চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেশি বাউন্ডারিতে চ্যাম্পিয়ন, ক্ষোভে ফুটছে ক্রিকেট বিশ্ব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১২ অপরাহ্ণ ১৫, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সেরা ফাইনাল যে রোববার বিশ্ব দেখে নিয়েছে, তা আর আলাদাভাবে বলার দরকার নেই। রানের ভিত্তিতে দুই দলকে আলাদা না করা গেলেও আইসিসির অদ্ভুত নিয়মে শেষ হাসি হাসে স্বাগতিক ইংল্যান্ড। আর এই নিয়ম নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

প্রথম ১০০ ওভার ও সুপার ওভারও নির্ধারণ করতে পারল না বিশ্বকাপ জয়ীকে। ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড উভয়েই ১৫ রান করায় টুর্নামেন্টের আইনের পাতায় চোখ পড়ল।

আইসিসির ১৪৩ নম্বর পাতায় সুপার ওভার নিয়মে বলা আছে, ফাইনালে এই ওভারও যদি টাই ভাঙতে না পারে, তাহলে যে দল ম্যাচে বেশি বাউন্ডারি মেরেছে, তারাই ট্রফির মালিক হবে। এই নিয়মেই ২০১৯ সালের বিশ্বকাপ ঘরে তুলল ইংল্যান্ড। তবে এই নিয়মের দিকে আঙুল তুলেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

ফাইনালে ২৬টি চার মেরেছে ইংলিশরা। আর কিউইরা ব্যাটসম্যানরা মেরেছে ১৭টি বাউন্ডারি। সেই হিসেবেই জয়ী হিসেবে ঘোষিত হয় ইংল্যান্ড।

এই নিয়মকে ভয়াবহ বলে মত পোষণ করে টুইটারে ঝড় তুলেছেন বেশ কয়েকজন ক্রিকেট বিশেষজ্ঞ। কেউ বলছেন, এই নিয়ম নিষ্ঠুর। আবার কারও মতে এটা হাস্যকর।

এবারই প্রথম বিশ্বকাপের ফাইনাল সুপার ওভার পর্যন্ত গড়াল। আবার সুপার ওভারও টাই হল। ফলে এই অদ্ভুত নিয়মের কথা জানাই ছিল না সিংহভাগ ক্রিকেটপ্রেমীর। ফলে এই কিম্ভূতকিমাকার নিয়মের প্রয়োগ দেখেও হতবাক তারা।

ম্যাচে দুদল কোনোভাবেই একে অপরকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়, তাদের পার্থক্য গড়ে দেবে বাউন্ডারির সংখ্যা! তাও আবার বিশ্বকাপের ফাইনাল ম্যাচে। ভাবা যায়!

সাধারণ দর্শকদের মতোই হতবাক সাবেক ক্রিকেটাররাও। অবাক ভারতের মোহাম্মদ কাইফ, রোহিত শর্মা, গৌতম গম্ভীর, অস্ট্রেলিয়ার ব্রেট লি, ডিন জোনস, নিউজিল্যান্ডের স্কট স্টাইরিসের মতো সাবেকরা। সরাসরি আইসিসির সমালোচনা না করলেও, ঘুরিয়ে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে একহাত নিয়েছেন তারা।

নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার স্টাইরিস অনেকটা কটাক্ষ করে টুইটারে লিখেছেন, ‘নাইস ওয়ার্ক আইসিসি! আপনারা আসলেই রসিক!!!

অস্ট্রেলিয়ান ডিন জোন্স লিখেছেন, ‘ডিএল পদ্ধতিতে আসলে রান এবং উইকেটের উপর ভিত্তি করেই হার-জিত হয়। তবে ফাইনালের মতো ম্যাচের ফলাফল বাউন্ডারির উপর নির্ভর করে? দেখতে মহান হতে পারে! তবে আমার মতে, এটা ন্যায্য না।’

মোহাম্মদ কাইফ বলেছেন, ‘এই বাউন্ডারি নিয়ম হজম করা কঠিন। এটা হঠাৎ মৃত্যুর মতো কিছু – ফলাফল না আসা পর্যন্ত ক্রমাগতভাবে সুপার ওভার চালিয়ে যাওয়াই ভালো সমাধান। বুঝলাম, একটি নির্দিষ্ট বিজয়ী চান কিন্তু বাউন্ডারিতে ফলাফল নির্ধারণের চেয়ে ট্রফি ভাগ করে দেয়াটা অনেক ভালো। নিউজিল্যান্ডের জন্য ব্যাপারটা খুবই কঠিন।’

বিশ্বকাপের সর্বোচ্চ রান স্কোরার রোহিত শর্মার মন্তব্য, ‘ক্রিকেটের কিছু নিয়ম অবশ্যই গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত।’

গৌতম গম্ভীর বলেন, ‘বুঝতেই পারছি না বিশ্বকাপের মতো ফাইনাল কীভাবে বাউন্ডারির হিসাবে ফয়সালা করা হয়। এটা আইসিসির একটি হাস্যকর নিয়ম। এই ম্যাচ টাই হওয়া উচিত এবং শিরোপা ভাগাভাগি হওয়া উচিত।’

তবে সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা সমালোচনা করলেও এই বিষয়ে কোনো মন্তব্যই করেননি নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি শুধু বলেছেন, নিয়মটা আগে থেকে ছিল, কিন্তু কখনো কাজে লাগেনি। এবার শুরু হল।’

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আদালতে বিচারকের সামনে আসামি খুন

পরবর্তী

সাংসদের মেয়েকে বিয়ের ‘অপরাধে’ পুলিশি সুরক্ষার মধ্যেই হামলা

পরবর্তী
পুলিশি সুরক্ষা-ভারত-বিয়ে

সাংসদের মেয়েকে বিয়ের 'অপরাধে' পুলিশি সুরক্ষার মধ্যেই হামলা

দেশের প্রেক্ষাগৃহে নতুন ছবির আকাল, চলছে না ভারতীয় ছবি

সর্বশেষ

সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়ার নাম বাদ, ট্রাম্পকে আল-শারার ধন্যবাদ

আগস্ট ২৫, ২০২৬

বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন

আগস্ট ২৫, ২০২৬

‘যথেষ্ট হয়েছে, এবার পরিবর্তন’— ইনফান্তিনোর প্রতি সাবেকদের ক্ষোভের আগুন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ (সংগৃহীত)।

নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বাতিল করা হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

মেঘনা নদীর পানি শোধন প্রকল্পে ডেনমার্কের সহায়তা: প্রতিদিন মিলবে ৯৫ কোটি লিটার পানি

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT