চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যবসায়ী পরিচয়ে শিল্পী হায়দার হোসেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০২১
বিনোদন
A A
শিল্পী হায়দার হোসেনের সঙ্গে দুই ব্যক্তি, ব্যবসায়ী পরিচয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যতিক্রমী গান গেয়ে পরিচিতি পাওয়া কণ্ঠশিল্পী হায়দার হোসেন এবার নতুন পরিচয়ে! গানের পাশাপাশি নতুন যাত্রাপথে এবার ব্যবসা শুরু করেছেন ‘ফাইসা গেছি মাইনকার চিপায়’ খ্যাত এই শিল্পী।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) হায়দার হোসেন শুরু করেছেন একটি ফুডকোর্ট এর বিজনেস। যার নাম‘ফ্লেভাস অন ফায়ার’। জাঁকজমক পূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম, অভিনেতা ফেরদৌস, এস আই টুটুলসহ মিডিয়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নতুন যাত্রায় হায়দার হোসেন বলেন, আমি গানের মানুষ। গানকে সঙ্গে নিয়ে এই ফুড কোর্টের ব্যবসাটি শুরু করতে যাচ্ছি। আমরা ফুডকোর্টটি নতুন করে সাজানোর চেষ্টা করেছি। এখানে আমরা রেখেছি মাল্টিপল কুজিন। অনেক ধরনের খাবারের সমারোহ থাকছে এখানে। কোনো দোকানের খাবারের সঙ্গে এখানের মিল নেই। এ ছাড়া আমরা চেষ্টা করেছি পারিবারিক একটি পরিবেশ তৈরি করতে। যেখানে পরিবারের সবাইকে নিয়ে সুন্দর পরিবেশে আড্ডা ও মজার মজার খাবার খেতে পারবে।

তিনি বলেন, এই ফুডকোর্টে লাইভ গান বাজনার আয়োজন থাকবে। যেখানে নতুন শিল্পীদের পাশাপাশি সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পীরা।

নিজের গানের ক্যারিয়ার নিয়ে ‘তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি’র এই শিল্পী আরও বলেন, এবছর আমার নতুন কিছু গানের পরিকল্পনা আছে। গানটা আবারও পুরোদমে শুরুর কথা চিন্তা করছি।

উদ্ধোধনী অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় গান পরিবেশন করেন এস আই টুটুল, দিনাত জাহান মুন্নী ও হায়দার হোসেন। তিনশো ফুটে স্বদেশ প্রপার্টিজের ভেতরে এই ফুডকোর্টটি রয়েছে বলেও জানান হায়দার হোসেন।

ট্যাগ: উদ্বোধনএসআই টুটুলচিত্রনায়ক ফেরদৌসদিনাত জাহানফেরদৌসরঙধনুলিড বিনোদনশিল্পীহায়দার হোসেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রস্তুতি ম্যাচে তারুণ্যের ঢেউ, নেতৃত্বে সোহান

পরবর্তী

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ বাংলাদেশের

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে একত্রিত, জয়ের উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ বাংলাদেশের

বিরক্তির চূড়ান্তে ‘জেমস বন্ড’ ভক্তরা

সর্বশেষ

ছেলের প্রতিভায় মুগ্ধ হৃতিক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা কমছে

আগস্ট ২৯, ২০২৬

কেন বিষণ্ণতায় আক্রান্ত হয়ে পড়লেন আলভারেজ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চারিদিকে পানি, কিশোরকে যেভাবে বাঁচাল নেপাল সেনাবাহিনী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভের মধ্যেই পুলিশ সদস্যকে বিএনপি নেতার চড়, এরপর যা ঘটল

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT