চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংকের এটিএম জালিয়াতির ঘটনায় আতঙ্কিত গ্রাহক

মোস্তফা মল্লিক মোস্তফা মল্লিক
২:৩৭ পূর্বাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০১৬
অর্থনীতি
A A

ব্যাংকের এটিএম বুথ থেকে গ্রাহকের তথ্য চুরি করে ক্লোন কার্ড দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় উদ্বিগ্ন গ্রাহকরা। তারা বলছেন, অর্থের সঙ্গে নিজেদের তথ্যের নিরাপত্তাও জরুরি। জালিয়াতি ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানিয়েছেন তারা।

বিদেশী চক্রের যোগসাজশে গ্রাহকের কোটি কোটি টাকা এটিএম বুথ থেকে হাতিয়ে নেয়া হয়েছে, এমন অভিযোগ পুলিশকে জানায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক – ইউসিবি। ওই ঘটনার পর ঢাকার বেশ কয়েকটি এলাকার এটিএম বুথের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সাধারণ গ্রাহকরা বলেছেন, এতে একদিকে কার্ড ব্যবহারে তারা যেমন আতঙ্কিত, তেমনি কার্ডে সন্দেহও বেড়েছে তাদের।

Banglabid

নিয়মিত এটিএম ব্যবহারকারী এক গ্রাহক বলেন, এটি আসলেই খুবই ভাবনার একটি বিষয়। জালিয়াতরা খুবই বুদ্ধিমান এবং যথেষ্ট শিক্ষিত বলে বিশ্বাস তার। আমাদের দেশের খুব কম মানুষই এসব বিষয় নিয়ে চিন্তা করে বলে এ ধরণের জালিয়াতি সম্পর্কে সবার সচেতন হওয়া উচিৎ বলে মনে করেন তিনি।

নিজের ব্যক্তিগত তথ্য অন্যের কাছে যাওয়ার এ ঘটনায় যারা জড়িত তাদের খুঁজে বের করে শাস্তিরও দাবি জানিয়েছেন তারা। ‘ব্যাংকের বুথ থেকেই যদি এমনভাবে টাকা খোয়া যায় তবে তো এটা আমাদের সবার জন্য ভয়ের একটা ব্যাপার,’ বলেন আরেক শঙ্কিত গ্রাহক, ‘দেশ এবং দেশের মানুষের জন্য এটা একটা বড় হুমকি।’

এই অপরাধকে কঠোর হাতে দমন করে ভবিষ্যতে এমন ঘটনা যেনো না ঘটে সেজন্য গ্রাহকরা সব ধরনের পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। এটিএম বুথ ব্যবহারে জনগণের নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে মনে করেন তারা।

Reneta

দেশের নানা প্রান্তে প্রায় ৭ হাজার এটিএম বুথের মাধ্যমে দেশ জুড়ে ব্যাংকগুলো গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে। বুথগুলোতে রয়েছে সিসি ক্যামেরা। এরই মধ্যে গত বৃহস্পতি ও শুক্রবার দু’দিনে বিভিন্ন বুথ থেকে স্কিমিং ডিভাইস দিয়ে গ্রাহকদের তথ্য নিয়ে ক্লোন কার্ড দিয়ে টাকা তুলে নেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এটিএম জালিয়াতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যাংকের এটিএম জালিয়াতির ঘটনায় আতঙ্কিত গ্রাহক

পরবর্তী

যুব বিশ্বকাপের সফল আয়োজনে বাংলাদেশকে আইসিসির ধন্যবাদ

পরবর্তী

যুব বিশ্বকাপের সফল আয়োজনে বাংলাদেশকে আইসিসির ধন্যবাদ

যুব বিশ্বকাপের সফল আয়োজনে বাংলাদেশকে আইসিসির ধন্যবাদ

সর্বশেষ

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬

‘বাংলাদেশ দারুণ ক্রিকেট দল’

আগস্ট ২১, ২০২৬

জনসম্পৃক্ত নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ২১, ২০২৬
ছবি: নাহিয়ান ইমন

শেষ জীবন পর্যন্ত মানুষ আমাকে ‘বড়ছেলে’ বলে চিনুক: অপূর্ব

আগস্ট ২১, ২০২৬

‘সবকিছুই জিততে হবে, সেটাই আশা’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT