চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু কমেছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০০ পূর্বাহ্ণ ০৮, নভেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
স্বাস্থ্যকর্মীরা PPE পরিধান করে করোনা পরীক্ষা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি নভেম্বরের শুরুতে কিছুটা কমতে শুরু করেছে করোনার সংক্রমণ এবং মৃত্যু হার। গত কয়েকদিনের তুলনায় শেষ ২৪ ঘণ্টায় সাড়ে ৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৪২ হাজারের বেশি মানুষের। তবে এক দিনের হিসাবে করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, সোমবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫০ লাখ ৬৪ হাজার ৫৮৫ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৫ কোটিরও বেশি মানু্ষের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২২ কোটি ৬৮ লাখ ৪১ হাজার ৭৯৭ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৫৯৫ জন। এর আগের দিন করোনায় মারা ৬ হাজার ৩৭০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৪২ হাজার ৬৪ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় হয়েছে হয়েছে ৪ লাখ ১৭ হাজার ৬৭২ জনের।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি হয়েছে রাশিয়ায়। এই সময়ে দেশটিতে মারা গেছেন ১ হাজার ১৭৯ জন এবং করোনা শনাক্ত হয়েছে ৩৯ হাজার ১৬৫ জনের। দেশটিতে মোট করোনা শনাক্ত হয়েছে ৮৭ লাখ ৯৫ হাজার ৯৫ জনের এবং মারা গেছেন ২ লাখ ৪৬ হাজার ৮১৪ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৭৩ লাখ ৩৬ হাজার ৫৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৭৫ হাজার ২১৮ জন মানুষ মারা গেছেন।

এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪৩ লাখ ৬৬ হাজার ৬১৪ জনের। মারা গেছেন ৪ লাখ ৬১ হাজার ৪৩ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

ট্যাগ: করোনাকরোনাভাইরাসবিশ্বব্যাপীযুক্তরাষ্ট্ররাশিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জনগণের অর্থ লুট করে প্রবাসে বিএনপি নেতাদের বিলাসী জীবনযাপন: প্রধানমন্ত্রী

পরবর্তী

কানাডার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য প্রবাসী বাঙালিদের ব্যতিক্রমী উদ্যোগ

পরবর্তী
কানাডার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একত্রিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য প্রবাসী বাঙালিদের ব্যতিক্রমী উদ্যোগ

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT