চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিল গেটস ও মেলিন্ডা গেটসের বিবাহ বিচ্ছেদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৪ পূর্বাহ্ণ ০৪, মে ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

২৭ বছরের বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন বিল গেটস ও মেলিন্ডা গেটস। তারা বলেছেন, আমরা যুগল হিসেবে একসাথে বেড়ে উঠতে পারবো বলে আর বিশ্বাস করি না।

এক টুইটবার্তায় বিল লিখেছেন, অনেক ভাবনা চিন্তা করে এবং নিজেদের সম্পর্ক নিয়ে অনেক কাজ করে আমরা এই বিয়ে শেষ করার সিদ্ধান্তে এসেছি।

১৯৮০ সালে মেলিন্ডা বিলের মাইক্রোসফট ফার্মে যোগ দিলে এই দুজনের পরিচয় হয়। পরে এই বিলিয়নিয়ার যুগলের বিয়ে ও তিনটি সন্তান হয়। তারা একসাথে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন চালু করেন। সংস্থাটি সংক্রামক রোগ ও শিশুদের টিকাদানে উৎসাহ দিতে বিলিয়ন বিলয়ন ডলার ব্যয় করে।

বিল গেটস আরেক বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের সাথে ‘গিভিং পেজ’ গড়ে তুলেছেন যেখানে বিলিয়নিয়াররা তাদের সম্পদের বড় একটা অংশ ভালো কাজে ব্যয় করার প্রতিশ্রুতি দেয়।

ফোর্বসের মতে বিল গেটস বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি। তার সম্পদের পরিমাণ ১২৪ বিলিয়ন মার্কিন ডলার।

টুইট বার্তায় এই যুগল লিখেছেন, গত ২৭ বছরে আমরা তিনজন সন্তানকে বড় করেছি এবং একটি ফাউন্ডেশন গড়ে তুলেছি যেটা মানুষকে সুস্থ ও উৎপাদনশীল জীবন দিতে বিশ্বব্যাপী কাজ করে।

Reneta

সেখানে আরো বলা হয়, আমরা আমাদের কাজ চালিয়ে যাবো এবং ফাউন্ডেশনে একত্রে কাজ করবো। কিন্তু মনে হয় না আমরা জীবনের পরবর্তী ধাপে আর একসাথে যুগল হিসেবে বেড়ে উঠতে পারবো।

সবশেষে সেখানে বলা হয়, এই নতুন জীবন পরিচালনার জন্য আমরা আমাদের পরিবারের স্পেস ও গোপনীয়তা প্রত্যাশা করছি।

১৯৯৪ সালে লানাইয়ের হাওয়াইয়ান দ্বীপে বিয়ে করেছিলেন বিল ও মেলিন্ডা গেটস। সেসময় অনাকাঙ্খিত কোনো অতিথির প্রবেশ নিষিদ্ধ করতে স্থানীয় সবগুলো হেলিকপ্টার ভাড়া নেন বিল।

নিজের জনহিতকর কর্মকাণ্ড পরিচালনার জন্য গত বছর মাইক্রোসফটের বোর্ড থেকে নিজেকে প্রত্যাহার করেন বিল গেটস।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিচ্ছেদবিল গেটসমেলিন্ডা গেটস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ন্ত্রণে নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

মে ২২, ২০২৬

বিক্ষোভে রণ/ক্ষে/ত্র চট্টগ্রামের বাকলিয়া

মে ২২, ২০২৬

সুস্থ ও দীর্ঘ জীবনের জন্য সুষম খাবার ব্যয়বহুল ও দুষ্প্রাপ্য নয়

মে ২২, ২০২৬

বোরো ধান পানিতে তলিয়ে গিয়ে চরম ক্ষতির মুখে মাদারিপুরের কৃষক

মে ২২, ২০২৬

জামাল-হামজাদের কোচ হচ্ছেন থমাস ডুলি

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT