চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টি কেড়ে নিল টাইগার যুবাদের ফাইনাল স্বপ্ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানকে হারিয়ে যুব এশিয়া কাপের ফাইনালে পা রাখার স্বপ্নটা উজ্জ্বল করে তুলেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেটি কেড়ে নিল বৃষ্টি। সেমিফাইনালে বৃষ্টি আইনে ২ রানে জিতে ফাইনাল উঠে গেছে পাকিস্তান।

বৃহস্পতিবার ২৭৫ রানের টার্গেটে ব্যাট করতে থাকা পাকিস্তানিদের ৫ উইকেট তুলে নিয়ে নিজেদের স্বপ্নটা বেশ চওড়াই করেছিল টাইগার যুবারা। পাকিস্তান ইনিংসের ১১ ওভার বাকি থাকতে বৃষ্টি বাগড়া দেয়। তখনও ৬৬ বলে ৭৬ রান দরকার ছিল তাদের। পরে আর খেলাই হয়নি।

মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। সাইফ-আফিফরা ৬ উইকেটে ২৭৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে।

Banglabid

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ৩৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৯ রান তোলার পর শুরু হয় বৃষ্টি। ব্যাটিংয়ে আসার অপেক্ষায় পাকিস্তানের টেলএন্ডাররা, বাংলাদেশই হয়ত এগিয়ে তখন! কিন্তু বাকি ৫ উইকেট তুলে নেয়ার সুযোগটাই মিলল না।

ব্যাটের পর বল হাতে শুরুটা দুর্দান্তই করে বাংলাদেশ। পাকিস্তানের প্রথম তিন উইকেট তুলে নেয় ৫০ রানের মধ্যেই। দলীয় ৮, ২৬ ও ৫১ রানে উইকেট হারায় পাকিস্তানিরা। কাজী অনিক ও আফিফ হোসেন নেন একটি করে উইকেট। তিন নম্বর উইকেটটি রানআউট।

সেখান থেকে ৬৯ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন মোহাম্মদ তাহা ও রোহাইল নাজির। ২৬ রান করা নাজিরকে ফেরান শওকত। আর ৯২ রানে থাকা তাহাকে আউট করে বাংলাদেশকে দারুণভাবে ম্যাচে ফেরান অনিক। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের সব চেষ্টা ব্যর্থ করে দিল বৃষ্টি।

Reneta

আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেন দুই টাইগার ওপেনার পিনাক ঘোষ এবং নাঈম শেখ। দুজনে মিলে তোলেন ৫১ রান। নাঈম ১৪ রানে আউট হলেও ফিফটি তুলে নেন পিনাক। এরপর ফিফটি তুলে নেন অধিনায়ক সাইফ হাসানও। এই দুজনের জুটিতে অবদান ১০৫ রানের।

সাইফ ৬১ রান করে আউট হন। ৫ রান করে আউট হন তৌহিদ। আর ৮২ রান করে আউট হন পিনাক। শেষের দিকে বাংলাদেশকে টেনে তোলেন আফিফ হোসেন ও নাঈম। নাঈম ২২ ও আফিফের ৫২ রানে ৫০ ওভার শেষে ৬ উইকেটে পৌনে তিনশ জমাতে পারে বাংলাদেশ।

নিজেদের শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব-১৯ দলযুব এশিয়া কাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের অপেক্ষা বাড়াচ্ছে বৃষ্টি

পরবর্তী

রোহিঙ্গা নারীদের দেখতে বাংলাদেশে আসছেন অ্যাঞ্জেলিনা জোলি

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা নারীদের দেখতে বাংলাদেশে আসছেন অ্যাঞ্জেলিনা জোলি

‘অজ্ঞাতনামা’ ছবির একটি দৃশ্য

‘অজ্ঞাতনামা’র আবেদন এখনও ফুরিয়ে যায়নি

সর্বশেষ

ছবি: শেরপুরে পুকুরে ডুবে নিহত ২ শিশু রোহান মিয়া (৭) ও ইসমাইল হোসেন (৬) ।

শেরপুরে পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬

তারেক রহমানের ভারত সফরে ধোঁয়াশা, শেখ হাসিনাই কি দুই দেশের সম্পর্কে বড় বাধা?

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৭ সালের ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় জানালো সংযুক্ত আরব আমিরাত

আগস্ট ২৪, ২০২৬

হালান্ডের চুলের নতুন কাট, যা বললেন গার্দিওলা-ইব্রাহিমোভিচ

আগস্ট ২৪, ২০২৬

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT