চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিএস ক্যাডার হিসেবে ২৭ জনকে নিয়োগের নির্দেশ হাইকোর্টের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৩ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২০
- সেমি লিড, আদালত
A A

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সুপারিশ থাকার পরও নিয়োগ না পাওয়া ২৭ জনকে বিসিএস ক্যাডার হিসেবে ৬০ দিনের মধ্যে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

৩৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ১ জন ও ৩৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ২৬ জনের বিষয়ে নিয়োগের এই নির্দেশ দেওয়া হয়েছে। পিএসসি’র সুপারিশের দিন থেকেই এদের নিয়োগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ পৃথক তিনটি রিটের ওপর জারি করা রুলের শুনানি নিয়ে দেয়া রায়ে এই নির্দেশ দেন।

Banglabid

আদালতে রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সালাহ উদ্দিন দোলন, অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া, অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান, অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম রাহুল ও অ্যাডভোকেট সোহরাওয়ার্দী সাদ্দাম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়াইশ-আল-হারুনী।

৩৫ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ যাদের নিয়োগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন- রীনা খানম, মোহাম্মদ ফয়সাল আকবর, জান্নাতুন নেছা, এস.এম আশিকুর রহমান শিমুল, সাদিয়া আফরীন সুমাইয়া, মো. আবদুল্লাহ তারেক, মো. আবদুল্লাহ আল জোবাইর, মুসানাহ আশফাক, ফয়সাল আহমেদ চৌধুরী, খালেদ সাইফুল্লাহ, মো. আবু রোহানী পারভেজ রনি, মো. সাইদুল ইসলাম, মো. আবদুস সালাম, মো. আবু বকর, মুহসিনুল ইসলাম, রিয়াজ উদ্দিন, মো. ফরহাদ হোসেন, মুনমুন আহমেদ, মনিরুল হক, মো. আমিনুর রহমান, মো. রকিব উদ্দিন, মো. নাসরুল্লাহ হোসাইন, মীর ফয়সাল আলী, মো. মোজাম্মেল হাসান, মাহমুদা খাতুন ও মো. জাভেদ হাবিব।

আর ৩৪ তম বিসিএসে উত্তীর্ণ মো. রাকিবুল আলমকে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।

Reneta

২০১৬ সালের ১৭ আগস্ট ৩৫তম বিসিএসের ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় উত্তীর্ণ ২১৫৮ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য পিএসসি সুপারিশ করে। এরপর ২১১৮ জনকে নিয়োগ দেওয়া হয়। বাকি ৪০ জনকে নিয়োগ দেয়নি। নিয়োগ বঞ্চিতদের মধ্যে বঞ্চিত ২৬ জন নিয়োগ না দেওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করেন। এছাড়া ৩৪তম বিসিএসে উত্তীর্ণ একজন রিট করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৩৫তম বিসিএসনিয়োগবিসিএস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রবাসী সাংবাদিকের জমি দখলের চেষ্টা

পরবর্তী

ডেসটিনি’র এমডি রফিকুল আমীনের ৩ বছরের কারাদণ্ড

পরবর্তী

ডেসটিনি’র এমডি রফিকুল আমীনের ৩ বছরের কারাদণ্ড

গোপালগঞ্জ-সড়ক দুর্ঘটনা-মোটরসাইকেল-মাইক্রোবাস

গোপালগঞ্জে ট্রেন-বাইক দুর্ঘটনায় নিহত ৫

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT