চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুধবার অনলাইনে আমীরুল আরহামের ‘আন্তেমেনা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৪ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০২০
বিনোদন
A A

বাংলাদেশি বংশদ্ভূত ফরাসি নির্মাতা আমীরুল আরহামের সর্বশেষ ডকুফিল্ম ‘আন্তেমেনা’। ফ্রাঙ্কো-জার্মান কবি আন্তেমিনাকে নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি অনলাইনে দেখা যাবে বাংলাদেশ সময় বুধবার রাত সাড়ে দশটায়। এমনটাই জানিয়েছেন নির্মাতা।

নির্মাতা জানান, আন্তেমেনা ছবিটি বুধবার (২৮ অক্টোবর) ফ্রান্সের www.scam.fr থেকে সরাসরি দেখা যাবে।

ফ্রান্সের নাইট লাইটস প্রোডাকশন প্রযোজিত ‘আন্তেমেনা’ ছবিটি পরিচালনার পাশাপাশি এটির চিত্রনাট্য, সিনেমাটোগ্রাফি এবং সম্পাদনাও করেছেন আমীরুল আরহাম। ফরাসিদের জন্য নির্মিত ছবিটির ভাষা স্বভাবতই ফরাসি। তবে জানুয়ারি থেকে ইংরেজি ও জার্মান ভাষায় ছবিটি পাওয়া যাবে বলে জানান নির্মাতা।

Banglabid

আন্তেমেনা শুধু নিছক কবিতা পাঠ করেন না, তিনি কবিতাকে অলঙ্কৃত করেন সপ্তম শিল্প এবং প্লাস্টিক আর্ট ফর্মের মাধ্যমে। ব্যঞ্জনায়িত করে তোলেন একটা ভিন্ন মাত্রায়। কবি ও সংগীতজ্ঞ আন্দেমেনা বাঁশি সাক্সোফোন হারপ পিয়ানো কিংবা নানান বাদ্যযন্ত্রের অনুষঙ্গে কবিতাকে উপস্থাপন করেন, আবার দক্ষ যন্ত্রবাদক ও শিল্পীদের নিয়ে মিউজিকাল ইম্প্রোভাইজেশনের মাধ্যমে তাৎক্ষণিক উদ্ভাবনে বিভিন্ন সুরশব্দে এবং রঙে একটা বিচিত্র ক্যানভাস তৈরি করেন যা দর্শকের নির্নিমেষ দৃষ্টি বিদ্ধ করে।

৯৫ মিনিট ব্যাপ্তীর এই আন্তেমেনাকে নিয়ে পরিচালক আরো বলেন, আবেগ ও অনুভূতির গভীর আতিশয্যে এবং সৃষ্টির উন্মাদনায় আন্তেমেনা নিজেকে যেমন হারিয়ে ফেলেন, আবার সামাজিক ন্যায় বিচারের দাবিতে কিংবা রাজনৈতিক ভারসাম্যহীনতার কারণে প্রতিবাদে তেমনি মুখর হয়ে উঠেন; এবং ‘মুখহীন মুখে’ প্রবল চিৎকারে ফেটে পড়েন।

বাংলাদেশে জন্ম ও বেড়ে উঠলেও নির্মাতা, প্রযোজক, চিত্রনাট্যকার ও কবি আমীরুল আরহাম ১৯৮৫ সাল থেকে ফ্রান্সের প্যারিস শহরে বসবাস করেন। তার নির্মিত বেশকিছু চলচ্চিত্র আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে ‘শামসুর রাহমান: এ পেন এগেইনস্ট গান’, ‘সোশ্যাল বিজনেস’।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তেমেনাআমীরুল আরহামফরাসিলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাউন্সিলর পদ থেকে শিগগিরই বরখাস্ত হবেন ইরফান সেলিম

পরবর্তী

রোহিতের ভিডিও ছেড়ে বিতর্ক উস্কে দিলো মুম্বাই

পরবর্তী

রোহিতের ভিডিও ছেড়ে বিতর্ক উস্কে দিলো মুম্বাই

রিফাত শরীফ হত্যা: অপ্রাপ্তবয়স্ক ১১ আসামির বিভিন্ন মেয়াদে সাজা

সর্বশেষ

হঠাৎ আল হিলাল ছেড়ে গেলেন বেনজেমা

আগস্ট ৩১, ২০২৬

বিদায়ী চিঠিতে যা লিখলেন মেসি

আগস্ট ৩১, ২০২৬

উজবেকিস্তানের কাছে হার দিয়ে এশিয়ান কাপ বাছাই শুরু বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সব সরকারি চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা, প্রতিবন্ধী সন্তান ভাতা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের হাফেজ সাদ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT