চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেনজেমার হ্যাটট্রিকে উড়ে গেল চেলসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৪ পূর্বাহ্ণ ০৭, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্দান্ত ফর্ম অব্যাহত রেখেছেন করিম বেনজেমা। তার হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এতে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল লস ব্লাঙ্কোস।

ক্রিস্টিয়ানো রোনালদোর পর রিয়াল মাদ্রিদের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় হ্যাটট্রিকের নজির গড়লেন বেনজেমা। ২০১৭ সালে বায়ার্ন মিউনিখ ও অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন রোনালদো। চলতি মৌসুমে শেষ ষোলোর দ্বিতীয় লেগে পিএসজির বিপক্ষে হ্যাটট্রিক পান বেনজেমা। এবার কোয়ার্টারের প্রথম লেগে তার প্রতিপক্ষ চেলসি।

এই হ্যাটট্রিকের পর চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে ৮ ম্যাচে তার গোল সংখ্যা ১১। লা লিগাসহ এই মৌসুমে ৩৬ ম্যাচে ৩৭ গোল।

Banglabid

বুধবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে হওয়া ম্যাচের ২১ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের ক্রসে ভেসে আসা বল হেডে জালে জড়ান হ্যাটট্রিকম্যান। তিন মিনিট পর আবারো গোল। এবার লুকা মড্রিচের ক্রস থেকে ৩৪ বছর বয়সী ফরাসি তারকা হেডে লক্ষ্যভেদ করেন।

৪০ মিনিটে ব্যবধান কমায় চেলসি। জর্জিনহোর পাসে হেডে নিশানাভেদ করেন কাই হাভার্টজ।

বিরতির পরপরই হ্যাটট্রিক আদায় করে ফেলেন বেনজেমা। তার ডান পায়ের দূরপাল্লার শট জালে জড়ালে জয়ের আগাম আনন্দ তখনই সেরে নেয় রিয়াল।

Reneta

আগামী মঙ্গলবার সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগে রিয়াল ও চেলসি মুখোমুখি হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেলসিচ্যাম্পিয়ন্স লিগরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এবার পুতিনের দুই মেয়ের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

পরবর্তী

জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটে পিঠা উৎসব

পরবর্তী
জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটে পিঠা উৎসবের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটে পিঠা উৎসব

ধূমপান করা একজন ব্যক্তির আঙুলে ধূমপান সিগারেট. Channel i News - চ্যানেল আই নিউজ

ধূমপানে বছরে ২৫% মৃত্যু কুয়েতে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইমরান খানের চিকিৎসা নিয়ে নতুন নাটকীয়তা, আদালত অবমাননার আবেদন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন, প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

প্রথম দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে যে বার্তা ইরানের

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT