চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বজয়ী বীরদের লাল গালিচা সংবর্ধনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৪ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২০
- লিড নিউজ, ক্রিকেট, স্পোর্টস
A A
ছবি: জাকির সবুজ

ছবি: জাকির সবুজ

সাউথ আফ্রিকা থেকে বিশ্বকাপ ট্রফি নিয়ে ফেরা আকবর আলীর দলকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিকেলে বিমানবন্দরে ফুলেল স্বাগতম জানানো হয় বিজয়ী বীরদের। সেখান থেকে শের-ই-বাংলা স্টেডিয়ামে নেয়া হয় টাইগার যুবাদের। হোম অব ক্রিকেটে হয় লাল গালিচা পর্ব।

বুধবার বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলকে বহনকারী উড়োজাহাজ। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বিসিবির অন্যান্য কর্মকর্তারা ফুলের মালা দিয়ে, ফুল ছিটিয়ে বরণ করে নেন বিশ্বকাপ নিয়ে ফেরা আকবর-অভিষেক-মাহমুদুল-রাকিবুলদের।

বিমানবন্দরে নেমেছিল হাজারো ভক্ত-সমর্থকের ঢল। ছিল সংবাদকর্মীদের উপচে পড়া ভিড়। সমর্থকরা মিরপুরে হোম অব ক্রিকেট পর্যন্ত যান যুবাদের গাড়ির পিছু পিছু। সেখানে আগে থেকেই ছিল ক্রিকেটপ্রেমীদের অপেক্ষা।

এর আগে যুবারা বাংলাদেশ সময় মঙ্গলবার মধ্যরাতে সাউথ আফ্রিকা থেকে দেশমুখী বিমানে চাপেন। প্রায় ১২ ঘণ্টা বিমান ভ্রমণের পর তারা পৌঁছান ঢাকায়।

পচেফস্ট্রুমে গত রোববার ভারতের যুব দলকে ৩ উইকেটে হারিয়ে দেশের ইতিহাসের প্রথম কোনো বিশ্বকাপ জয়ের ট্রফি উঁচিয়ে ধরেন যুব অধিনায়ক আকবর আলী।

অধিনায়ক আকবরের বাবাকে সম্মান জানিয়েছে বিসিবি

বিশ্বজয়ী দলকে বরণে বিসিবি নিয়েছে নানা প্রস্তুতি। শের-ই-বাংলা স্টেডিয়ামে করা হয়েছে আলোকসজ্জা। প্রধান ফটকের সামনে ঝুলছে বিশাল আকৃতির ব্যানার। শরিফুল-সাকিবদের ছবির মাঝে বড় অক্ষরে লেখা- ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন লেখা একটি গাড়িতে করেই জয়-সাকিবদের নেয়া হয় মিরপুরে।

Reneta

সংবর্ধনার পর এখন বিসিবি কার্যালয়ে হবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। পরে একাডেমি ভবনের ডাইনিংয়ে ডিনারে অংশ নেবেন খেলোয়াড়-বিসিবি কর্মকর্তারা।

ছবি: জাকির সবুজ

নিমন্ত্রণ জানানো হয়েছে বিশ্বজয় করে ফেরা সোনার ছেলেদের অভিভাবকদেরও। রাতে তাদের থাকার ব্যবস্থাও করেছে বিসিবি। রংপুর থেকে চলে এসেছেন অধিনায়ক আকবর আলীর বাবা-মা।

খেলোয়াড়রা যার যার গ্রামের বাড়ির পথে ছুটবেন বৃহস্পতিবার সকালে। যাদের এলাকায় বিমানবন্দর আছে তাদের জন্য বিমান টিকিট কেটে রেখেছে বিসিবি। বাকিরা যাবেন বাসে চড়ে। সেটিরও ব্যবস্থা করেছে বিসিবি। রাকিবুল হাসান খিলগাঁও ও প্রান্তিক নওরোজ নাবিল যাবেন উত্তরার বাসায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপআকবরনাজমুল হাসান পাপনবিসিবিযুব বিশ্বকাপ-২০২০লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিসিবি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন ৬ জন

মে ২৩, ২০২৬

যুক্তরাষ্ট্রে প্রবেশে কঙ্গো দলকে থাকতে হবে ২১ দিনের আইসোলেশনে

মে ২৩, ২০২৬

বিশ্বকাপের বাকি ১৯ দিন: প্রথমবার অংশ নিচ্ছে যে দেশগুলো

মে ২৩, ২০২৬

মুক্তির অনুমতি পেল শাকিবের ‘রকস্টার’  

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক নতুন মামলায় গ্রেপ্তার

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT