চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিষয়টি অমানবিক, বিষয়টি উদ্বেগের

সারওয়ার-উল-ইসলাম সারওয়ার-উল-ইসলাম
১১:৩১ পূর্বাহ্ণ ২৩, মার্চ ২০১৮
মতামত
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের সামরিক জান্তার ভয়ে পালিয়ে এসেছিল পরিবারের অন্য সদস্যদের সাথে রোহিঙ্গা নারী-শিশুরা এদেশে। আশ্রয় নিয়েছিল কক্সবাজারের আশেপাশের এলাকাগুলোতে। বাংলাদেশের সরকার তাদের মানবিক কারণেই আশ্রয় দিয়েছে। তাদের সাহায্যে এগিয়ে এসেছে বহু এনজিওসহ সমাজের নানা শ্রেণীর মানুষ। এমনকি রাজনৈতিক ব্যক্তিবর্গও।

কিন্তু এদেশে এসেও কি রোহিঙ্গা নারী-শিশু বা কিশোরীরা ভালো আছে? ভালো থাকার কথা না। নিজেদের ভিটেমাটি ছেড়ে উদ্বাস্ত জীবন, নেই ঠিকমত খাওয়া-পরার নিশ্চয়তা। যোগ হয়েছে নতুন আতঙ্ক। দালালদের নজর পড়েছে তাদের ওপর। যেকোনো সময় নানা কৌশলে উঠিয়ে নিয়ে হোটেলে বিক্রি করে দেয়া হতে পারে, বিদেশীসহ এদেশের বিকৃত রুচির মানুষের মনোরঞ্জনের জন্য।

বিষয়টা কতটা অমানবিক। যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম বিবিসির অনুসন্ধানে এমন একটি খবর বেরিয়েছে পত্রপত্রিকায়, বাংলাদেশের রোহিঙ্গা শিবিরের কিশোরী মেয়েদের যৌনকর্মে ব্যবহার করা হচ্ছে। দালালরা কক্সবাজারের ছোট ছোট হোটেলগুলোতে এসব কিশোরীদের বিক্রি করে দিচ্ছে। বিষয়টা সত্যই উদ্বেগের।

Banglabid

এসব রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমার সরকারের নানা রকমের মায়া কান্না থাকলেও আদতে তারা কখনো তাদের ফিরিয়ে নেবে না, এটাতো তারা নানা ধরনের টালবাহানা করে বুঝিয়েই দিচ্ছে। পক্ষান্তরে এরা বাংলাদেশের জন্য সারা জীবন গলার কাটা হয়েই থাকবে। যতই আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে বাহবা বা মানবিক বলুক না কেন বিদেশী মোড়লরা এর সুরাহা করতে পারবে না। যার খেসারত দিতে হবে বাংলাদেশকেই। রোহিঙ্গা হত্যাকাণ্ড-মিয়ানমার সেনাবাহিনী

কিভাবে খেসারত দিতে হবে? রোহিঙ্গারা এখন নিরুপায়। তাদের এখন আর কিছু হারাবার ভয় নেই। প্রাপ্তিরও কোনো আশা নেই। তাদেরকে খুব সহজেই মোটিভেট করা সম্ভব। নানা রকমের প্রলোভনে দেশের অভ্যন্তরে অস্থিতিশীল অবস্থা তৈরির কাজে ব্যবহার করা যাবে। খুন-খারাবি থেকে যেকোনো রাজনৈতিক সংকটে তাদের আগে রেখে পরিস্থিতি ঘোলাটে করা সহজ হবে। আর সে সুযোগটা নেবে রাজনৈতিক দলগুলো। এবিষয়ে খেয়াল রাখা জরুরি।

বিবিসির ওই প্রতিবেদনের বিষয়ে সরকারকে এখন জোর পদক্ষেপ নিতে হবে। তা না হলে বিশ্ববাসী জানবে বাংলাদেশ সরকার রোহিঙ্গা নারী-শিশুদের মানবিক কারণে আশ্রয় দিলেও সম্মান রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। তখন আবার নতুন যন্ত্রণা শুরু হবে। বিশ্ব মোড়লরা বিষয়টা নিয়ে লাফালাফি শুরু করবে। যারা কোনো সুরাহা করতে পারেনি রোহিঙ্গা সংকট মোকাবিলায়, যারা পারেনি মিয়ানমার সরকারকে চাপ দিয়ে তাদেরকে ফেরত নেয়ার, তারা মেতে উঠবে অন্য খেলায়। যেটার খেসারত হয়ত বাংলাদেশকে দিতে অন্যভাবে। কথায় বলে না ‘গরিবের দোষ পদে পদে’ এই প্রবাদটা তখন বাংলাদেশের কপালে চিরস্থায়ী হয়ে যাবে। আশ্রয় দিয়ে বিপদ ডেকে আনার মত আর কি!

Reneta

রোহিঙ্গা-মিয়ানমার-অবরোধ-সু চিসরকারের আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর পাশাপাশি সচেতন মানুষের সহায়তা প্রয়োজন। তা না হলে এটা মোকাবিলা সম্ভব না। কখন কোন কিশোরী বা তরুণীকে তুলে নিয়ে যাচ্ছে কে বা কারা, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। সরকারের জনপ্রতিনিধিদের এ বিষয়ে ভূমিকা রাখা খুবই জরুরি। কারণ এভাবে যদি রোহিঙ্গা নারীদের যৌনকর্মে ব্যবহার করা হয় এর প্রভাব পড়বে সমাজের ওপর। কারণ সরকার চাচ্ছে এরা যেন সারা দেশে ছড়িয়ে পড়তে না পারে। ছড়িয়ে পড়লে দেশের জন্যই বিপদ।

বিবিসির ওই প্রতিবেদনকে গুরুত্ব দিয়ে এখনই জোর পদক্ষেপ নিতে হবে সরকারকে। কারা এই কাজে জড়িত তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করা উচিত। যাদেরকে অসহায় ভেবে আশ্রয় দেয়া হয়েছে আপাতত তাদের সম্মান রক্ষার দায়িত্ব তো সরকারকে নিতে হবে।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গা
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

মার্কিন নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ

পরবর্তী

বাংলাদেশে ফোর-জি সেবার হাল হকিকত

পরবর্তী

বাংলাদেশে ফোর-জি সেবার হাল হকিকত

চ্যানেল আই অনলাইন- পরমব্রত চট্টোপাধ্যায়

বিশ্বকাপ ফুটবলকে মাথায় রেখে তৈরি হচ্ছেন পরমব্রত

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT