চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোনকে হত্যার দায়ে ভাইয়ের ফাঁসির আদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৭ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০২১
- সেমি লিড, জনপদ, নড়াইল
A A
নৃশংস হত্যাকাণ্ডের জন্য ফাঁসির দণ্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নড়াইলে ফাতেমা নামের একজনকে পিটিয়ে ও পানিতে ডুবিয়ে হত্যার দায়ে তার ভাই মো. রিপন মোল্যাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে রায়ে রিপন মোল্যাকে ২০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার সকালে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আসামী রিপন মোল্যা নড়াইলের নড়াগাতি থানার কালিনগর গ্রামের মোকছেদ মোল্যার ছেলে। রায়ের সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।

Banglabid

মামলার বিবরণে জানা গেছে, নড়াইলের নড়াগাতি থানার কালিনগর গ্রামের মোকছেদ ওরফে মকুর মেয়ে ফাতেমা ২০১৯ সালের ২৫ নভেম্বর বেলা ৩টার দিকে পাশের নদীর ঘাটে কাপড় পরিষ্কার করছিলেন। এসময় পারিবারিক কলহের কারণে তারই ভাই রিপন মোল্যা পেছন থেকে ধাক্কা মেরে পানিতে ফেলে ডুবিয়ে বাঁশের লাঠি দিয়ে জখম করে হত্যা করে। হত্যার পর লাশ পানির নিচে কাদায় পুঁতে রাখে। এ ঘটনা আসামী রিপন মোল্যার ছেলে রাশেদ মোল্যা দেখতে পায়। রাশেদ মোল্যার বর্ণনা অনুযায়ী নদীর ঘাট থেকে লাশ উদ্ধার করা হয়। পুলিশ আসামী রিপন মোল্যাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার কথা স্বীকার করে।

আইনজীবী (এপিপি) নুর মোহাম্মদ জানান, ঘটনায় ফাতেমার পিতা মোকছেদ ওরফে মকু মোল্যা বাদী হয়ে নড়াগাতি থানায় মামলা দায়ের করেন। আসামী রিপনের ছেলে রাশেদসহ একাধিক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামীর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক এ দণ্ডাদেশ দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নড়াইলফাঁসির আদেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রংপুর বিভাগ সমিতির কর্মসূচি

পরবর্তী

মাদক মামলায় পরীমনির বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিলেন আদালত

পরবর্তী
পরীমনি রিমান্ডের সময় মুখে মাস্ক ও চশমা পরে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদক মামলায় পরীমনির বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিলেন আদালত

নো টাইম টু ডাই সিনেমার মূল চরিত্রের দৃশ্য, জেমস বন্ডের চরিত্রে ড্যানিয়েল ক্রেইগ. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাকালে সর্বাধিক আয়কারী সিনেমা 'নো টাইম টু ডাই'

সর্বশেষ

বিনা অভিযোগে আটক-কারাগারে মৃত্যু নিয়ে যা বলছে হিউম্যান রাইটস ওয়াচ

আগস্ট ২৪, ২০২৬

কত দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত বল

আগস্ট ২৪, ২০২৬

রুবেলের তাণ্ডব, শামিমের ঝড়ে টানা তিন জয়ে টেবিলে শীর্ষে বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬

ফিফা সভাপতিত্বের জন্য লড়াই না করে কাকে দেখতে চান উয়েফা প্রধান

আগস্ট ২৪, ২০২৬

যশোরে মাছের ঘেরে মাছ মারা যাওয়ার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT