চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে ইংলিশ পতাকা ওড়াতে মানা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৫ অপরাহ্ণ ১৭, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ইংল্যান্ড সমর্থকদের রাশিয়া বিশ্বকাপে নিজ দেশের পতাকা উড়াতে নিষেধ করেছেন দেশটির জাতীয় পুলিশ প্রধান মার্ক রবার্টস। ইংলিশ পতাকা ‘সেন্ট জর্জেস ক্রস’ দেখে দেশটির সমর্থকদের উপর হামলা হতে পারে। এমন শঙ্কায় পারতপক্ষে নিজ দেশের পতাকা বহন করতেও নিষেধ করা হয়েছে ইংলিশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে।

বর্তমান বিশ্বে রাশিয়া-ব্রিটেন কূটনৈতিক অবস্থা এমনিতেই বেশ নাজুক। গুপ্তচর সের্গেই স্ক্রিপলকে হত্যা চেষ্টার আগুন গড়িয়েছে বিশ্বকাপেও। ২০ বছর পর এই প্রথম কোন বিশ্বকাপে দেখা যাবে না ব্রিটিশ রাজপরিবারের কাউকে।

এমন উত্তপ্ত পরিবেশে ইংলিশ ফুটবল সমর্থকদের সাবধানে রাশিয়া ভ্রমণ করতে বলেছেন মার্ক রবার্টস। ‘সাম্রাজ্যবাদী’ আখ্যা দিয়ে সমর্থকদের উপর হামলা হতে পারে, এমন শঙ্কা পুলিশ প্রধানের। রাশিয়ায় ইংলিশ সমর্থকদের যেন আলাদাভাবে চেনা না যায় সেজন্য পতাকা উড়াতে নিষেধ করেছেন তিনি।

Banglabid

‘আমার মনে হয় আমাদের দেশের নাগরিকদের পতাকার ব্যাপারে সাবধানী হওয়া উচিত। পতাকা উড়ালে সাম্রাজ্যবাদী আখ্যা পাওয়া এবং বিরোধিতা আসতে পারে। সেক্ষেত্রে আমাদের নাগরিকদের সাবধান হওয়া উচিত।’

দুই বছর আগে ইউরো কাপে রাশিয়ান দাঙ্গাবাজ সমর্থকদের হামলায় ৩৫ জন ইংলিশ সমর্থক আহত হন। সেই অভিজ্ঞতা থেকেই রবার্টস জানাচ্ছেন, এবারের বিশ্বকাপ তার দেশীয় সমর্থকদের জন্য হতে চলেছে এক অগ্নিপরীক্ষাও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin1

সর্বশেষ

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬

শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার আহ্বান মামুনুল হকের

আগস্ট ৯, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডন গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT