চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিশ্ববিদ্যালয়গুলো বরাদ্দ চায়নি, তাই পায়নি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০১ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০১৭
শিক্ষা
A A
প্রথম এনএমএ সম্মেলনে বক্তা ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাবি প্রতিনিধি:  বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বলেছেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর উন্নয়ন খাতে সরকার গত আট বছরে প্রায় আট হাজার কোটি টাকা বরাদ্দ পেয়েছে।

তবে বরাদ্দ না পাওয়ার কারণ হিসেবে তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলো বরাদ্দ চায়নি, তাই বরাদ্দ পায়নি। উন্নয়ন করার জন্য যেচে চেয়ে কেউ টাকা দিবে না। এজন্য বিশ্ববিদ্যালয়গুলোকে বরাদ্দ চাইতে হবে।

শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সকাল ৯ টায় শহীদ ড. শামসুজ্জোহার সমাধিতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে অনুষ্ঠানের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হয়। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন চত্বরে পতাকা উত্তোলন ও স্মারক ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক আব্দুল মান্নান ও বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

পরে আলোচনা সভার আয়োজন করা হয়। বিভাগের সভাপতি অধ্যাপক সালমা বানুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্য এম আব্দুস সোবহান বলেন, শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জন করলেই শিক্ষিত হওয়া যায় না। একজন ব্যক্তির আচার-আচরণ দেখলেই বোঝা যায় সে শিক্ষিত কিনা। তাই আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষা দিতে চাই। সিলেবাসের অন্তর্ভূক্ত শিক্ষার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা ও অতিরিক্ত শিক্ষা (এক্সট্রা-কারিকুলাম) কার্যক্রমেও শিক্ষার্থীদের নিয়োজিত করতে হবে। তাহলে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য অর্জন করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক এম. শাহ্ নওয়াজ আলি, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ একেএম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, রাজশাহী-৩ আসনের সাংসদ আয়েন উদ্দীন, নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক এসএ মল্লিক, ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক এসএম আশরাফুল আলম প্রমুখ।

আলোচনা সভা শেষে দুপুর দেড়টায় একই স্থানে অনুষ্ঠিত হয় অ্যালামনাই অ্যাসোসিয়শেন সাধারণ সভা। বিকেল ৩ টায় প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে স্মৃতিচারণ ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এরপর বিকেল ৫ টায় মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দু’দিনব্যাপী কর্মসূচি শেষ হয়।

‘যুক্ত করে হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ’ স্লোগানে নিয়ে গতকাল শুক্রবার (২২ ডিসেম্বর) থেকে শুরু হয় হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের দু’দিনব্যাপী প্রথম পুনর্মিলনী। দুদিনের আয়োজনে সাবেক শিক্ষার্থীরা আড্ডা, গল্প, গান ও স্মৃতিচারণে ফিরে যেতে চাইলেন হারানো সোনালি দিনে।

ট্যাগ: রাবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পর্নোগ্রাফি ও পাইরেসি চক্রের ২৩ সদস্য আটক

পরবর্তী

‘শেষ পর্যন্ত মিশর দর্শন হলো না হুমায়ূন আর আমার’

পরবর্তী

‘শেষ পর্যন্ত মিশর দর্শন হলো না হুমায়ূন আর আমার’

Media dialogue on human rights and ethics in journalism held in Dhaka. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক ও সাংবাদিকতার ভুল-ত্রুটির অন্দর-বাহির

সর্বশেষ

পিঠার ঘ্রাণে কবিতা-গানের আসর, বাচসাসে গুণীজনের মিলনমেলা

আগস্ট ২৯, ২০২৬

ছেলের প্রতিভায় মুগ্ধ হৃতিক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা কমছে

আগস্ট ২৯, ২০২৬

কেন বিষণ্ণতায় আক্রান্ত হয়ে পড়লেন আলভারেজ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চারিদিকে পানি, কিশোরকে যেভাবে বাঁচাল নেপাল সেনাবাহিনী

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT