতে হয়েছে ২৮তম ওভার পর্যন্ত। যা ছিল সাকিবের সপ্তম ওভার। পরের ১৩ ওভারে আর কোনো সুযোগ তৈরি করতে পারেনি টাইগার বোলাররা।

এই ম্যাচেই অভিষেক ঘটা আরেক ওপেনার টাকুদজয়নাশে কাইটানো ৩৩ ও তিন নম্বরে নামা জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেলর ৩৭ রানে অপরাজিত আছেন। প্রথম উইকেট পতনের পর ক্রিজে খুব দ্রুত রান তোলেন টেলর। তার ৪৬ বলের ইনিংসে চারের মার ছয়টি। অন্যদিকে কাইটানো ত্রিশোর্ধ্ব রান করতে খেলেছেন ১১৭ বল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাসকিনবাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজমাহমুদউল্লাহমুমিনুললিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজনৈতিক পরিবর্তনেও বদলায়নি আশি পেরোনো বৃদ্ধার ভাগ্য, জমি দখলের অভিযোগ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

বিদ্যুৎ সঙ্কটের কারণে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

আগস্ট ১৫, ২০২৬

বাংলাদেশে জঙ্গি তৎপরতা ও আল কায়েদা ইস্যু আবার কেন আলোচনায়?

আগস্ট ১৫, ২০২৬

‘অ্যানি’র বোন বেণি!

আগস্ট ১৫, ২০২৬
হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য প্রস্তুতকৃত শয্যা ও ওষুধ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে মোট ভর্তি ২৩ হাজার

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT