চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ন্সের ফিল্ম টিমের সদস্যের কাজে ডিজে সনিকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ণ ১১, আগস্ট ২০২০
বিনোদন
A A

মার্কিন জনপ্রিয় সংগীতশিল্পী, অভিনেত্রী, নির্মাতা বিয়ন্সে নোলেসএর সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ব্ল্যাক ইজ কিং’ সিনেমার টিমে পােস্ট সুপারভাইজার ছিলেন শিরিন। আর তার নির্মিত একটি আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করেছেন বাংলাদেশের প্রথম নারী ডিজে সনিকা।

মূলত শিরিন এবং অ্যানা দুজনই বাংলাদেশে ডকুমেন্টারির কাজে এসেছিলেন। তখন বাংলাদেশের প্রথম ইন্টারন্যাশনাল ফিমেল ডিজে হিসেবে পরিচিত ডিজে সনিকার উপর একটি ফিল্ম পরিচালনা করেন।

সনিকা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ডিজে, মডেল, উপস্থাপিকা, গীতিকার, গায়িকা এবং অভিনেত্রী। তাকে ঘিরে এবার তথ্যচিত্র , সেটাও তৈরী করেছে আবার বিয়ন্সের নতুন ফিল্ম টিমের সদস্য। এ বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত সনিকা।

নতুন এই কাজটি নিয়ে ডিজে সনিকা বলেন, শিরিন মূলত বিয়ন্সের ‘ব্ল্যাক ইজ কিং’ সিনেমার টিমের সদস্য। এটা জানার পর আমার কাজের প্রতি আগ্রহ আরও বেড়ে যায়। অ্যানা এবং শিরিন দুজনই বাংলাদেশে আসেন ২০১৮ সালে। মূলত তারা হলিউডের সামওয়্যার ফিল্মসে কাজ করেন। আমাকে নিয়ে ফিল্মটা এই প্রোডাকশন থেকেই বানানো।

সনিকা বলেন, বিশ্বের নানান দেশের মিউজিশিয়ান ও ডিজেদের উপর কাজ করছে তারা। মূলত বাংলাদেশে এসে ফিমেল ডিজে হিসেবে সার্চ করতে গিয়ে আমাকে খুঁজে পায়। এরপর আমার ফ্যান পেইজে নক দেবার পর ই-মেইলে যোগাযোগ এবং পরে দেখা হয় তাদের সঙ্গে। এরপর কাজ শুরু হয় আমাদের। কাজটি করে আমার খুবই ভালো লেগেছে। আর বাংলাদেশী ডিজে হিসেবে আমাকে বেছে নেবার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। বুধবার আমার ইউটিউব চ্যানেলে দর্শকরা আমার উপর নির্মাণ করা ফিল্মটা দেখতে পাবেন।

ডিজে দুনিয়ায় ‘ডিজে সনিকা’ হিসেবে পরিচিত হলেও পুরো নাম মারজিয়া কবীর সনিকা। শুধু দেশেই নন, ভারত, আমেরিকা, থাইল্যান্ড, নেপাল, মালয়েশিয়ার বিভিন্ন শোতে নিয়মিত ডিজে হিসেবে কাজ করেন তিনি। আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১১ ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম কিংবা হাতিরঝিলে ডান্স অব ফাউন্টেন এর উদ্বোধনী মিউজিক কম্পোজ করার অভিজ্ঞতা আছে ডিজে সনিকার ঝুলিতে যা কিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন।

সবশেষ ন্যাশনাল অ্যাওয়ার্ড বিজয়ী জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদের সংগীত পরিচালনায় নিজের লেখা ও সুর করা ‘কানে কানে’ গানটিতে কণ্ঠ দেন ডিজে সনিকা। গানটি অল্প সময়ে ইউটিউব মাতাচ্ছে।

ট্যাগ: উপস্থাপিকাগায়িকাগীতিকারডিজেডিজে সনিকাবিয়ন্সেমডেললিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনার ভয়ে দলের অনুশীলন থেকে দূরে ম্যারাডোনা

পরবর্তী

বুলেটিন বন্ধ হলেও তথ্য প্রবাহে কোনও অসুবিধা হবে না: স্বাস্থ্য অধিদপ্তর

পরবর্তী

বুলেটিন বন্ধ হলেও তথ্য প্রবাহে কোনও অসুবিধা হবে না: স্বাস্থ্য অধিদপ্তর

সুশান্তের মৃত্যুতে বাঙালি নারীদের জড়ানোটা রুচিহীন: বাবুল সুপ্রিয়

সর্বশেষ

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

আগস্ট ৩০, ২০২৬

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছাল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT