চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যর্থতার সঙ্গে দায়িত্বহীন কথা

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:৫২ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৯
সম্পাদকীয়
A A

আজ এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। গতকাল তথ্যমন্ত্রী হাছান মাহমুদও বলেছেন: গত সাড়ে দশ বছরে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে আড়াইগুণ।

আমরা এই উন্নয়নের কোনো চিত্রই দেখতে পাই না। মানুষের অর্থনৈতিক সক্ষমতা কতটুকু অর্জিত হয়েছে সেটা এখনও পরিস্কার হিসাব নয়। আর ক্রয় ক্ষমতা বাড়লেই কি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়তেই থাকবে? আমরা দেখি বাজারের নিত্যপণ্যর উর্ধগতি নিয়ে দেশের সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠেছে।

সরকারি সংস্থা টিসিবিই আজ জানিয়েছে ঢাকার বাজারে গত এক মাসে ১৮টি নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বেড়েছে। এর মধ্যে রয়েছে চাল, খোলা আটা, খোলা ভোজ্যতেল, সরু দানার মসুর ডাল, আলু ও চিনির মতো পণ্যগুলো। পেঁয়াজ অবশ্য মূল্যবৃদ্ধিতে সবার ওপরে রয়েছে। সংস্থাটির গতকাল মঙ্গলবারের তালিকায় দেখা যায়, এক মাসে চাল ৩ থেকে ৯ শতাংশ, খোলা আটা ও ময়দা ৭, খোলা ভোজ্যতেল ২ থেকে ১০, সরু দানার মসুর ডাল ২ থেকে ৭, মুগডাল ৫, আলু ২৩, পেঁয়াজ ৫৪, শুকনা মরিচ ১৬, দেশি রসুন ৬, হলুদ ১৪, জিরা ৭, দারুচিনি ২, এলাচ ২০, ধনে ৬, তেজপাতা ৪, ইলিশ ৭ ও চিনির ২ শতাংশ মূল্য বেড়েছে।

Banglabid

দাম কমেছে ৭টি পণ্যের। এর মধ্যে রয়েছে প্যাকেটজাত আটা ১ শতাংশ, তুরস্কের মসুর ডাল ৪ শতাংশ, অ্যাংকর ডাল ৬ শতাংশ, আমদানি করা রসুন ৩ শতাংশ, লবঙ্গ ৯ শতাংশ, দেশি ও ব্রয়লার মুরগি ৫ থেকে ৬ শতাংশ এবং ডিম ৪ শতাংশ।সব মিলিয়ে দেখা যাচ্ছে, মূল্যবৃদ্ধির প্রবণতাই বেশি। বিশেষ করে চাল, খোলা আটা, খোলা তেল, আলু ও পেঁয়াজের মূল্যবৃদ্ধি ভোগাচ্ছে সীমিত আয়ের মানুষকে। কারণ, নিম্ন আয়ের মানুষ খোলা তেল ও খোলা আটা বেশি কেনে। পেঁয়াজ ও রসুন ছাড়া রান্না কঠিন।

সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাজার দর নিয়ন্ত্রণ করতে না পারার সঙ্গে যুক্ত হয়েছে দায়িত্বশীলদের অযৌক্তিক ও উদ্ভট কথাবার্তা যা জনমনে বিরূপ প্রভাব সৃষ্টি করতে পারে। মানুষের ক্রয়ক্ষমতা বাড়লেই কি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশ চুম্বি হবে?

আমরা মনে করি গত দুই মাস যাবৎ পেঁয়াজ নিয়ে যে অরাজকতা সৃষ্টি হয়েছে তা সমাধানের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তার উপর এই ধরণের কথাবার্তা জনমনে অস্বস্তি অসন্তোষ তৈরি করছে যা আমাদের সামাজিক স্থিতিশীলতা বিনষ্ট করতে পারে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দ্রব্যমূল্যপেঁয়াজ ও লবণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কক্সবাজারে ১৩৩ কলেরা রোগী শনাক্ত, খাওয়ানো হবে টিকা

পরবর্তী

১ মাস পর খুলছে জাহাঙ্গীরনগর, ক্লাস শুরু ৮ ডিসেম্বর

পরবর্তী

১ মাস পর খুলছে জাহাঙ্গীরনগর, ক্লাস শুরু ৮ ডিসেম্বর

জনবিচ্ছিন্ন বলে বিএনপি রাষ্ট্রক্ষমতা আকঁড়ে ধরতে চেয়েছিল: প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে সুড়ঙ্গের ভেতরে বহু শ্রমিক, চীন-ভারতের সহায়তায় উদ্ধার অভিযান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মুরগির মাংস খাওয়া নিয়ে ঝগড়ায় বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

আগস্ট ৩১, ২০২৬

লেস্টারের সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনে শেফিল্ডে হামজা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, প্রস্তুত ইসি

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT