চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেআইনি ভবন কিভাবে অনুমোদন পায়?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:২৬ অপরাহ্ণ ২৯, মার্চ ২০১৯
সম্পাদকীয়
A A

রাজধানীর বনানীতে অবস্থিত আগুন লাগা এফআর টাওয়ার বিল্ডিং কোড মেনে তৈরি করা হয়নি। ওই ভবনে ১৮ তলা নির্মাণ করার অনুমোদন থাকলেও তৈরি করা হয়েছিল ২৩ তলা ভবন। অগ্নিকাণ্ডে ২৫ জনের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির পরে এসব তথ্য বের হতে শুরু করেছে।

এবিষয়ে অগ্নিকাণ্ডের পরে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, এটা গাফিলতি না, হত্যাকাণ্ড। এ ঘটনার জন্য যেসব আইনগত ব্যবস্থা নেওয়া দরকার তাই নেয়া হবে। শুক্রবার সকালে এফ আর টাওয়ারের দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন। আবার অগ্নিকাণ্ড নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, কোনো দুর্ঘটনা ঘটলে অবশ্যই নিরাপত্তার দায়িত্ব ভবন মালিককে নিতে হবে।

বিষয়গুলো নিয়ে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ভবন মালিক ও অবৈধ ভবন নির্মাণ কিভাবে অনুমতি পায়, তা নিয়ে আলোচনা ও সংবাদ প্রকাশ পাচ্ছে। রাজউকসহ রাজধানীতে ভবন নির্মাণের অনুমতি প্রদান করা প্রতিষ্ঠানগুলোর কাজের ধারা ও দুর্নীতি নিয়েও কথা হচ্ছে। এঅবস্থায় তিন কার্যদিবসের মধ্যে রাজউকের তদন্তদল প্রতিবেদন প্রকাশ করবে এবং ১৫ কার্যদিবসের মধ্যে এফ আর টাওয়ার সংলগ্ন সকল বহুতল ভবনের ত্রুটি-বিচ্যুতি পরীক্ষা করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন রাজউক চেয়ারম্যান।

Banglabid

রাজউক চেয়ারম্যানের এই উদ্যোগ হয়তো এফআর টাওয়ারের অনিয়ম বের করবে। কিন্তু রাজধানীসহ সারাদেশে যেসব ভবন বহুবছর আগে অনিয়মের ফল হিসেবে দাঁড়িয়ে আছে, সেগুলো কিভাবে অনুমতি পেল? এই প্রশ্ন আমাদের যেমন ভাবাচ্ছে তেমনি এর উত্তর রাজউক কর্তৃপক্ষ দেবেন কিনা, তা নিয়ে বাড়তি সংশয় যোগ হয়েছে।

কোনো একটি ঘটনা ঘটলে ও তা আলোচিত হলেই শুধুমাত্র ব্যবস্থা নেবার কালচার থেকে আমাদের বের হয়ে আসা জরুরি বলে আমরা মনে করি। আমাদের আশাবাদ, রাষ্ট্রের জনগণের ট্যাক্সের টাকায় চলা বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান সারাবছর সবধরণের নির্মাণ কার্যক্রম সঠিক নিয়মে করবেন এবং জনগণকে নিরাপদে রাখতে সবধরণের পদক্ষেপ নেবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্নিকাণ্ডএফআর টাওয়ারে অগ্নিকাণ্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ম্যানইউ’র নজরে পাঁচ তারকা

পরবর্তী

হালি পূরণের সামনে ফেদেরার

পরবর্তী

হালি পূরণের সামনে ফেদেরার

ভবনে ছিল না অগ্নি নির্বাপক ব্যবস্থা

সর্বশেষ

আগস্টের প্রথম ২২ দিনে প্রবাসী আয় প্রায় ২১৫ কোটি ডলার

আগস্ট ২৪, ২০২৬

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT