চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেপরোয়া চালকদের আরেক শিকার ১ বছরের আকিফা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৫ পূর্বাহ্ণ ৩০, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A
শিশু আকিফা

সড়কে বেপরোয়া চালকদের নৃশংসতায় মৃত্যুর মহামিছিলে যোগ হলো এক বছরের শিশু আকিফার নাম। দুইদিন আগে কুষ্টিয়ায় মায়ের কোলে থাকা অবস্থায় আহত এ শিশু বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। 

মঙ্গলবার শহরতলীর চৌড়হাস এলাকায় থেমে থাকা যাত্রীবাহী একটি বাস হঠাৎ চালিয়ে দেয়া হয়। ওই সময় রাস্তা পার হচ্ছিলেন শিশুটির মা বিনা বেগম। বাসের ধাক্কায় তার কোল থাকা আকিফা গুরুতর আহত হয়।

আকিফার মৃত্যুর খবর চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক।

ওই ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বাস চৌড়হাস বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল। এ সময় আফিয়াকে কোলে নিয়ে তার মা বিনা বেগম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ যাত্রীবাহী বাসটি বিনাকে ধাক্কা দেয়। এতে কোলে থাকা শিশুটি গুরুতর আহত হয়।

আহত অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাসচাপাবেপরোয়া চালকলিড নিউজসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঝটিকা মিছিলের চেষ্টা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ নেতা-কর্মী আটক

মে ২২, ২০২৬

পালমার-ফোডেন-আর্নল্ডকে ছাড়াই বিশ্বকাপে যাচ্ছে ইংল্যান্ড

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিশার হত্যার বিচার দাবিতে ঢাবি এলাকায় মানববন্ধন

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির ওপর হামলা

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জয়ের মিলিয়ন ডলারের বিবাহবিচ্ছেদের চুক্তি প্রকাশ

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT