চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিলাল: চার দশক ধরে মসজিদ আল হারামের মুয়াজ্জিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৮ অপরাহ্ণ ২৬, মে ২০১৮
আন্তর্জাতিক
A A

সৌদি আরবের মক্কার মসজিদ আল হারামে চার দশকেরও বেশি সময় ধরে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছেন আলী আহমেদ আল-মুল্লা। ইসলাম ধর্ম অনুযায়ী সবচেয়ে পবিত্র স্থানের এই দায়িত্ব তিনি আনুষ্ঠানিকভাবে প্রথম লাভ করেন ১৯৭৫ সালে।

মুয়াজ্জিন আল-মুল্লার ডাক নাম ‘বিলাল’। ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বিলাল (রা) এর নামানুসারেই তার এই নামকরণ।

হযরত বিলাল (রা) এর কন্ঠ অত্যন্ত সুরেলা এবং মিষ্টি হওয়ায় নবীজি হযরত মুহাম্মদ (সা) বলেছিলেন, “বিলালই হবে ইসলামের প্রথম মুয়াজ্জিন।”

বংশপরস্পরায় এই দায়িত্ব পালন করে আসছেন মুয়াজ্জিন আল-মুল্লার পরিবার। এর আগে, তার দাদা শেখ আলী এবং বাবা সিদ্দিক এবং তার দুইজন চাচা এবং দুই চাচাতো ভাই এই দায়িত্ব পালন করেছেন।

মুয়াজ্জিন আলী আহমেদ আল-মুল্লা জন্মগ্রহণ করেন ১৯৪৫ সালে। তার চাচার পুত্র শেখ আব্দুলমালাক আল-মুল্লার মৃত্যুর পর ১৯৭৫ সালে তিনি আনুষ্ঠানিকভাবে মসজিদ আল হারামের মুয়াজ্জিনের দায়িত্ব গ্রহণ করেন।

মুয়াজ্জিন আলী জানান, তার জীবনের শ্রেষ্ঠ সংবাদটি হলো- যখন তার বাবা তাকে জানান, তিনি মক্বার মসজিদ আল হারামের মুয়াজ্জিন হতে চলেছেন। তিনি আরও বলেন, তার অনেক বন্ধুও তাকে এই দায়িত্ব গ্রহণে উৎসাহিত করেন।

Reneta

মুয়াজ্জিন আলী বলেন, ১৯৭৯ সালে গ্র্যান্ড মসজিদে নামাজ পরা ২৩ দিন বন্ধ রাখার সময়কার প্রত্যক্ষদর্শীও তিনি। সেসময় ইসলামের পবিত্রতম স্থান কাবা এবং একে ঘিরে তৈরি মসজিদ আল হারাম অবরোধ করেছিল একটি সালাফিপন্থী গোষ্ঠী।

১৯৭৯ সালের ২০শে নভেম্বর অস্ত্রধারীদের দল নিয়ে জুহাইমান আল-ওতোয়বী মসজিদটি অবরোধ করেন। তিনি ইমাম মাহদীর আবির্ভাব ঘোষণা করেন। সেখানে উপস্থিত থাকা তার সম্পর্কিত ভাই মোহাম্মদ বিন আবদুল্লাহ আল কাহতানিকেই ইমাম মাহদী বলে ঘোষণা করেন এবং তার প্রতি আনুগত্য ঘোষণা করেন।

ইসলামী বিশ্বাস অনুযায়ী, ইমাম মাহদী বিশ্বে আবির্ভূত হবেন ইসলামকে পুনরুদ্ধার করতে। কেয়ামতে আগে দাজ্জালের শাসনকে উৎখাত করে ইমাম মাহদী বিশ্বে ইসলামকে পুনঃপ্রতিষ্ঠা করবেন। কেয়ামতের পূর্বে বিশ্ব ধ্বংস হওয়ার আগে ঘটবে এই ঘটনা।

পরে সৌদি বাহিনীর তৎপরতায় শত শত মানুষের মৃত্যু এবং প্রায় এক হাজার আহতের বিনিময়ে এই অবরোধের অবসান ঘটে।

মুয়াজ্জিন আলী জানান, এই অবরোধ অবসানের পর তিনিই প্রথম আজানটি দিয়েছিলেন। সৌদি কিং খালেদ বিন আব্দুল আজিজের উপস্থিতিতে তিনি মাগরীবের আজান দিয়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মসজিদ আল-হারামসৌদি আরব
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাকার্তায় বিশ্বের সবচেয়ে দূষিত বায়ু, ঢাকার বাতাসের মান কেমন?

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

যেভাবে স্পেনের অভিবাসন সংকটক রাজনৈতিক ঝড়ে পরিণত হয়!

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

অভিবাসন সংকট, জরুরি বৈঠকে বসছে ইইউ

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে যা বলল পেট্রোবাংলা

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT