চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ নারী দলের সবাই করোনা নেগেটিভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডে বিশ্বকাপ খেলতে নিউজিল্যান্ডে যাওয়া বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোয়ারেন্টিনের নবম দিন আজ। এক দিন পরই বন্দী জীবন থেকে মুক্তি মিলবে সবার। হোটেল ছাড়ার আগে সবশেষ করোনা টেস্টে নেগেটিভ পুরো দল। এবার মাঠের প্রস্তুতি শুরুর করার পালা নিগার-সালমা-রুমানাদের।

নিউজিল্যান্ডের সবচেয়ে জনবহুল শহর অকল্যান্ডের পালম্যান হোটেলে রয়েছে টিম টাইগ্রেস। সোমবার স্থানীয় সময় রাত আটটায় অদূরের ‍অন্য একটি হোটেলে উঠবেন দলের সদস্যরা। বিসিবি সূত্রে জানা গেছে, ৯ দিনে পাঁচবার কোভিড টেস্ট হয়েছে সবার। সবশেষ পরীক্ষার ফল আজই পেয়েছে বাংলাদেশ দল।

১৫ ফেব্রুয়ারি থেকে বিসিবির ব্যবস্থাপনায় ক্যাম্প করবেন নিগার সুলতানার দল। ২৫ ফেব্রুয়ারি আইসিসির অধীনে অনুশীলন ও ওয়ার্মআপ ম্যাচে অংশ নেবে বাংলাদেশ। বিসিবি পরিচালক ও উইমেন্স উইং চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী জানিয়েছেন এসব তথ্য।

Banglabid

অকল্যান্ড থেকে টাইগ্রেস অলরাউন্ডার ‍রুমানা আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘কোয়ারেন্টিনের কঠিন সময়ের মধ্যে একটি ভালো ব্যাপার হলো-আমরা হোটেলের ছাদে দুটি গ্রুপে ভাগ হয়ে, নিরাপদ দূরত্বে থেকে ২০ মিনিটের জন্য হাঁটার সুযোগ পেয়েছি। আর আমাদের রুমে জিমের কিছু সরঞ্জাম সরবরাহ করা হয়। যতুটুক সম্ভব আমরা চেষ্টা করেছি ফিট থাকার।’

তিন সদস্য করোনা পজিটিভ হওয়ায় দলের সঙ্গে নিউজিল্যান্ড যেতে পারেননি। তাদের একজন ক্রিকেটার, সহকারী কোচ ও দলের ট্রেনার রয়েছেন। শফিউল আলম চৌধুরী জানান, সোমবার তাদের কোভিড টেস্টের ফল জানা যাবে। নেগেটিভ হলে ১৫ ফেব্রুয়ারি তিনজন নিউজিল্যান্ডের পথে রওনা হবেন।’

বাছাইপর্ব উতরে এবারই প্রথম ৫০ ওভারের বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। সালমা-রুমানাদের নিউজিল্যান্ড সফরও এবারই প্রথম।

Reneta

৪ মার্চ স্বাগতিক নিউজিল্যান্ড ও উইন্ডিজের ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। বাংলাদেশের মিশন শুরু ৫ মার্চ। ডানেডিনে নিগার সুলতানা জ্যোতির দল নিজেদের প্রথম ম্যাচ খেলবে সাউথ আফ্রিকার মেয়েদের বিপক্ষে। একে একে বাকি সব দলের বিপক্ষে হবে লড়াই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিউজিল্যান্ডবাংলাদেশ নারী ক্রিকেট দললিড স্পোর্টসসালমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: শনাক্ত কমে ‍মৃত্যু বেড়েছে

পরবর্তী

বরিশাল-কুমিল্লার ফাইনালে ওঠার লড়াই

পরবর্তী
ক্রিকেটাররা মাঠে প্রস্তুতি নিচ্ছেন, কোচের নির্দেশনা শুনছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশাল-কুমিল্লার ফাইনালে ওঠার লড়াই

বাংলাদেশ ক্রিকেটার মাঠে প্রস্তুত, খেলায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় দিনেও দল পেলেন না সাকিব

সর্বশেষ

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলিতে ঔষুধের তীব্র সংকট, ভেঙ্গে পড়েছে চিকিৎসা সেবা

আগস্ট ২৪, ২০২৬

মরক্কান আইয়ুব বুয়াদির বিষয়ে চুক্তিতে পৌঁছেছে ম্যান সিটি

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT