চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংকারদের যাতায়াতে পরিবহন নিশ্চিত করতে হবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৫ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

করোনা সংক্রমণ প্রতিরোধে চলমান কঠোর বিধিনিষেধের সময় দায়িত্ব পালনকারী ব্যাংকারদের যাতায়াতের জন্য সংশ্লিষ্ট ব্যাংককে যানবাহনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যানবাহনের ব্যবস্থা করতে না পারলে তাদের যৌক্তিক গাড়ি ভাড়া দিতে হবে।

বৃহস্পতিবার এক প্রজ্ঞাপন জারি করে এই নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ।

নির্দেশনায় বলা হয়েছে, করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধকল্পে সরকার আরোপিত বিধিনিষেধের মধ্যে বিশেষ প্রয়োজনে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার সময়সীমা প্রাথমিকভাবে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল নির্ধারণ এবং পরে ২১ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ১৩ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনে ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ অফিসে আনা-নেয়ার জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়।

Banglabid

তবে লক্ষ্য করা যাচ্ছে, সরকারঘোষিত বিধিনিষেধ চলাকালে ব্যাংক সব ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা করতে ব্যর্থ হওয়ায় এবং সীমিত আকারে ব্যাংকিং সেবা কার্যক্রম চালু রাখতে ব্যাংকে আসা-যাওয়ার জন্য গণপরিবহনের অপ্রতুলতার কারণে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অধিক ব্যয় ও ভোগান্তির সম্মুখীন হচ্ছেন।

এই জন্য নির্দেশনা দেয়া যাচ্ছে যে, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াত সমস্যা নিরসনে ব্যাংক তার কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ব্যাংকের ব্যবস্থাপনায় নিজস্ব পরিবহন সুবিধা নিশ্চিত করবে।

কোনো কারণে যাতায়াত সুবিধা নিশ্চিত করতে অসমর্থ বা ব্যর্থ হলে ব্যাংকে আসা-যাওয়ার জন্য কর্মকর্তা-কর্মচারীদের সরকারি বিধিনিষেধ চলাকালে যাতায়াত ভাড়ার প্রকৃত ব্যয় অধিক বিধায় বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যৌক্তিক হারে যাতায়াত ভাতার ব্যবস্থা করবে। এ সংক্রান্ত ব্যয়ের বিষয়ে পরবর্তীসময়ে নিজ নিজ ব্যাংকের পরিচালনা পর্ষদের মাধ্যমে অনুমোদন নেবে।

Reneta

এ নির্দেশনা ১৪ এপ্রিল থেকে সরকারঘোষিত বিধিনিষেধ চলাকালে প্রযোজ্য থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাপরিবহনবাংলাদেশ ব্যাংকব্যাংকার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সচেতন না হলে করোনার তৃতীয় ঢেউ আসতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

পরবর্তী

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের উঠে আসার গল্প

পরবর্তী

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের উঠে আসার গল্প

হেফাজত তাণ্ডবের ১৬ মামলার তদন্তে পিবিআই

সর্বশেষ

ছবি: হবিগঞ্জের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি)।

উচ্চ শিক্ষার স্বপ্নপূরণে ৭৪ লাখ টাকা বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল

আগস্ট ১৯, ২০২৬

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূলপর্বেও প্রথমবার বাংলাদেশের সিনেমা

আগস্ট ১৯, ২০২৬
ইমরান খান ও তার স্ত্রী দুর্নীতির মামলায় জেল খাটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ মাস পর স্ত্রী ও বোনের সঙ্গে দেখা ইমরান খানের

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্যুটকেসে কিশোরীর মরদেহ, শ্বাসরোধে হত্যার প্রমাণ

আগস্ট ১৯, ২০২৬

হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT