চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ ফাইনালের ‘রি-ম্যাচ’ সম্ভব?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ণ ৩০, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল নিয়ে কম আলোচনা হয়নি। কেউ কেউ যেমন বলেছেন এবার যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা উচিত ছিল আইসিসির। অনেকে আবার বলেছেন ম্যাচটা নতুন করে হওয়া উচিত ছিল। আসলে বিশ্বকাপ ফাইনালের ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচটা কি আবার হতে পারে? করা সম্ভব? উত্তর ‘হ্যাঁ, সম্ভব’।

যিনি এই সম্ভবের কথা বলছেন তিনি যেনতেন কেউ নন। নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান। আর ম্যাচটা চলতি বছরের শেষ দিকেই হতে পারে। তবে কিউই ক্রিকেট প্রধান এটাও বলছেন, ম্যাচ করা সম্ভব হলেও এরকম কোনো চিন্তা তারা করছেন না।

১৪ জুলাই লর্ডসের ফাইনালে নির্ধারিত ৫০ ওভারের খেলা টাই হওয়ার পর সুপার ওভারের খেলাও টাই হয়। এরপর ক্রিকেট ব্যাকরণের মারপ্যাঁচে বেশি বাউন্ডারির হিসেবে চ্যাম্পিয়ন নির্ধারিত হয় ইংল্যান্ড। বিশ্বকাপ ইতিহাসের সেরা ফাইনাল এবং সুপার ওভারে নিষ্পত্তি হওয়া প্রথম ফাইনালও এটি।

Banglabid

ওই ম্যাচ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান ডেভিড হোয়াইটের সামনে আসে ম্যাচটা আবার হতে পারে কিনা? মজার ছলেই তার জবাব, ‘এটা সম্ভব’ তবে আমরা এই মুহূর্তে সেটা নিয়ে চিন্তা করছি না।

এবার আসা যাক আসল কথায়। চলতি বছরের শেষ দিকে নিউজিল্যান্ড সফরে যাবে ইংল্যান্ড দল। ওই সফরে কিউইদের বিপক্ষে দুটি টেস্ট ও পাঁচটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে ইংলিশরা। ওই সময় দুই দলের মধ্যে কোনো ওয়ানডে ম্যাচ নেই। তাই পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি থেকে একটি ম্যাচ কমিয়ে একটি ওয়ানডে খেলার কথা বলা হয়, যাতে করে বিশ্বকাপের ‘ফ্লেভার’ পাওয়া যায়।

রেডিও স্পোর্টসের সাংবাদিক টি-টুয়েন্টি ম্যাচ কমিয়ে যখন একটি ওয়ানডের কথা তোলেন। তখন হোয়াইট বলেন, ধারণাটা ভালো, তবে এই পর্যায়ে তেমন কোনো চিন্তা তাদের নেই।

Reneta

হোয়াইটের কথায়, ‘আলোচনার টেবিলে এই মুহূর্তে সেটা নেই। এটা খুবই উঁচুমানের ধারণা। তবে আমরা সামনের টি-টুয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই আগামী ১২ মাসের সিডিউল সাজিয়ে প্রস্তুতি নিচ্ছি। তবে ধারণাটা খুবই চমৎকার এবং উঁচুমানের।’

ওয়ানডের কথাটা বেশি আসছে এই কারণে, ইংল্যান্ড যে দুটি টেস্ট ম্যাচ খেলবে সেগুলো টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না। দ্বিতীয়ত, পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি ম্যাচগুলোও সামনের বিশ্বকাপের জন্য কোয়ালিফাই ম্যাচ না। ফলে এসব ম্যাচের যেকোনো একটি পরিবর্তন করে বিশ্বকাপ প্রতিদ্বন্দ্বিতার আমেজ নিয়ে আসার কথাই বলেছিলেন সাংবাদিক ডি’আর্চি ওয়াল্ডগ্রেভ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গুজব ও ডেঙ্গু প্রতিরোধে রাজপথে শিল্পীরা

পরবর্তী

খালেদার জিয়ার জামিন শুনানি মুলতবি

পরবর্তী
খালেদা জিয়া-জামিন আবেদন

খালেদার জিয়ার জামিন শুনানি মুলতবি

মশা-নতুন মশাবাহিত রোগ

মস্তিষ্কে আক্রমণ করছে মশাবাহিত নতুন রোগ

সর্বশেষ

বিনা অভিযোগে আটক-কারাগারে মৃত্যু নিয়ে যা বলছে হিউম্যান রাইটস ওয়াচ

আগস্ট ২৪, ২০২৬

কত দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত বল

আগস্ট ২৪, ২০২৬

রুবেলের তাণ্ডব, শামিমের ঝড়ে টানা তিন জয়ে টেবিলে শীর্ষে বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬

ফিফা সভাপতিত্বের জন্য লড়াই না করে কাকে দেখতে চান উয়েফা প্রধান

আগস্ট ২৪, ২০২৬

যশোরে মাছের ঘেরে মাছ মারা যাওয়ার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT