চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যবসা শুরুর কারণ জানালেন অভিনেত্রী ফারিয়া শাহরিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৯ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

অভিনয়ের পাশাপাশি ব্যবসায় পা রাখলেন ফারিয়া শাহরিন। যিনি লাক্স চ্যানেল আই সুপারস্টার হিসেবে শোবিজে ক্যারিয়ার শুরু করেছিলেন।

ফারিয়া শাহরিনের ব্যবসা মূলত অনলাইনে পণ্য বিক্রির। নাম ‘কমপ্লিমেন্ট ইয়োর মিরর’। যেখানে শুধুমাত্র মেয়েদের কসমেটিক্স থেকে শুরু করে টি-শার্ট ও জুতা পাওয়া যায়।

গত সপ্তাহে ফারিয়া আনুষ্ঠানিকভাবে ব্যবসা শুরু করেন। হঠাৎ ব্যবসায় কেন, জানতে চাইলে চ্যানেল আই অনলাইনকে ফারিয়া শাহরিন বলেন, ‘আমরা মাঝে মাঝে নিজেকে মূল্যায়ন করতে ভুলে যাই। জীবন নিয়ে হতাশা কাজ করে। অতিরিক্ত চিন্তা করি। কিন্তু নিজেকে মূল্যায়ন করলে যে কেউ নিজের আত্মবিশ্বাস পায়! তখন বুঝতে পারে যে সে নিজেও সুন্দর। কাজে পারদর্শী। ‘কমপ্লিমেন্ট ইয়োর মিরর’ মানে নিজের আত্মবিশ্বাস ফিরে পেতে নিজেকে নিজে মূল্যায়ন করো।’

Banglabid

বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আছেন ফারিয়া। তার বোনের কনভোকেশন ও বেড়ানোর উদ্দেশে সেখানে গেছেন।

ফারিয়া জানান, তার চাকরি করাটা খুব বেশি ভালো লাগে না। ছোট থেকেই ইচ্ছে ছিল ব্যবসার সঙ্গে জড়িত থাকার। সেই ভাবনা থেকেই ব্যবসা শুরু করেছেন। কম মূলধন নিয়ে ছোট পরিসরে ব্যবসা আরম্ভ করেছেন। রেসপন্সের উপর নির্ভর করছে ভবিষ্যতে ব্যবসার পরিধির বৃদ্ধির।

ফারিয়া শাহরিন বলেন, মিডিয়াতে ভালোবাসা থেকে কাজ করি। কিন্তু যতোদিন আমার গ্ল্যামার আছে মিডিয়া ততোদিন আমাকে চিনবে, গ্ল্যামার শেষ হলে আর চিনবে না। এটাই মিডিয়ার কঠিন বাস্তবতা। ব্যবসা শুরুর নেপথ্যে এই ভাবনাও কাজ করেছে।

Reneta

সর্বশেষ কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৩’ দিয়ে ব্যাপক আলোচিত হয়েছেন ফারিয়া শাহরিন। তবে অভিনেত্রী হিসেবে তিনি প্রশংসা কুড়িয়েছেন সুমন আনোয়ারের ‘সাদা মানুষ’ নাটকের মাধ্যমে। সেই কাজের প্রশংসা ফারিয়ার মন ছুঁয়ে গেছে। পরে তিনি অভিনয়ে আরও সিরিয়াস হয়েছেন। তবে তার আক্ষেপ, মনমতো চিত্রনাট্য কম পান বলেই ব্যস্ততা কম।

আমেরিকা থেকে চলতি মাসেই দেশে ফেরার কথা জানালেন ফারিয়া শাহরিন। তার কথা, দেশে ফিরে মোশাররফ করিমের সঙ্গে ‘যমজ’ নাটকের শুটিং করবেন। তিনি বলেন, অভিনয় নিয়ে আত্মবিশ্বাস অনেক বেড়েছে। সেইমতো গল্প, চিত্রনাট্য ও চরিত্র পেলে অবশ্যই ভালো অভিনয় দর্শকদের উপহার দিতে পারবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়অভিনেত্রীনাটকফারিয়া শাহরিনমোশাররফ করিমযমজলিড বিনোদনসাদা মানুষসুপারস্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৭, ২০২৬

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতা ক্রমেই সংকুচিত হচ্ছ: নাহিদ ইসলাম

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বদলে গেল অর্থবছরের সময়কাল

আগস্ট ১৭, ২০২৬

বৃষ্টির দিনে চুলের যত্নে যে বিষয়গুলো মনে রাখা জরুরি

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT