চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংকক থিয়েটার ফেস্টিভ্যালে ‘ব্ল্যাকফ্লেইম থিয়েটার’

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
১:৪৯ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০১৮
শিল্প সাহিত্য
A A

থাইল্যান্ডের ব্যাংকক থিয়েটার ফেস্টিভ্যালে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের নবীন নাট্যসংগঠন ব্ল্যাকফ্লেইম থিয়েটার।

আগামী ১০ ও ১১ নভেম্বর, ২০১৮ ব্যাংকক আর্ট এন্ড কালচার সেন্টারে অনুষ্ঠিতব্য মর্যাদাপূর্ণ থাইল্যান্ডের মূলধারার নাট্য-উৎসবে মূকাভিনয় প্রযোজনা ‘দ্যা ব্লাইন্ড পার্স্পেক্টিভ’ পরপর দু’দিন দুটি প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে দলটি।

এসময় ব্ল্যাকফ্লেইম থিয়েটার এর সদস্যদের সাথে ব্যাংককের স্থানীয় দুটি নাট্যদলের সাথে মতবিনিময় সভা ও উৎসব আয়োজনকারী কতৃক বিশেষ আলোচনায় যোগদানের কথাও রয়েছে।

Banglabid

‘বিনোদনে নান্দনিকতা’ স্লোগানে প্রতিষ্ঠিত ব্ল্যাকফ্লেইম থিয়েটার এর প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক তানভীর শেখ জানান, উৎসবের নির্ধারিত ক্যাটাগরিতে আবেদন পরবর্তীতে প্রযোজনাটির ভিডিও এবং বিভিন্ন তথ্য পর্যালোচনা করে বিভিন্ন দেশের প্রায় শতাধিক প্রযোজনার সাথে প্রতিযোগিতার ভিত্তিতে বাংলাদেশ থেকে একমাত্র দল হিসেবে নির্বাচিত হয়েছি আমরা। আমরা সেখানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবো। এটি আমাদের জন্য গর্বের ব্যাপার।

আয়োজনে বাংলাদেশ থেকে ব্ল্যাকফ্লেইম থিয়েটারসহ কানাডা, ইটালি, জাপান, নেপাল, ফিলিপাইন, সিঙ্গাপুর, উরুগুয়ে, থাইল্যান্ড প্রভৃতি দেশ অংশগ্রহণ করবে বলে জানা গেছে।

‘‘মানবসৃষ্ট অথবা প্রাকৃতিক ভাবে ঘটে যাওয়া অনেক বিপদজনক ব্যাপারই আমাদের চোখে ধরা পরে, যা প্রায় নিশ্চিতই জনসাধারণের দুর্ঘটনার কবলে পতিত হওয়ার আশঙ্খা থাকে। তদুপরি শক্তি বা ক্ষমতা থাকা সত্ত্বেও শুধুমাত্র ইচ্ছার অভাবে প্রায় সবাই সেটা এড়িয়ে চলে। পক্ষান্তরে কিছু মানুষের অন্য সবার মত শক্তি বা ক্ষমতা না থাকলেও শুধুমাত্র ইচ্ছা শক্তি পুঁজি করে সমাজকে আলোকিত করে চলেছেন”- এই প্রেক্ষাপট অবলম্বনে ‘ব্যাংকক থিয়েটার ফেস্টিভ্যাল-২০১৮’ তে মূকাভিনয় প্রযোজনা ‘দ্যা ব্লাইন্ড পার্স্পেক্টিভ’-এর মঞ্চায়ন করবে ব্ল্যাকফ্লেইম থিয়েটার।

Reneta

প্রযোজনাটি নির্দেশনা দিয়েছেন তানভীর শেখ এবং ক্রিয়েটিভ কনসালটেন্ট হিসাবে কাজ করেছেন মূকাভিনেতা ও সংগঠক রাজ ঘোষ এবং প্রযোজনা ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন রেজাউল মাওলা নাবলু।

অংশ নিতে যাওয়া ৫ জন সদস্য হলেন-হুমায়ুন কবির সুইট, নূরে আলম, আরিফুল ইসলাম, শাকিল আহমেদ ও তানভীর শেখ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

‘শমিত আসছেন’ খবরে নিউইয়র্ক কসমস ক্লাবের ফেসবুক পেজে ঝড়

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ লাখ ৫৬ হাজার কিশোরের ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ!

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

আগস্ট ১৩, ২০২৬
ছবি: ২২ কেজি ওজনের বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ধরা পড়ল ‘ধাতিনা ভোল’ মাছ, দাম ৩ লাখ ৫৫ হাজার

আগস্ট ১৩, ২০২৬

হাসানের ৬ উইকেট, মুমিনুল-তানজিদের ব্যাটে ডারউইনে সোনালী এক দিন বাংলাদেশের

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT