চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবি সভার এজেন্ডায় নারী ক্রিকেটের বাজেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৫ অপরাহ্ণ ১৪, জুন ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে অনুষ্ঠিত হবে কার্যনির্বাহী কমিটির সভা। যেখানে অন্য অনেক বিষয়ের সঙ্গে গুরুত্ব পাবে নারী ক্রিকেটের বাজেট।

সালমা-রুমানাদের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানো নিয়েও হবে আলোচনা। দেশের মাটিতে মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন প্রসঙ্গ গুরুত্ব পাবে।

টিম টাইগ্রেসের জন্য বিদেশি কোচ নিয়োগের ফলপ্রস্যু অগ্রগতি এখনো হয়নি। তারপরও আলোচনার টেবিলে ঠাঁই পাবে বিষয়টি। 

Banglabid

বিসিবি পরিচালক ও উইমেন্স উইং চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী এসব বিষয়ে বললেন, ‘হ্যাঁ, আমাদের ইস্যু আছে (বিসিবি সভায়)। বাজেট, আমাদের মেয়েদেরকে নিয়ে কিছু পরিকল্পনা আছে, সেগুলো আলোচনা হবে। টেস্ট ক্রিকেটের কোনো ইস্যু নেই। বাজেট এবং সামনের খেলাধুলা নিয়ে আলোচনা হবে।’

‘কোচের বিষয়ে আমরা যা পেয়েছি তা সন্তোষজনক নয়। আমাদের মনমতো কোনো আবেদন পাইনি। এখন সময় নিতে হবে। আমরা নতুন করে আবার চেষ্টা করবো। মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ভেন্যু নিয়ে আলোচনা হবে।’

মেয়েদের কেন্দ্রীয় চুক্তির বিষয়টিও উঠে আসবে। জানা গেছে নতুন চুক্তিতে খেলোয়াড় সংখ্যা বাড়ছে না। মেয়েদের বেতন ও ম্যাচ ফি বাড়ানোর যে প্রস্তাব করা হয়েছিল সে বিষয়টি চূড়ান্ত হতে পারে বিসিবির নতুন কমিটি দায়িত্বে বসার পরের সভায়। বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের চার বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী অক্টোবরে।

Reneta

করোনা বিরতি কাটিয়ে এপ্রিলে ঘরের মাঠে সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরেছিলেন সালমা-রুমানারা। এবার প্রোটিয়া জাতীয় দলকে আতিথেয়তা দিতে চায় বিসিবি। জুলাইয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার প্রস্তাব দেয়া হয়েছে দেশটির ক্রিকেট বোর্ডকে।

করোনার দ্বিতীয় ওয়েভ হানা দেয়ার পর মেয়েদের ক্যাম্প নতুন করে আর শুরু হয়নি। মেয়েদের স্থানীয় কোচদের অনেকেই ছেলেদের ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত। জাতীয় নারী ক্রিকেট দলের সহকারী কোচ ফয়সাল হোসেন ডিকেন্স কাজ করছেন শিরোপাপ্রত্যাশী ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের সঙ্গে।

মেয়েদের ফুটবল লিগ, ছেলেদের ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট মাঠে গড়ালেও মেয়েদের ক্রিকেট লিগ শুরুর ব্যাপারে আশাবাদী হওয়ার মতো খবর নেই। মেয়েদের ফের ক্যাস্পে ফেরানোর কথা শোনা গেলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। দুই-তিনজন ছাড়া বাকি ক্রিকেটাররা যার যার গ্রামের বাড়িতে অবস্থান করছেন।

মঙ্গলবারের গুরুত্বপূর্ণ বিসিবি সভায় পুরুষ ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি, নির্বাচকদের চুক্তি নবায়ন, এজিএম, জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে ছুটি চাওয়া মুশফিকুর রহিম ইস্যু, সম্প্রতি ঢাকা লিগের মাঠের বিভিন্ন বিষয় ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে সিদ্ধান্ত নেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিবিবিসিবি সভামেয়েদের ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এলডিসি গ্রাজুয়েশন চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যবসায়ীদের প্রস্তুত হতে বললেন বাণিজ্যমন্ত্রী

পরবর্তী

বোট ক্লাব থেকে নাসির উদ্দিনকে বহিষ্কার

পরবর্তী

বোট ক্লাব থেকে নাসির উদ্দিনকে বহিষ্কার

করোনার মধ্যেও বাংলাদেশি অভিবাসীকে নিয়মিত সেবা প্রদান

সর্বশেষ

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার

আগস্ট ১৯, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ হাসানের, উন্নতি শান্ত-মিরাজদের

আগস্ট ১৯, ২০২৬

ইরান যুদ্ধের পর আকাশ-সমুদ্রে ড্রোন, কী এই ‘ফ্যালকন স্ট্রাইক ফোর্স’?

আগস্ট ১৯, ২০২৬

আল্লু অর্জুনের ‘রাকা’য় হলিউড তারকা উইল স্মিথ?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

অগ্নিকাণ্ড নিয়ে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন যা জানাচ্ছে

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT