চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ ড্র নিয়ে ‘নাখোশ’ আর্জেন্টিনা কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৯ পূর্বাহ্ণ ০২, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা কোচের বিশ্বকাপ ড্র নিয়ে ক্ষোভ প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জমকালো আয়োজনে শেষ হয়েছে কাতার বিশ্বকাপের গ্রুপপর্বের ড্র। ‘সি’ গ্রুপে পোল্যান্ড, সৌদি আরব ও মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর জন্য লড়াইয়ে নামবে আর্জেন্টিনা। ড্র নিয়ে প্রশ্ন না তুললেও প্রতিপক্ষে সন্তুষ্ট হতে পারেননি মেসি-ডি মারিয়াদের কোচ লিওনেল স্কালোনি।

আর্জেন্টিনার এক টিভি চ্যানেলে আলবিসেলেস্তেদের বস বলেছেন, ‘অভিযোগ করতে পারি না, কিন্তু সন্তুষ্টও হতে পারি না। আমরা মনে করি শক্ত একটি গ্রুপে পড়েছি। প্রতিপক্ষ দলের প্রতি আমাদের পূর্ণ সম্মান আছে।’

২০০৬ ও ২০১০ বিশ্বকাপে শেষ ষোলোতে মেক্সিকোকে পেয়েছিল দুবারের বিশ্বচ্যাম্পিয়ন লাতিন জায়ান্টরা। দুবারই বাধা উতরাতে পেরেছিল। এবার তাদের সমীহ করছেন মেসিদের কোচ।

Banglabid

‘ঐতিহাসিকভাবে মেক্সিকো আমাদের কঠিন প্রতিপক্ষ। তারা আমাদের বিপক্ষে দুর্দান্ত ম্যাচ খেলেছে এবং অতিরিক্ত সময়ে আমরা জিতেছি। এটা (২০০৬ সালের বিশ্বকাপে) খুবই কঠিন ম্যাচ ছিল। বিশ্বকাপে মেক্সিকোর ইতিহাস আছে।’ বলেছেন স্কালোনি।

আর্জেন্টিনা কোচ সমীহ করছেন গ্রুপের অন্য দুই দলকেও। পোল্যান্ডের রবার্ট লেভান্ডোভস্কি এবং দলের অন্যরা ভালো করছেন, মনে করেন স্কালোনি। অন্যদিকে দুর্দান্ত খেলে বিশ্বকাপে আসা নিশ্চিত করা সৌদি আরবের দর্শকদেরও প্রতিপক্ষ হিসেবে দেখছেন তিনি।

কাতারে আসর শুরুর একদিন পর, অর্থাৎ ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে নামবে মেসিরা। ২৬ তারিখ মুখোমুখি মেক্সিকোর। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ৩০ তারিখ লেভান্ডোভস্কির পোল্যান্ডের বিপক্ষে লড়বে আর্জেন্টিনা। মেসিদের প্রতিটি ম্যাচই হবে লুসাইল স্টেডিয়ামে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাকাতারকাতার বিশ্বকাপ-2022মেসিলিড স্পোর্টসলুসাইলস্কালোনি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লিটন-রাব্বিতে আশা দেখছেন মিরাজ

পরবর্তী

রাশিয়ার তেল সংরক্ষণাগারে ইউক্রেনের হামলার অভিযোগ

পরবর্তী
রাশিয়ার তেল সংরক্ষণাগারে অগ্নিকাণ্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার তেল সংরক্ষণাগারে ইউক্রেনের হামলার অভিযোগ

ব্রাজিলের কোচ টিটে রাশিয়া বিশ্বকাপের মতোই গ্রুপ পেয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়া বিশ্বকাপের মতোই গ্রুপ পেল ব্রাজিল: টিটে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকায় আজ জশনে জুলুছ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড দাবি করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শপথের পর প্রথম বঙ্গভবনে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২৩, ২০২৬

মেসির গোলেও হার এড়াতে পারল না মিয়ামি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT