চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বীরত্ব’ সিনেমায় ডাক্তারি পেশাকে রিপ্রেজেন্ট করেছি: ইমন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩১ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A
নেতা ইমন সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পাশে অন্যরা উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশদের সাফল্যগাঁথা নিয়ে সিনেমা হয়েছে, র‍্যাবের অভিযান নিয়ে সিনেমা হয়েছে। কিন্তু ডাক্তারি পেশা নিয়ে সেভাবে সিনেমা নির্মিত হয়নি বলে মনে করেন নায়ক ইমন। তবে এই নায়ক এবার সাইদুল ইসলাম রানার পরিচালনায় ‘বীরত্ব’ সিনেমার মাধ্যমে সেটা করলেন। বললেন, এই সিনেমার দেশের ডাক্তারি পেশাকে তুলে ধরা হয়েছে।

১৬ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে ‘বীরত্ব’। মুক্তির আগে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন ইমন ও বীরত্ব সিনেমার টিম। শনিবার গিয়েছিলেন রাজধানীর ইনিভার্সেল মেডিক্যাল কলেজে। রবিবার হাজির হন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে।

বৃহৎ সভা কক্ষে হাজারো দর্শক উপস্থিত, সামাজিক দূরত্ব বজায় রেখে বসে।. Channel i News - চ্যানেল আই নিউজ নির্মাতা সাইদুল ইসলাম রানা জানান, এই সিনেমার ডাক্তারদের পজিটিভভাবে তুলে ধরেছেন। এজন্য বিভিন্ন মেডিক্যাল কলেজে যাচ্ছেন। তাদের বলছেন, আপনারা দেখতে আসেন। তিনি বলেন, ট্রেলারে প্রকাশের পর অনেক বেশি সাড়া পেয়েছি। যেহেতু ভালো সিনেমা বানিয়েছি, চাইছি সবাই ‘বীরত্ব’ সিনেমাটি দেখুক।

Banglabid

চ্যানেল আই অনলাইনকে ইমন বলেন, পুলিশ, র‍্যাব নিয়ে অনেক ভালো হচ্ছে। তারা দেশের জন্য বীর হলেও ডাক্তাররাও কোনো অংশে কম নন। সর্বশেষ প্রমাণ পেয়েছি করোনাকালীন। ডাক্তাররা জীবন বাজী রেখে আমাদের সেবা দিয়েছেন। কিন্তু ডাক্তারীর মতো মহান পেশা নিয়ে দর্শক এখনো সেইভাবে ভালো সিনেমা দেখেনি। ‘বীরত্ব’ সিনেমায় ডাক্তারদের প্রতিনিধি হিসেবে কাজ করেছি। এ কারণে দেশের বড় বড় ডাক্তারদের কাছে যাচ্ছি। তাদের সিনেমাটি সম্পর্কে জানাচ্ছি। প্রচারণার মাধ্যমে দেশের মানুষের সামনে যাদেরকে বীর-এর মতো রিপ্রেজেন্ট করা হয়েছে সেই বার্তাটাই দিচ্ছি।

অভিনেতা ইমন তারকা চরিত্রে, অন্যরা তার বিরুদ্ধে অস্ত্র দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ হাসপাতাল, মেডিক্যাল কলেজে গিয়ে ডাক্তারদের গিয়ে ‘বীরত্ব’ নিয়ে জানানোর পর অনেক ডাক্তার ইমোশনাল হয়ে পড়েছেন বলে জানান ইমন। বলেন, এমন একটি মহান পেশায় যারা জড়িত তাদের অবদান আসলে বলে বোঝানো যাবেনা। পিজি হাসপাতালের ভিসি মহোদয় আজকে আমাদের শুভ কামনা জানিয়েছেন। তারা মানুষের সেবা করছেন, আমি কাজের মাধ্যমে মানুষকে বিনোদন ও মানুষের মাঝে সচেতন বার্তা ছড়িয়ে দিতে চাচ্ছি।

চিত্রনায়ক ইমন বলেন, কিছু সিনেমা থাকে যা অভিনেতার ক্যারিয়ারে প্লাস পয়েন্ট হিসেবে কাজ করে। বলতে পারে, সিনেমাটি আমার। বীরত্ব আমার জন্য তেমনই এক সিনেমা। এই কাজটি করার সময় থেকেই নিজের মধ্যে শান্তি পাচ্ছিলাম। দর্শকের কাছে পৌঁছে দিতে পারলেই স্বার্থকতা আসবে।

Reneta

পিংপং এন্টারটেনমেন্টের ব্যানারে ডাক্তারদের ইতিবাচকভাবে তুলে ধরার পাশাপাশি নারী পাচার, মানব সম্পর্ক ও লম্বা জার্নির গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘বীরত্ব’। পরিচালক বলেন, এটি মফঃস্বলের গল্প। মফঃস্বলের ক্রাইমের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইমের কানেকশন রয়েছে এমন গল্পও তুলে ধরেছি।

ইমন ছাড়াও সিনেমায় অভিনয় করেন নবাগতা সালওয়া, নিপুণ, ইন্তেখাব দিন, আহসান হাবিব নাসিম, মনিরা মিঠু, আরমান পারভেজ মুরাদ, শিল্পি সরকার অপু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমননিপুণনিশাত নাওয়ার সালওয়াবীরত্বলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

পরবর্তী

দুর্গাপূজায় সব মণ্ডপে সিসিটিভি বাধ্যতামূলক: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী
স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গাপূজায় মণ্ডপে সিসিটিভি বাধ্যতামূলক ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্গাপূজায় সব মণ্ডপে সিসিটিভি বাধ্যতামূলক: স্বরাষ্ট্রমন্ত্রী

পাবনা জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের সংবাদ ও তথ্যের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত আটক

সর্বশেষ

নুসরাতের কবরে কাওয়ালি, রাহাতকে ঘিরে তীব্র বিতর্ক

আগস্ট ১৮, ২০২৬

শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮, ভারতের ৬ উইকেট

আগস্ট ১৮, ২০২৬

বার্সা-আর্সেনালের টানাটানির মধ্যে আলভারেজের ভবিষ্যৎ জানিয়ে দিলেন সিমিওনে

আগস্ট ১৮, ২০২৬

‘ন্যাড়া মাথার’ নয়নতারা নিয়ে যা জানা গেল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বিএনপির স্থায়ী কমিটির চার নতুন সদস্য

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT