চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশৃঙ্খল নির্বাচ‌নে যুক্তরা‌ষ্ট্রের অস‌ন্তোষ, বয়ক‌টে হতাশা

পান্থ রহমান পান্থ রহমান
২:০০ পূর্বাহ্ণ ০১, মে ২০১৫
বাংলাদেশ
A A

বাংলাদেশের তিন সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে অসন্তুষ্ট মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিয়ে তাদের উদ্বেগের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও জানিয়েছেন সফররত মার্কিন আন্ডার সেক্রেটা‌রি ওয়েন্ডি শারমেন।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চতুর্থ অংশীদারি সংলাপে ওয়েন্ডি শারমেন সি‌টি নির্বাচন ইস্যু‌তে যুক্তরা‌ষ্ট্রের অবস্থান তু‌লে ধ‌রেন।

তবে শারমেন বলেছেন, বিএনপির নির্বাচন বয়কটও হতাশাজনক। ঢাকা চিটাগাংয়ের নির্বাচনের ঠিক পরেই আমি এখানে এসেছি। নির্বাচনকালীন অনিয়ম এবং মাঝপথে বিএনপির সরে যাওয়াতে আমরা অসন্তুষ্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। আশা করছি এসব সমস্যার সমাধানের মাধ্যমে বাংলাদেশের মানুষ ভবিষ্যতে শান্তিপূর্ণ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। /p>

সংলা‌পের মূল আলোচ্যসূ‌চি‌তে মা‌র্কিন আন্ডার সে‌ক্রেটা‌রি ব‌ঙ্গোপসাগরের নিরাপত্তায় বাংলাদেশকে সহযোগিতার প্রতিশ্রুতির পাশাপাশি তৈরি পোশাক শিল্প খা‌তে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন।

তিনি আশার বাণী শুনিয়ে বলেন, তৈরি পোশাক শিল্পে অনেক উন্নতি করেছে বাংলাদেশ। আরো বেশি নীরিক্ষক নিয়োগ দিয়েছে। আমরা সন্তুষ্ট। জিএসপি ফিরে পেতে এই উন্নতি বিবেচনায় থাকবে। তাছাড়া বঙ্গোপসাগরের নিরাপত্তায়ও আমরা বাংলাদেশের পাশে থাকতে চাই।

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চতুর্থ অংশীদারী সংলাপ স্থায়ী হয় প্রায় আড়াই ঘন্টা। উন্নয়ন ও সুশাসন, বাণিজ্য ও বিনিয়োগ এবং নিরাপত্তা সহযোগিতার বিষয়গুলো সংলাপে প্রাধান্য পায় বলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানান দু’দেশের প্রতিনিধি দল।

বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া পররাষ্ট্র সচিব শহীদুল হক জানান, সংলাপে তারা সন্তুষ্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা কেবল দেশের ভেতরেই নয়। বরং আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতেও একসাথে কাজ করি। বিশেষ করে সন্ত্রাসবাদ ও চরমপন্থা ঠেকাতে আমরা একে অন্যের সহযোগী।

সদ্য সমাপ্ত বাংলাদেশের সিটি করপোরেশন নির্বাচন নি‌য়ে মার্কিন অবস্থান তুলে ধরেন সফরকারী প্রতিনিধিদলের প্রধান ওয়েন্ডি শারমেন।

বাংলাদেশকে বিশৃঙ্খলাপূর্ণ দেশ উল্লেখ করে দেওয়া মার্কিন রাজনীতিকদের বক্তব্য নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও শারমেন আশা করেন, পরের নির্বাচন আরও সুষ্ঠু ও গোছালো হবে।

ট্যাগ: যুক্তরাষ্ট্রসিটি নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মু‌ক্তি পেলো মাহি-শুভ’র ওয়ার্নিং

পরবর্তী

দিনাজপুরে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত

পরবর্তী

দিনাজপুরে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত

সোমবার নতুন তিন নগরপিতার শপথ

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT