চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ব্যক্তিগত বিষয়’ বলেই পার পেয়ে যাবেন তারা?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৭ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ ক্রিকেট দল সাফল্যের রাজপথে উঠেছে গত তিন বছরের ধারাবাহিক পারফরম্যান্সে। টেস্ট এবং ওয়ানডে সংস্করণে র‌্যাঙ্কিংয়ের তলানি থেকে মধ্যবর্তী জায়গায় আসীন হয়েছে টিম টাইগার্স। ক্রিকেট দলকে ঘিরে বোনা হচ্ছে আরও বড় স্বপ্নের জাল। বিশ্বকাপ জয়ের স্বপ্নও দেখতে শুরু করেছেন কেউ কেউ। একেকজন ক্রিকেটার দেশের কোটি হৃদয়ের স্বপ্নসারথী। সেই তারাই যখন মাঠের বাইরে নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে যান, তখন বাজে প্রভাব পড়ে পুরো সমাজেই।

অনৈতিক সম্পর্কে জড়ানো, শৃঙ্খলাভঙ্গ, মাঠেই কিশোর দর্শক পেটানো, শিশু নির্যাতন, সাংসারিক কলহ থেকে বিবাহবিচ্ছেদ, স্ত্রী নির্যাতন, গোপনে দ্বিতীয় বিয়ে; সাম্প্রতিক সময়ে এমনসব কর্মকাণ্ড ঘটিয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। কেউ কেউ জেল খেটেছেন, কেউ হয়েছেন ফেরারি।

গত তিন বছরে ঘুরেফিরে এসেছে ক্রিকেটারদের এসব নেতিবাচক ব্যাপার। যেনো শেষ নেই! জাতীয় দলের ওপেনার সৌম্য সরকারের নামেও বিসিবিতে এসেছে অভিযোগ। বিসিবি সে ব্যাপারে মুখ না খুললেও গুঞ্জন আছে এ ওপেনারের ইস্যুটিও নারীঘটিত।

Banglabid

আরেক তরুণ ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতের বিরুদ্ধে অভিযোগ স্ত্রী নির্যাতন ও ১০ লাখ টাকা যৌতুক দাবির। কদিন আগে তার বিরুদ্ধে হয়েছে যৌতুক নিরোধ আইনে মামলা। সম্প্রতি নাসির হোসেনের বিরুদ্ধে উঠেছে নারী কেলেঙ্কারির অভিযোগ। সাব্বির রহমান ফেসবুকে এক সমর্থককে হুমকি দিয়ে হয়েছেন সমালোচিত। তিনিই কিশোর দর্শক পিটিয়েছিলেন। কাছাকাছি সময়েই এতগুলো ঘটনা। তাই বিসিবিপাড়ায় এশিয়া কাপের আলোচনা ছাপিয়ে মোটা দাগে উঠে আসছে এসব ব্যাপার।

এশিয়া কাপ সামনে রেখে মিরপুরে প্রস্তুতি ক্যাম্পে থাকা ক্রিকেটারদের একজন একজন করে প্রতিদিন মুখোমুখি হচ্ছেন সংবাদমাধ্যমের। বুধবার সৌম্য এলেন বলেই প্রশ্নটা প্রাসঙ্গিকতা পেল। এসব নেতিবাচক ব্যাপার নিয়ে ক্রিকেটাররা কী ভাবেন, নিজেদের মধ্যে কী আলোচনা হয়, সেসব নিয়ে প্রশ্ন উঠল। সৌম্য নিজেও অভিযুক্ত বলেই কিনা ক্রিকেটের বড় মিশনের দোহাই দিয়ে এড়িয়ে যেতে চাইলেন!

‘এটা যার যার ব্যক্তিগত বিষয়। এখন যেহেতু ক্যাম্প শুরু হয়ে গিয়েছে, আমরা চেষ্টা করি যার যার নেতিবাচক বিষয় সামনে না এনে ইতিবাচক বিষয় নিয়ে আলোচনা করতে। যেহেতু এশিয়া কাপ সামনেই, ১৫-১৬ দিন পরে। সবার চোখ সেখানেই। বড় আসরে কীভাবে ভালো করতে হবে, সেভাবেই অনুশীলন করছে সবাই।’

Reneta

তাহলে কি একটুও চিন্তা করছেন না? পাল্টা প্রশ্নের পরও একই ধরণের উত্তর দিলেন সৌম্য। এবার কিছুটা বিরক্ত হয়ে, ‘ভাই, ১৫ দিন পরেই খেলা। সবার চিন্তা এশিয়া কাপ নিয়েই। কিভাবে ভালো খেলা যায় সেটা নিয়ে। এসব নিয়ে চিন্তা করার তো কোনো সময় নাই কারো।’

তবে এসব ব্যাপার নিয়ে কঠোর হওয়ার সময় এসে গেছে বলে মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। মোসাদ্দেক হোসেন সৈকতের বিষয় নিয়ে বলেছেন, ‘মোসাদ্দেকের ব্যাপারটা যেটা দেখেছি তার স্ত্রী মামলা করেছেন, যেহেতু এটা আদালতে চলে গেছে, আদালতেই নিষ্পত্তি হোক। আমরা আমাদের বিষয়গুলোকে আমাদের মতো করে দেখব। খুব শিগগিরই বসব, সংশ্লিষ্ট খেলোয়াড়দের ডাকা হবে। তাদের বক্তব্য শুনব।’

‘মোসাদ্দেকের ইস্যু আসার আগে অন্যকিছু বিষয় ছিল, যেগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে। কিছু নীতিগত সিদ্ধান্ত হয়েছে যেটা আপনারা শিগগিরই জানতে পারবেন।’ -ক্রিকেটারদের সাম্প্রতিক নেতিবাচক কর্মকাণ্ড নিয়ে এভাবেই বললেন বিসিবির প্রধান নির্বাহী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসৌম্য সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, ভর্তি বাড়ছে হাসপাতালে

আগস্ট ১৬, ২০২৬

গ্রামীণফোন নেটওয়ার্কে প্রতিদিন দেখা হচ্ছে ৪০ বছরের সমপরিমাণ ভিডিও

আগস্ট ১৬, ২০২৬

মৎস্য চাষ ও আহরণে বাংলাদেশের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল: প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৬ জনের মৃত্যু

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

অফিসের কাজে মনোযোগ ধরে রাখার ৫ সহজ উপায়

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT