চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ ড্রয়ের মঞ্চে থাকবে তারার ঝলকানি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২১ পূর্বাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বিশ্বকাপ ড্রয়ের জন্য প্রস্তুত স্টেডিয়াম ও দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমার তো বলেই দিয়েছেন, বন্ধু-পরিবার আর সঙ্গে পপকর্ণ নিয়ে বিশ্বকাপের ড্র দেখতে বসে যাবেন। মেসিও অনুশীলন-ম্যাচহীন দিনে থাকবেন টিভিসেটের সামনে। বর্তমান তারকারা যদি সবাই টিভিসেটের সামনে থাকেন তবে মূল অনুষ্ঠানে থাকছেন কারা? সেখানেও বসছে তারার মেলা। বিশ্বকাপের গ্রুপপর্বের ভাগবাটোয়ারায় থাকবেন সাবেক তারকারা।

শুক্রবার মস্কোর ক্রে মলিন প্যালেসে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে রাশিয়া বিশ্বকাপ- ২০১৮ এর গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠান। চার পটে থাকা ৩২ দলের গ্রুপ নিশ্চিত করতে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ডিয়েগো ম্যারাডোনা, কাফু, কার্লোস পুয়োল, লরা ব্লাঁ, গর্ডন ব্যাঙ্কস, ফ্যাবিও ক্যানাভারো, নিকিতা সিমোনিয়ান, ডিয়েগো ফোরলানদের মত সাবেকরা। অনুষ্ঠানে উপস্থাপক থাকবেন ১৯৮৬ সালের গোল্ডেন বুট বিজয়ী তারকা গ্যারি লিনেকার।

চার পটে ৩২ দলকে এমনভাবে আলাদা করতে হবে যাতে একইগ্রুপে একই মহাদেশের দুটি দল না পড়ে। শুধুমাত্র ইউরোপিয়ান দলগুলো বাদে। ইংরেজি অক্ষর এ থেকে এইচ পর্যন্ত আটটি গ্রুপে ভাগ হবে দল। স্বাগতিক হওয়ায় রাশিয়া থাকবে এ গ্রুপে। বাকিরা থাকবে বি থেকে এইচ গ্রুপে।

কে কোন পটে
পট ১: স্বাগতিক রাশিয়া, জার্মানি, ব্রাজিল, পর্তুগাল, আর্জেন্টিনা, বেলজিয়াম, পোল্যান্ড ও ফ্রান্স।

পট ২: স্পেন, পেরু, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, কলম্বিয়া, মেক্সিকো, উরুগুয়ে ও ক্রোয়েশিয়া।

পট ৩: ডেনমার্ক, আইসল্যান্ড, কোস্টারিকা, সুইডেন, তিউনিসিয়া, মিশর, সেনেগাল ও ইরান।

পট ৪: সার্বিয়া, নাইজেরিয়া, অস্ট্রেলিয়া, জাপান, মরক্কো, পানামা, সাউথ কোরিয়া ও সৌদি আরব।

ট্যাগ: রাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশে এইডস ঝুঁকি বাড়িয়েছে রোহিঙ্গারা

পরবর্তী

অ্যাঞ্জেলিনা জোলির রূপ বদল করতে চেয়েছিলেন তরুণী!

পরবর্তী
দুটি তরুণীর ছবি, একে অন্যের সঙ্গে তুলনা করা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাঞ্জেলিনা জোলির রূপ বদল করতে চেয়েছিলেন তরুণী!

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

এইচআইভি আক্রান্ত লড়াকু তরুণের মুখে আরও অপরাহ্নের গল্প

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT