চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে পোলিও বিষয়ে পরামর্শ দেবেন ডা. সেঁজুতি সাহা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৩ অপরাহ্ণ ১১, জুলাই ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

দেশের বেসরকারি প্রতিষ্ঠান চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের (সিএইচআরএফ) অণুজীববিজ্ঞানী ডা. সেঁজুতি সাহা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্য পোলিও ট্রানজিশন ইন্ডিপেন্ডেন্ট মনিটরিং বোর্ড (টিআইএমবি) এ নিয়োগ পেয়েছেন।

এটি মূলত বিশ্বব্যাপী পোলিওর বিস্তার নিয়ে কাজ করে। ডা. সেঁজুতি সাহা বোর্ডের অন্যান্য সদস্যদের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) মহাপরিচালক পর্যায়ে পোলিও সংক্রমণ প্রক্রিয়াটির অগ্রগতির বিষয়ে পরামর্শ দেবেন।

চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের (সিএইচআরএফ) ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে সেঁজুতি সাহার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এই প্রক্রিয়ায় মূলত বিশ্বব্যাপী দেশগুলো কীভাবে জনস্বাস্থ্যের অবকাঠামো বজায় রাখবে- বিশেষত প্রয়োজনীয় টিকাদান, বৃহত্তর সংক্রামক রোগের নজরদারি, জরুরি প্রতিক্রিয়ার বিষয়গুলো নিয়ে কাজ করে। ২০১৮ সালের মে মাসে বিশ্ব স্বাস্থ্য পরিষদের অনুমোদনের পর পোলিও সংক্রমণ পরিস্থিতি নিয়ে কাজ করছে ডব্লিউএইচও।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিআইএমবি বোর্ডে সভাপতি হিসেবে রয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রধান চিকিৎসা কর্মকর্তা স্যার লিয়াম ডোনাল্ডসন। তিনি একইসঙ্গে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক।

এ বছর তিনজনকে নিয়োগ দেয়া হয়েছে। ডা. সেঁজুতি সাহা ছাড়াও সম্প্রতি নিয়োগ পাওয়া বাকি দুজন বোর্ড সদস্য হলেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক শেইলা লেথারম্যান এবং নাইজেরিয়ার প্রখ্যাত চিকিৎসক ডা. লোলা ডেয়ার। ত্রিশ বছর ধরে তিনি স্বাস্থ্যখাতের নানা পদে যুক্ত।

ডা. সেঁজুতি সাহার বাবা বেসরকারি প্রতিষ্ঠান চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন নির্বাহী পরিচালক ও ঢাকা শিশু হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক সমীর সাহা।

গত মে মাসে বাবার সঙ্গে যৌথভাবে দেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের জিন–নকশা উন্মোচন করেছেন সেঁজুতি সাহা।

ট্যাগ: ডব্লিউএইচওবিশ্ব স্বাস্থ্য সংস্থা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বলিউড সিনেমায় বিকাশ দুবে, মূল চরিত্রে মনোজ বাজপেয়ী?

পরবর্তী

ধনী শিল্পী এড শিরান, বাড়ি কেনা যার প্রধান নেশা!

পরবর্তী

ধনী শিল্পী এড শিরান, বাড়ি কেনা যার প্রধান নেশা!

করোনাভাইরাস: সংক্রমণ কমলেও বেড়েছে শনাক্তের হার

সর্বশেষ

বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন

আগস্ট ২৫, ২০২৬

‘যথেষ্ট হয়েছে, এবার পরিবর্তন’— ইনফান্তিনোর প্রতি সাবেকদের ক্ষোভের আগুন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ (সংগৃহীত)।

নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বাতিল করা হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

মেঘনা নদীর পানি শোধন প্রকল্পে ডেনমার্কের সহায়তা: প্রতিদিন মিলবে ৯৫ কোটি লিটার পানি

আগস্ট ২৫, ২০২৬

সপরিবারে শিক্ষক গণপতি হত্যা: দ্রুত চার্জশিট দেওয়ার উদ্যোগ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT