চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের আগে সৌম্য-লিটন-নাঈমের অন্যরকম লড়াই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৮ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা ব্যাটিং অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে ওপেনিং করেছেন নাঈম শেখ ও সৌম্য সরকার। নিউজিল্যান্ড সিরিজে লিটন দাস ফেরায় বেড়েছে প্রতিযোগিতা। তিন জনের মধ্যে দুজনকে বেছে নিতে হবে টিম ম্যানেজমেন্টকে।

কিউইদের বিপক্ষে সিরিজ শুরু আগামী বুধবার। এখনো চূড়ান্ত হয়নি ওপেনিং পজিশন। টাইগার কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, বিবেচনায় থাকবেন তিনজনই।

দলে তিন ওপেনার থাকলে একজনকে অন্য পজিশনে খেলানোর রীতি আছে বাংলাদেশ ক্রিকেটে। এবার আর সেরকম হচ্ছে না। অক্টোবরে টি-টুয়েন্টি বিশ্বকাপ থাকায় সেরা ওপেনিং জুটি নির্বাচনের মোক্ষম সুযোগ এ সিরিজটি।

Banglabid

ওপেনিং নিয়ে ডমিঙ্গো বললেন, ‘সম্প্রতি আমরা টি-টুয়েন্টিতে ওপেনিং জুটির একটি রেকর্ড দেখেছি, তাই এই পজিশন নিয়ে এখনো পর্যন্ত কোনো সমস্যা দেখছি না। লিটন ফিরেছে। একাদশ কেমন হবে, সেটি নিয়ে আগামীকাল নির্বাচকদের সঙ্গে আমরা বসব।’

‘আমাদের তিনজন খেলোয়াড় আছেন যারা ওপেনার- সৌম্য, লিটন, নাঈম। নির্বাচক প্যানেলের সঙ্গে বসে আমরা ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত নেব।’

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শেষ হবে ১০ সেপ্টেম্বর। বিশ্বকাপের দল ঘোষণাও করতে হবে ১০ সেপ্টেম্বরের মধ্যে। চোটের কারণে এ সিরিজে খেলতে না পারা তামিম ইকবাল ফিট হলে তার বিশ্বকাপ দলে থাকা অনেকটাই নিশ্চিত। তেমন ইঙ্গিত দিয়েছে টিম ম্যানেজমেন্ট।

Reneta

বিশ্বকাপে তিনজন ওপেনার নিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। তাতে লিটন, সৌম্য, নাঈমের মধ্যে কোন দুজন বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন তা হয়ত নিশ্চিত হবে কিউই সিরিজের পারফরম্যান্সের ভিত্তিতেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডমিঙ্গোনাঈমলিটনলিড স্পোর্টসসৌম্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ নেই, বাতিল হবে মুক্তিযুদ্ধের খেতাব’

পরবর্তী

গুম-খুনের ঘটনা বন্ধে দ্রুত উদ্যোগ নেওয়ার তাগিদ

পরবর্তী
শিশু ও তরুণরা নিহত ব্যক্তিদের ছবি ধরে প্রতিবাদ জানাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

গুম-খুনের ঘটনা বন্ধে দ্রুত উদ্যোগ নেওয়ার তাগিদ

স্টেম সেল থেরাপি প্রক্রিয়ায় রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লিভার-কিডনি-ডায়াবেটিসসহ নানা সমস্যার সমাধান ‘স্টেম সেল থেরাপি’

সর্বশেষ

দুপুর জমাতে চ্যানেল আইয়ে আসছে ‘দারুণ দুপুর’

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর ৩৮ লাখ টাকা ডাকাতি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে মৃত্যু ৪

আগস্ট ৩১, ২০২৬

নবম পে-স্কেল অনুমোদন: বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাণিজ্যভিত্তিক মানিলন্ডারিং ঠেকাতে সরকারি-বেসরকারি অংশীদারত্বে কমিটি গঠন

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT