চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ খেলতে টেস্ট ছাড়ছেন ভিলিয়ার্স?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৪ অপরাহ্ণ ০১, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

‘আমার পরিকল্পনা ছিল ভারত-অস্ট্রেলিয়ার বিপক্ষে আট টেস্ট ম্যাচে (আসলে হবে সাত ম্যাচ) স্বপ্নের প্রত্যাবর্তন করা। এখনো সেটাই ভাবছি। ইচ্ছা আছে ২০১৯ বিশ্বকাপ খেলা। যদি এই দুই সিরিজে আমি শারীরিকভাবে সুস্থ বোধ না করি, হয়ত যেকোনো দিন টেস্টকে বিদায় জানাতে পারি। আমি এখনো জানি না সামনের ১২টা মাস আমার কেমন যাবে!’

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের আগে এই ছিল এবি ডি ভিলিয়ার্সের কথা। ভিলিয়ার্স ভারতের বিপক্ষে তিনটি টেস্ট খেলে ফেলেছেন। শতক না পেলেও তিন অর্ধশতক ছিল। কিন্তু খেলেই পড়েছেন চোটে। ছয় ম্যাচের ওয়ানডে সিরিজের চতুর্থটিতে তার ফিরতে ফিরতে সিরিজই প্রায় হাতছাড়া করে বসে প্রোটিয়ারা। পরে হেরেছে টি-টুয়েন্টি সিরিজও।

চোট আর সেই সিরিজ থেকে শিক্ষা নিয়েছেন ভিলিয়ার্স। ডারবানে বৃহস্পতিবার শুরু হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের আগে তাই আকাশে-বাতাসে একটিই কথা, এই সিরিজ শেষেই টেস্ট ছাড়বেন প্রোটিয়া মারকুটে ব্যাটসম্যান। লক্ষ্য বিশ্বকাপে খেলা, ওয়ানডে ও টি-টুয়েন্টিতে ক্যারিয়ার দীর্ঘ করা।

ভিলিয়ার্সের টেস্ট ছাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে নতুন এফটিপি থেকেই। ২০১৯ বিশ্বকাপের পরপরই শুরু হবে নতুন এফটিপি। শুরু হবে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ। তখন টেস্ট খেলতে হবে প্রায় সবগুলো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষেই। তার আগেও সমানে থাকছে ব্যস্ততা। ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ফিট থাকার ব্যাপার তো আছেই। ইদানিং মাঠের থেকে বাইরেই বেশি থাকতে হচ্ছে এবিকে, ঘনঘন চোটে পড়ায়। সবকিছু বিবেচনা করেই হয়ত চলতি সিরিজ শেষেই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানানোর কথা ভেবে রেখেছেন এবি। অন্তত ডু প্লেসিসের কথা শুনলে তেমন মনে হওয়া স্বাভাবিকই।

কিন্তু ভিলিয়ার্সকে হারানো যে বড় ক্ষতি হবে সেটি জানেন প্রোটিয়া অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিসও। তাই দলের অন্যতম স্তম্ভকে ধরে রাখার সব চেষ্টাই করছেন, কিন্তু কাজ হয়নি, ‘আমি দলের সবার হয়ে তার সঙ্গে কথা বলেছি। কিন্তু কাজ হয়নি। সুতরাং সবাই যা আশঙ্কা করছে আমি সেই একই আশঙ্কা করছি।’

আশঙ্কাটা ভিলিয়ার্সের সাদা পোশাক তুলে রাখার। কেবল ভিলিয়ার্সই নন, অস্ট্রেলিয়া সিরিজ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে ইংল্যান্ড চলে যাবেন প্রোটিয়া পেসার মরনে মরকেল। কলপ্যাক চুক্তিতে খেলবেন কাউন্টি ক্রিকেটে। একইসঙ্গে মরকেল ও ভিলিয়ার্সকে বিদায় জানানোর ধাক্কাটা প্রোটিয়ারা কীভাবে কাঁটিয়ে ওঠে সেটাই এখন দেখার।

ট্যাগ: এবি ডি ভিলিয়ার্স
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

ডিজিটাল রূপান্তরে এশিয়া প্যাসিফিক অঞ্চলের জিডিপিতে বদলে যাবার চিত্র

পরবর্তী

সীমা‌ন্তে মিয়ানমারের অ‌তি‌রিক্ত সেনা মোতা‌য়ে‌ন, শক্ত অবস্থানে বিজিবি

পরবর্তী

সীমা‌ন্তে মিয়ানমারের অ‌তি‌রিক্ত সেনা মোতা‌য়ে‌ন, শক্ত অবস্থানে বিজিবি

নতুন করে ভয়াবহ র‍্যানসমওয়্যার হামলার আতঙ্কে প্রযুক্তি বিশ্ব

সর্বশেষ

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬

ইউটিউবে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ দেখে কাঁদছেন দর্শক

আগস্ট ২৮, ২০২৬

দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী

আগস্ট ২৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT