চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিবিসি এখন বিবিএ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৮ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে গেলেন। আর রেখে গেলেন অসীম শূন্যতা। সিআর সেভেনের বিদায়ে ভেঙেছে ভক্তের হৃদয়, ভেঙেছে রিয়ালের ঐতিহাসিক বিবিসি (বেনজেমা-বেল-ক্রিস্টিয়ানো) ত্রয়ীও। রোনালদোকে ছাড়া ত্রয়ীর বাকি দুজন করিম বেনজেমা ও গ্যারেথ বেল কতটা কার্যকরী হবেন সেটাই ছিল বিশাল প্রশ্ন।

হুলেন লোপেতেগি কোচ হয়ে সবার আগে ঠিক করেছেন রিয়ালের আক্রমণভাগ। ‘সি’র জায়গায় ‘এ’ যোগ করে নতুন করে গড়েছেন ত্রয়ী। অর্থাৎ ক্রিস্টিয়ানোর পদে মার্কো আসেনসিও যোগ হয়ে বিবিসি এখন হয়ে গেছে বিবিএ।

গ্রীষ্মকালীন দলবদলে বড় কোনো নাম যোগ করতে পারেনি রিয়াল। তাই বাধ্য হয়ে পুরনোদের মধ্য থেকেই রোনালদোর বিকল্প খুঁজে বের করতে হয়েছে লোপেতেগিকে। আগের মৌসুমে ভিনিসিয়াস জুনিয়রকে কিনে রাখলেও নতুন মৌসুম থেকেই তাকে নামাতে পারবেন রিয়াল কোচ। ভিনিসিয়াস এসি মিলানের বিপক্ষে ঝলক দেখালেও লোপেতেগি শুরুর একাদশে থাকতে পারে বিবিএ’র প্রাধান্যই।

আর রোনালদোর অনুপস্থিতিতে আক্রমণ সামলাতে অভিজ্ঞদের উপরই ভরসা রাখতে চান লস ব্লাঙ্কোস কোচ। সঙ্গে আসেনসিওর সহজাত আগ্রাসন বেশ মনে ধরেছে তার। স্পেনের কোচ থাকাকালীন আসেনসিওকে নিয়মিত একাদশেই খেলিয়েছেন লোপেতেগি।

রোনালদো না থাকায় মাঠে অনেকখানি জায়গা জুড়ে খেলতে পারবেন বিবিএ ত্রয়ী। গোলের জন্য পর্তুগিজ তারকার উপর অতীতে যে ভরসাটুকু বরাদ্দ ছিল রিয়ালের, সেটা এখন কমে যাওয়ায় বেল-বেনজেমারা খোলস ছেড়ে বেরিয়ে আসছেন। অন্তত প্রাক-প্রস্তুতি ম্যাচগুলোতে দেখা গেছে এমনই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে ফিরলেন ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন

আগস্ট ৩, ২০২৬

যুক্তরাষ্ট্রের স্পিনারের ৮ বছরের নিষেধাজ্ঞা

আগস্ট ৩, ২০২৬

সাউথ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্ট ৩, ২০২৬

গলফে আবারও চ্যাম্পিয়ন হয়ে ট্রাম্পের খোঁচা- ‘আমার ট্যালেন্ট আছে, ওদের নেই’

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সকল মোটরযানের জন্য বিআরটিএর কড়া নির্দেশ

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT