চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিব্রত’ রেলমন্ত্রী, শফিকুলের বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪২ অপরাহ্ণ ০৮, মে ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
রেলমন্ত্রী শফিকুল ইসলাম বিব্রত অবস্থায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিনাটিকিটে ভ্রমণ করায় রেলমন্ত্রীর আত্মীয়কে জরিমানা করে আলোচনায় আসা ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক (টিটিই) শফিকুল ইসলামের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।

রোববার সংবাদ সম্মেলনে এসে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এই সিদ্ধান্তের কথা জানান।

কোন প্রক্রিয়ায় টিটিইকে সাময়িক বরখাস্ত করা হয়েছিলো সেটা জানতে চেয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনকে শো কজ করা হয়েছে বলেও জানান তিনি।

Banglabid

এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, যেভাবে টিটিইকে বরখাস্ত করা হয়েছে সেজন্য আমরা বিব্রত। অভিযোগ মিথ্যা হলে টিটিইকে পুরস্কৃত করা হবে। তার প্রমোশনও হতে পারে। তদন্ত কমিটি করা হয়েছে, কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্ত নেয়া হবে। ইতিমধ্যে বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহার করা হচ্ছে।

‘‘যে প্রক্রিয়ায় ঘটনা ঘটেছে সেটা অনভিপ্রেত। রেলযাত্রায় শৃংখলা আনতে একজন টিটিইর যা দায়িত্ব তিনি সেটাই করেছেন। তবে যাকে বরখাস্ত করা হয়েছে তার বিরুদ্ধে অতীতে যাত্রীদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ রয়েছে।’’

তিনি বলেন, ‘যে টিকেট ছাড়া ভ্রমণ করেছে তাকেও রেলের স্বার্থ দেখতে হবে তেমনিভাবে যাত্রী হয়রানিও করা যাবে না। টিটিইদেরও আচরণ ঠিক করতে হবে। মন্ত্রী, সচিব, রেলকর্মী ছাড়া কারো টিকিট ছাড়া ভ্রমণের সুযোগ নেই। যাত্রী হতে যে শর্ত আছে সেসব পূরণ করেই যাত্রী হতে হবে।’

Reneta

টিটিইকে বরখাস্তর কারণ হিসেবে এক যাত্রীর হাতে লেখা একটি অভিযোগপত্রের কথা জানান পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন। ৫ মে ঘটনার দিন ইমরুল কায়েস নামের এক যাত্রী অভিযোগটি দিয়েছেন। টিটিই শফিকুল ইসলামকে ওই দিনই বরখাস্ত করা হয়েছে।

৫ মে রাতে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন থেকে বিনা টিকিটে তিন যাত্রী ঢাকায় যাচ্ছিলেন। তারা ট্রেনের এসি কামরায় বসেছিলেন। তাদের কাছে ভাড়া চাইলে টিটির সঙ্গে কথা-কাটাকাটি হয়। পরে ওই তিন যাত্রী নিজেদের রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দেন। টিটিই শফিকুল ইসলাম তাদের কাছ থেকে ১ হাজার ৫০ টাকা ভাড়া নিয়ে এসি কামরা থেকে শোভন কামরায় পাঠান। ওই তিন যাত্রী শোভন কামরাতেই ঢাকা পৌঁছান। এর কিছুক্ষণের মধ্যে মুঠোফোনে টিটিই শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্তর বিষয়টি জানানো হয়।

অভিযোগপত্রে ওই যাত্রী দাবি করেন, তিনি ৫ মে দিবাগত রাত ২টা ১৫ মিনিটে কাউন্টারে টিকিট না পেয়ে ট্রেনে ওঠেন। এরপর টিটিই এসে তাদের কাছে টিকিট চান। তিনি টিকিট পাননি বলে জানান।

পরে টিকিট দিতে বললে টিটিই তিনজনের ভাড়া বাবদ ১ হাজার ৫০০ টাকা দাবি করেন। ৩০০ টাকার টিকিট ৫০০ কেন জানতে চাইলে তিনি ৩ হাজার ৬০০ টাকা দিয়ে টিকিট নিতে হবে বলে জানান। এত টাকা দেওয়া সম্ভব না বলাতে টিটিই খেপে যান। তিনি বকাবকি করেন।

ওই যাত্রীর দাবি, টিটিই মাদকাসক্ত ছিলেন। তিনি তার শাস্তি দাবি করেন।

 

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিটিইরেলমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মা-কে ঘিরে বলিউডের হৃদয়স্পর্শী পাঁচ গান

পরবর্তী

মধুর আমার মায়ের হাসি

পরবর্তী

মধুর আমার মায়ের হাসি

বাংলাদেশের নারী আর্চারী প্রতিযোগিতা, খেলাধুলা ও প্রতিযোগিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝড়ের বাধা টপকে কোয়ালিফাই পেরিয়েছে বাংলাদেশ

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT