চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টি আইনে হারলো টাইগার যুবারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৬ পূর্বাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০১৫
স্পোর্টস
A A

পাঁচ জাতি প্রতিবন্ধী ক্রিকেট টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে থেমেছে লাল-সবুজের জয়ধারা। বাংলাদেশের ছুড়ে দেওয়া ১১৩ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে বৃষ্টি আইনে জয় পায় পাকিস্তানের যুবারা। অন্যম্যাচে ইংল্যান্ড ২৩ রানে হারিয়েছে ভারতকে।

সাভারে বিকেএসপির চার নম্বর গ্রাউন্ডে পাকিস্তানের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ দলের। শুরুতেই উইকেট হারাতে হয়। তবে আলিমুদ্দিনের ৩৩ রানের দায়িত্বশীল ব্যাটিংয়ে কিছুটা এগোতে পারলেও পরে নিয়মিত উইকেট বিরতিতে প্যাভিলিয়নে ফিরতে হয় বাংলাদেশের যুবাদের।

রান আউটে দশম উইকেট জুটি ভাঙলে ১৯ দশমিক ৩ ওভারে ১১২ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। দুটি করে উইকেট নেন পাকিস্তানের জাভেদ ও নিহার।

Banglabid

জবাব দিতে গিয়ে শুরুতে উইকেট হারালেও রানের চাকা সচল রাখেন পাকিস্তানের যুবারা। তবে ৭ ওভারে দলীয় সংগ্রহ ৪৮ রান তুলতেই আবারও বৃষ্টি বাধায় পড়ে ম্যাচ। পরে বৃষ্টি আইনে পাকিস্তানকে ২০ রানে বিজয়ী ঘোষণা করেন ম্যাচ আম্পায়ার।

তিন নম্বর গ্রাউন্ডে অপর ম্যাচে ভারতকে ২৩ রানে হারিয়েছে ইংলিশরা। ৭ সেপ্টেম্বর আফগানিস্তান ও ৮ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

আইসিআরডি’র আয়োজনে প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক শারিরীক প্রতিবন্ধী ক্রিকেট টুর্নামেন্ট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রতিবন্ধী ক্রিকেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বৃষ্টি আইনে হারলো টাইগার যুবারা

পরবর্তী

আয়লানকে খোলা চিঠি

পরবর্তী

আয়লানকে খোলা চিঠি

পেজ থ্রি'র শিরোনামে জ্যাকি শ্রফ কন্যা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৬৮৭, নেই মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

হাসপাতালে ভর্তি পুণম ধিলন, কী হলো অভিনেত্রীর?

আগস্ট ২২, ২০২৬

ভিডিও ফাঁসের পর এমপির বিরুদ্ধে গাড়িচালকের নতুন অভিযোগ, ছিল ‘পাঁচ বছরের’ প্রস্তাব

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

চিকিৎসায় অবহেলার অভিযোগ ও প্রতিকারে সহায়তা করবে ‘স্বাস্থ্যসেবা সুরক্ষা আন্দোলন’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইমরান খানের চিকিৎসা নিয়ে নতুন নাটকীয়তা, আদালত অবমাননার আবেদন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT