চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংকিং খাত বাঁচাতে অনিয়ম বন্ধ করতেই হবে

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১০:৫২ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৮
সম্পাদকীয়
A A

দেশের অর্থনীতি নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত এক সংলাপে বলা হয়েছে, গত ১০ বছরে ব্যাংক খাতে ২২ হাজার ৫০২ কোটি টাকার অনিয়ম হয়েছে।

শনিবার রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশের ব্যাংকিং খাত নিয়ে আমাদের করণীয় কী?’ শীর্ষক সংলাপে মূল প্রবন্ধে উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। তিনি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের সূত্র তুলে ধরে এই আর্থিক অনিয়মের কথা বলেন।

এ সংলাপে বাংলাদেশ ব্যাংকের একাধিক সাবেক গভর্নর, অর্থনীতির বিশ্লেষক এবং ব্যাংকিং খাত সংশ্লিষ্টরাও উপস্থিত থেকে তাদের মতামত উপস্থাপন করেছেন। মূলত তাদের বেশির ভাগের বক্তব্যেই ব্যাংকগুলোর নাজুক অবস্থার কথা উঠে এসেছে। শুধু তাই নয়, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করা হয় সেখানে।

Banglabid

এমনকি রাজনৈতিক দলগুলোকে তাদের নির্বাচনী ইশতেহারে ব্যাংক খাতের বিষয় উল্লেখ করার আহ্বান জানিয়ে বলা হয়েছে, নতুন সরকার গঠনের পর ব্যাংকিং খাতের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর কী ভূমিকা থাকবে – তা সুস্পষ্টভাবে তুলে ধরতে হবে। পাশাপাশি এ খাতকে ঠিক করতে ব্যাংকিং কমিশন গঠনের কথাও বলা হয়েছে। সরকার যদি তা না করে, সিপিডি নিজের উদ্যোগে আগামী বছরের শুরুতে নাগরিক ব্যাংকিং কমিশন গঠন করবে।

দেশের ব্যাংকিং খাতের এই নাজুক অবস্থার কথা আমরা সবাই জানি। নামে-বেনামে ঋণ নিয়ে লাপাত্তা হয়ে যাওয়ার খবর আমাদের কাছে নতুন নয়। কিংবা ব্যাংক সংশ্লিষ্টদের কারসাজিতে হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে নিয়ে যাওয়ার ঘটনায় বড় বড় খবরও প্রতাশিত হয়েছে। ধুঁকতে থাকা ব্যাংকগুলোর অবস্থা পরিবর্তনে সরকারের নেওয়া একাধিক উদ্যোগের কথাও জানি অনেকেই। কিন্তু শেষ পর্যন্ত অবস্থার কোনো পরিবর্তন হয়নি।

এটা ঠিক, ব্যাংকিং খাত নিয়ে যেসব আশঙ্কা আগে থেকেই করা হয়েছিল, শেষ পর্যন্ত তার অনেকটাই প্রমাণিত হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করেনি। আগে থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে, এমন কোনো কথাও আমরা জানতে পারিনি। অথচ কর্তৃপক্ষ চাইলে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এসব অনিয়ম থামাতে পারতেন।

Reneta

এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, কোনো কিছুতেই যেন কিছু হচ্ছে না। কিন্তু এটাও ঠিক; এভাবে আর চলতে পারে না, বা চলতে দেওয়া যায় না। ব্যাংকগুলোর এ অবস্থার জন্য সবচেয়ে বড় দায়ী রাজনৈতিক প্রভাব। মূলত এই প্রভাবকে কাজে লাগিয়ে একশ্রেণির ব্যবসায়ী এবং রাজনীতিক এত বড় বড় অনিয়ম করেছে।

আমরা মনে করি, দেশের কল্যাণে, অর্থনীতির মঙ্গলের জন্য ব্যাংকিং খাতে শক্ত পদক্ষেপ নিতে হবে। না হলে তা আরো নাজুক অবস্থায় পড়বে। যা কারো জন্যই শুভ হবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঋণঋণ কেলেঙ্কারিঋণ জালিয়াতিব্যাংকব্যাংক লুটব্যাংকিং খাতসিপিডি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গত ১০ বছরে সবচেয়ে অবনতি হয়েছে ব্যাংকিং খাতে: সিপিডি

পরবর্তী

‘ইতিহাস ধরবো তুলে বই যাবে তৃণমূলে’

পরবর্তী

‘ইতিহাস ধরবো তুলে বই যাবে তৃণমূলে’

‘আামাদের সবার বুকের ভেতর অসংখ্য গল্প আছে’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ

আগস্ট ২২, ২০২৬

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার স্মৃতিসৌধে মির্জা ফখরুল, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT