চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেল ‘ভূত’ তাড়ানোর রাস্তা পাচ্ছেন না জিদান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৭ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

বহু চেষ্টা করেছেন তাড়ানোর। ভেবেছিলেন নতুন মৌসুমে আর দেখতে হবে না মুখ। সব প্রচেষ্টা শেষপর্যন্ত বিফলের পথে। আসছে মৌসুমে ফের গ্যারেথ বেলকে নিয়ে দল সাজাতে হবে জিনেদিন জিদানকে!

২০১৯-২০ মৌসুম শেষে জাতীয় দল ওয়েলসে খেলতে গিয়েছিলেন বেল। উয়েফা নেশনস লিগে খেলা শেষে রিয়াল মাদ্রিদের হয়ে খেলার অপেক্ষায় ৩১ বছর বয়সী ফরোয়ার্ড।

ফিরলে কী হবে, বেল ভালো করেই জানেন ড্রেসিংরুমে জায়গা পেলেও জিদানের ফুটবল মস্তিষ্কে তার জায়গা প্রায় নেই বললেই চলে। ফরাসি কোচ একাধিকবার ক্লাবকে জানিয়েছেন, বেলকে মোটেও চান না।

Banglabid

রিয়ালও বেলকে বিক্রির চেষ্টা করছে না এমন নয়। বিস্ময়কর ব্যাপার হচ্ছে, একসময়ের বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারকে কেনার জন্য টু-প্রস্তাবও করেনি কোনো ক্লাব!

বাধ্য হয়েই জিদানের দলে বেলকে রাখার ব্যাপারে অনেক দেনদরবার করেছে রিয়াল। তাছাড়া ডাগআউটে হয় বসে কিংবা ঘুমিয়ে থাকা এক খেলোয়াড়কে সপ্তাহে শুধু শুধু তিন লাখ ইউরো বেতন দেয়ার অহেতুক ইচ্ছাও নেই স্প্যানিশ চ্যাম্পিয়নদের।

জিদানকে তাই অনেকটা জোর করেছিলেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ, বেলকে অন্তত বদলি হিসেবেও যেন মাঠে নামানো হয়। তাতে কাজ হয়নি, সেটা গত মৌসুমেই দেখা গেছে। বরং খেলতে না পেরে ডাগআউটে বেলের ঘুমের দৃশ্য ফুটবল দুনিয়ায় যুগিয়েছে হাসির খোরাক।

Reneta

খবর, ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে মোটামুটি দামে বেলকে গছিয়ে দেয়ার তালে আছে রিয়াল। ওদিকে ওয়েলস তারকার সাবেক ক্লাব টটেনহ্যামও তাকে ফিরিয়ে নিতে পারে বলে গুঞ্জন। রিয়ালের সাবেক শিষ্য বেলের ব্যাপারে স্পার কোচ হোসে মরিনহোর আগ্রহের কথা কয়েককান করেছে ইংলিশ মিডিয়াগুলো। আপাতত এগুলো গুঞ্জন পর্যায়েই আছে। দলবদলের এপর্যন্ত জোর কোনো কথা শোনা যায়নি।

যেটাই হোক মঙ্গলবার রিয়ালের অনুশীলনে ফিরছেন বেল, জিদানের সাথে তার দেখা হওয়া মোটামুটি নিশ্চিত। ফিরলেই ফের জিদানের মুখোমুখি, দুজনের থমথমে চেহারা, এমনটা বিশেষ পছন্দ নয় ক্লাব কর্তাদের। পাশাপাশি বেশিরভাগ সময় ম্যাচ না খেলে মাস শেষে ১০ লাখ ইউরো নিয়ে যাচ্ছেন একটা খেলোয়াড়, তাতেও আছে জ্বালাপোড়া। ক্লাব সতীর্থরাও নাকি এখন বেলকে তেমন পাত্তা দেন না!

জিদান ও রিয়াল তাই চাইছে যেকরেই হোক তাড়াতে হবে বেলকে। এখন যে বেতন পান বেল, সেটার চেয়ে অনেক কম বেতনে পছন্দমতো খেলোয়াড় পাবেন রিয়াল কোচ। কিন্তু কোনো ক্লাবই যে তেমন আগ্রহ দেখাচ্ছে না ওয়েলস তারকার ব্যাপারে।

এদিকে রিয়ালও বেলকে মুফতে ছাড়তে রাজি নয়। শেষপর্যন্ত কী বেল রিয়ালেই থাকবেন, নাকি জিদানের স্বস্তি হয়ে ক্লাব ছাড়বেন, সেটি ফয়সালার সময় আছে আরও একমাস!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েলসজিদানবেলরিয়াললা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে কাজ করা ইউএনও ওয়াহিদার শারীরিক অবস্থার উন্নতি

পরবর্তী

ওসি প্রদীপসহ ৩০ জনের বিরুদ্ধে ‘নির্যাতিত’ সাংবাদিকের মামলা

পরবর্তী

ওসি প্রদীপসহ ৩০ জনের বিরুদ্ধে 'নির্যাতিত' সাংবাদিকের মামলা

এভারকেয়ার হসপিটালকে চিকিৎসা সামগ্রী দিলো সেনাবাহিনী

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT