চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টি বিভ্রাটের মাঝেই ইংলিশদের দাপট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১১ পূর্বাহ্ণ ৩০, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
অভিষেকে ৫ উইকেট, শুরুটা দারুণ হল রোল্যান্ড-জোন্সের

অভিষেকে ৫ উইকেট, শুরুটা দারুণ হল রোল্যান্ড-জোন্সের

কখনো থেমে থেমে, কখনো টানা। ওভাল টেস্টে বৃষ্টি বাগড়া দিচ্ছে প্রথম দিন থেকেই। তৃতীয় দিনেও সেটা বহাল থাকল। ভেসে গেল পুরো একটি সেশনও। এর মাঝেই দ্বিতীয় ইনিংসে লিডটা ২৫২-এ টেনে নিয়েছে ইংল্যান্ড। হাতে ৯ উইকেট অক্ষত, দিন বাকি পুরো দুটি।

কেনিংটন ওভালে বেন স্টোকসের দুর্দান্ত সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৫৩ রানে থামে ইংলিশরা। জবাবে অভিষিক্ত টোবি রোল্যান্ড-জোন্স ঝড়ে সাউথ আফ্রিকা গুটিয়ে যায় ১৭৫ রানে। সেখান থেকেই ১৭৮ রানের লিড পায় স্বাগতিকরা। সঙ্গে যোগ হয়েছে দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে তোলা ৭৪ রান। শনিবার ৫৮.৪ ওভারের খেলা বৃষ্টির পেটে গেছে!

চতুর্থ দিনে কিটন জেনিংস ৩৪ ও টম ওয়েস্টলি ২৮ রানে লিড বাড়িয়ে নিতে নামবেন। দ্বিতীয় ইনিংসে নেমে অ্যালিস্টার কুককে (৭) হারায় ইংল্যান্ড। এই উইকেটটি দারুণ এক অভিজ্ঞতা মরকেলের জন্য। কুক যে এখন তার বানি।

Banglabid

ক্রিকেটে কোনও বোলারের বলে সবচেয়ে বেশিবার আউট হওয়া ব্যাটসম্যানকে বলা হয় ওই বোলারের বানি। মরকেল এই নিয়ে ১১ বার টেস্টে সাজঘরে পাঠালেন কুককে। কুকও প্রথমবারের মত মরকেলের বলে বোল্ড হয়েছেন এদিন।

এর আগে সকালে আরেকদফা অভিষিক্ত টোবি রোল্যান্ড-জোন্সের সাফল্যের গল্প। তার তোপেই ৮ উইকেটে ১২৬ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিল সাউথ আফ্রিকা। এদিনও একটি উইকেট নিয়েছেন। ইনিংসে ১৬.৪ ওভারে ৫৭ রানে ৫ উইকেট তার।

২০০৯ সালে গ্রায়েম অনিয়ন্সের (৫/৩৮) পর প্রথম কোনও ইংলিশ পেসার হিসেবে অভিষেকে ৫ উইকেট নিলেন রোল্যান্ড-জোন্স। ৯১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৩৩৯ উইকেট নেয়ার পর টেস্টে অভিষেক। শুরুটা দারুণ হল বলা চলে ২৯ বর্ষী পেসারের। আগেরদিন ৪ উইকেট নিয়েছেন। তাতে এক সময় ৬১ রানেই ৭ উইকেট হারিয়ে বসেছিল প্রোটিয়ারা।

Reneta

সকালে টেম্বা বাভুমা ৩৪ রানে ক্রিজ এসেছিলেন। ৫২ রানে থেমেছেন। মরনে মরকেলের ১৭ ও পেটের পীড়ায় রাতভর হাসপাতালে থেকে আসা ভারনন ফিনল্যান্ডারের অপরাজিত ১০ রানের পরও দুইশ ছুঁতে পারেনি প্রোটিয়ারা।

রোল্যান্ড ছাড়াও জেমস অ্যান্ডারসন ৩টি, ব্রড ও স্টোকস একটি করে উইকেট নিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

আমন্ত্রণ পেলে বাংলাদেশ দল নিয়ে কাজের কথা চিন্তা করবেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৭, ২০২৬

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতা ক্রমেই সংকুচিত হচ্ছ: নাহিদ ইসলাম

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বদলে গেল অর্থবছরের সময়কাল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT