স্পোর্টস

বোলারদের দাপটের একদিন

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

উদ্বোধনী দিনে ব্যাটসম্যানদের দাপটের পরদিনই বোলারময় একদিন দেখল জাতীয় ক্রিকেট লিগ। দ্বিতীয় স্তরের দুই ম্যাচেই ব্যাটসম্যানদের ওপর ছড়ি ঘুরিয়েছেন বোলাররা।

শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগের দিনে ৫ উইকেটে ২৫৭ রানে দিন শেষ করা ঢাকা মেট্রো প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৩৪৪ রানে। ৪ উইকেট নিয়ে চট্টগ্রামের সেরা বোলার নাঈম হাসান।

ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। নিহাদুজ্জামানের বোলিং তোপে ১৩০ রানেই গুঁটিয়ে গেছে চট্টগ্রাম। ১৫.৫ ওভার বল করে ৪৫ রানে ৫ উইকেট নিয়েছেন নিহাদুজ্জামান। ঢাকা মেট্রো চট্টগ্রামকে ফলোঅন করাবে কিনা দিন শেষ হয়ে যাওয়ায় সেটি জানতে রোববার সকাল পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

রাজশাহীতে দ্বিতীয় স্তরের আরেক ম্যাচে প্রথম ইনিংসে ১২৮ রানে গুঁটিয়ে গিয়েও ৪৯ রানের স্বস্তির লিড পেয়েছে সিলেট। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে রাজশাহী অলআউট হয়েছে মাত্র ৭৯ রানে। ৬ উইকেট নিয়ে স্বাগতিকদের অল্প রানে বেঁধে রেখেছেন সায়েম আলম।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও স্বস্তিতে নেই সিলেট। ৯০ রান তুলতেই হারিয়েছে ৫ উইকেট। রাজশাহীর চেয়ে তারা এগিয়ে আছে ১৩৯ রানে।

বিষয়:জাতীয় ক্রিকেট লিগ ২০১৭

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…